ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা


বেগম খালেদা জিয়ার সমাধিতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ দুপুরে, প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তারা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়, মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

শ্রদ্ধা নিবেদনকালে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর, তিনি ঢাকার জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে: আমির খসরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব, সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে হয়েছে।

আমির খসরু বলেন, রাজনীতিতে কঠিন সময় এসে থাকে। যারা সেই কঠিন সময় পার হতে পারেন, চাপ সহ্য করতে পারেন এবং নিপীড়ন-নির্যাতনের মধ্যেও টিকে থাকতে পারেন, তারা হলেন বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা।

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেন ‘আপসহীন নেত্রী’ হয়ে উঠেছেন, তার কারণ তার আপসহীন অবস্থান। তার জীবনে বিভিন্ন সময়ে অনেক চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপের মুখে অনেকেই ভেঙে পড়েছেন এবং নতি স্বীকার করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া কোনো চাপের মুখে নতি স্বীকার করেননি। ‘উনার নতি স্বীকার না করার কারণে আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। উনি যদি নতি স্বীকার করতেন, আমরা তো দাঁড়াতে পারতাম না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শক্ত ও আপসহীন অবস্থান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছে। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের রাজনীতির পেছনে তিনি চালিকাশক্তি হিসেবে কাজ করে গেছেন।

আমির খসরু এমনকি বলেন, বেগম খালেদা জিয়াকে ধ্বংস ও জীবননাশের জন্য সব ধরনের প্রচেষ্টা চলিয়ে গেলেও তিনি সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে টিকে ছিলেন। মৃত্যুর আগে ও পরে বাংলাদেশের মানুষ তাকে যে স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতির মাধ্যমে তিনি বিদায় নিয়েছেন।

তিনি বলেন, দল ক্ষমতায় আসছে বলে সবকিছু সহজ হয়ে গেছে-এমনটা মনে করার কোনো কারণ নেই। অতীতের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের বিষয়টি মনে রাখতে এবং ধারণ করতে হবে।

আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা এনে মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন, তা সবাই মিলে বাস্তবায়ন করতে পারলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও তার আত্মত্যাগ সার্থক হবে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি লক্ষ্য করা গেছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানাচ্ছে যে, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-উই-৫ ক্যাবলের দুই দিকের সংযোগই বন্ধ ছিল। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ব্যবহারের সময় ধীরগতি দেখা দেয় এবং ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন।

বিএসসিপিএলসি জানিয়েছে, ক্যাবলটি অচল থাকার সময় বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কিছু এলাকায় ইন্টারনেটের গতি কমে যায়। তারপর, দুপুর ২টার দিকে ক্যাবলের সংযোগ সক্রিয় হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শ্রীলঙ্কার দক্ষিণাংশের মাতারায় এসএমডব্লিউ-৫ এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জামে ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে, ত্রুটির সঠিক স্থান ও কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

বিএসসিপিএলসির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানাচ্ছেন, কারিগরি ত্রুটির কারণে ক্যাবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল এবং বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে। তবে সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় বড় ধরনের প্রভাব পড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ইউট্যাবের সেক্রেটারি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

এছাড়া ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ এবং সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ ৮২তম জন্মদিন। তার পুরো জীবনটাই বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রের জন্য তিনি উৎসর্গ করেছেন। স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বিগত সরকারের দ্বারা নিপীড়িত, নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছেন। আমরা মন খুলে এই মহান ব্যক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘লালা’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘লালা’

প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে শক্তিশালী হয়ে ওঠা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’ শনিবার হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানতে যেতে পারে।

এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের সৃষ্টি হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড়টি দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসায় হাওয়াইয়ের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের বাতাসের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৮৫ মাইল বা ১৩৭ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

বিগ আইল্যান্ডসহ পুরো হাওয়াই কাউন্টিতে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, এর উত্তর-পশ্চিমে অবস্থিত মাউই, মোলোকাই ও কাহুলাওয়েতে জারি রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা। অন্যান্য কয়েকটি দ্বীপে নিম্নমাত্রার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, মাউই ও বিগ আইল্যান্ডে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিগ আইল্যান্ডের কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ ৬৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি, ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

শনিবারের পরও রোববার পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

ঝড়ের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি ও সম্পদ নিশ্চিত করার জন্য গভর্নর জোশ গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, "ধ্বংসাবশেষ সরানো, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা এবং অন্যান্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে রাজ্য ও কাউন্টিগুলোর পর্যাপ্ত সম্পদ বা ব্যবস্থা থাকা জরুরি।"

হনোলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি শুক্রবার জানান, ঝড়ের প্রভাব মোকাবিলায় তাঁর প্রশাসন কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তিনি বাসিন্দাদের দ্রুত প্রস্তুতি শেষ করার আহ্বান জানান।

তিনি বলেন, "আজই সবাইকে প্রস্তুতি শেষ করার অনুরোধ করছি। আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।"

তিনি আরও বলেন, "সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকুন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকুন এবং পরিস্থিতির অবনতি হলে কী করতে হবে, তা পরিবারটির সবাইকে জানিয়ে রাখুন।"

হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার করার, মূল্যবান জিনিসপত্র মেঝে থেকে উঁচু স্থানে সরিয়ে রাখার, দরজা-জানালার ফাঁক বন্ধ করার এবং বাড়ির আশপাশে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে হবে, কারণ উত্তাল ঢেউ ও তীব্র স্রোত মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে পারে।

গত মাসেও হারিকেন ‘ফাউস্তো’র হুমকির মুখে পড়েছিল হাওয়াই। তবে পরে ঝড়টি দুর্বল হয়ে দ্বীপপুঞ্জের উত্তর দিয়ে চলে যায়।

হাওয়াইয়ে সর্বশেষ ‘ভয়াবহ’ হারিকেন- অর্থাৎ স্যাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি ৩, ৪ বা ৫ মাত্রার- আঘাত হানে ১৯৯২ সালে। ওই বছর হারিকেন ‘ইনিকি’র আঘাতে অন্তত ছয়জন নিহত হয় এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

এদিকে, কেন্দ্রীয় নিরক্ষীয় অঞ্চল প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো তৈরি হয়েছে। সমুদ্রের তাপমাত্রা এতটাই বেড়েছে যে, এনওএএ এখন পূর্বাভাস দিচ্ছে- অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনো সর্বোচ্চ শক্তিতে পৌঁছালে ১৯৫০ সালের পরের আগের সব এল নিনোকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি "ঐতিহাসিক মাত্রার ঘটনা" ঘটার সম্ভাবনা ৬৯ শতাংশ।

এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যাতে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণত এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হারিকেনের কার্যক্রম বাড়ায় এবং আটলান্টিক মহাসাগরে তা কমিয়ে দেয়।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এল নিনোর প্রভাব আরও তীব্র করতে পারে। কারণ, উষ্ণ সমুদ্র ও বায়ুমণ্ডল চরম আবহাওয়া- যেমন তীব্র তাপপ্রবাহ ও ভারী বৃষ্টিপাত- সৃষ্টির জন্য আরও বেশি শক্তি ও জলীয়বাষ্প সরবরাহ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%