ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মৎস্য খাতে আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হতে পারে বাংলাদেশ ও নেপাল: রাষ্ট্রদূত


মৎস্য খাতে আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হতে পারে বাংলাদেশ ও নেপাল: রাষ্ট্রদূত

বাংলাদেশ ও নেপাল মৎস্য খাতে ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন নেপালে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) নেপালের চিতওয়ানে অনুষ্ঠিত নেপাল ফিশারিজ (মৎস্য) ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-এনএফডিএ-এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ বক্তব্যটি দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা কুমারী চৌধুরী।

আরও পড়ুন: রোগ প্রতিরোধ সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য খাতের ব্যাপক সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে বললেন, সমন্বিত নীতিগত উদ্যোগ, বৈজ্ঞানিক গবেষণা, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং লাখো মৎস্যচাষি ও জেলেদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ মৎস্য উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, আধুনিক হ্যাচারি উন্নয়ন, জলজ চাষের সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ের কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনা, সংরক্ষণমূলক উদ্যোগ, উন্নত খাদ্য ও রোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সরকার, একাডেমিয়া ও বেসরকারি খাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাই বাংলাদেশের এই সাফল্যের মূল চালিকাশক্তি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথার উল্লেখ করে বলেন, হিমালয় থেকে উৎসারিত অভিন্ন নদী ব্যবস্থার মাধ্যমে দুই প্রতিবেশী দেশ একটি যৌথ পরিবেশগত পারস্পরিক বন্ধনে আবদ্ধ। এর ফলে মৎস্য ও জলজ চাষ খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের নতুন গনতান্ত্রিক নেতৃত্বের অধীনে বাংলাদেশ-নেপাল অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।

এ প্রসঙ্গে তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর জোর দেন। এর মধ্যে রয়েছে— নেপালের জলাভূমি ও জলাধারে বাংলাদেশের সফল উন্মুক্ত জলাশয়ভিত্তিক মৎস্য উন্নয়ন মডেলের অভিযোজন, মাছের আহরণ-পরবর্তী প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন, কারিগরি সহযোগিতা ও জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচি, গবেষক ও বিজ্ঞানী মাঝে সংযোগবৃদ্ধি, মৎস্য বিশেষজ্ঞদের পারস্পরিক সহযোগিতা, বেসরকারি খাতের অংশীদারিত্ব ও বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও মৎস্য সংগঠনসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা।

রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রসঙ্গে জলজ প্রতিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল ও টেকসই জলজ চাষ প্রসারে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: এলডিসি উত্তরণ পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসেই: বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে তার মতামতের প্রশংসা করেন এবং বাংলাদেশ সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শেষভাগে নেপাল মৎস্য (ফিশারিজ) ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে তাদের ঐতিহাসিক প্রথম সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতের সকল কার্যক্রমের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান

আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমান। এ লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা ও বাকেরগঞ্জের গণমানুষের নেতা আবুল হোসেন খান (এমপি'র) রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

রাজনীতিতে ছাত্রজীবন থেকেই সক্রিয় আতাউর রহমান রোমান। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক কর্মী ও সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও চাপের মুখেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে যাননি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

সমর্থকদের দাবি, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণদের মধ্যেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মো. আতাউর রহমান রোমান বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে বাকেরগঞ্জের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্তকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”

এদিকে তাঁর সমর্থকদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে আতাউর রহমান রোমান তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, চিকিৎসাধীন মা ও তিন নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, চিকিৎসাধীন মা ও তিন নবজাতক

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে: সংগৃহীত। কুমিল্লার ঝাউতলা এলাকা অবস্থিত মক্কা হসপিটাল পিএলসিতে এক প্রসূতি মহিলা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। তবে জন্মের পর অতিরিক্ত অপরিণত অবস্থায় থাকার কারণে দুই নবজাতকের মৃত্যু ঘটে। বর্তমানে জীবিত তিন নবজাতকের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুজিপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুল নাঈমা হাসপাতালে পাঁচটি সন্তানের জন্ম দেন। তার স্বামী তারেক প্রবাসে কর্মরত আছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গর্ভধারণের সাত মাস পূর্ণ হওয়ার আগেই প্রসববেদনা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে এবং তিনজন মেয়ে ছিল। তবে তাদের ওজন কম এবং অতিরিক্ত অপরিণত হওয়ার কারণে দুই নবজাতক জন্মানোর পরপরই মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জীবিত তিন নবজাতকের মধ্যে দুজনকে এনআইসিইউতে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মা এবং তিন নবজাতকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরো প্রসব প্রক্রিয়াটি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সরতাজ বেগমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

প্রসূতির বাবা শামসুল হুদা বলেন, "এটি আমাদের পরিবারের জন্য একদিকে আনন্দের, অন্যদিকে গভীর বেদনার মুহূর্ত। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হলেও দুজনকে হারাতে হয়েছে। বাকি তিন সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।" মক্কা হসপিটাল পিএলসির ব্যবস্থাপনাপরিচালক শাহরিয়ার মামুন বলেন, "একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। আমাদের চিকিৎসক ও নার্সদের সমন্বিত প্রচেষ্টায় পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও জীবিত তিন নবজাতকের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।" অধ্যাপক ডা. সরতাজ বেগম বলেন, "সাত মাসে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হওয়ায় এটি উচ্চঝুঁকিপূর্ণ প্রসব ছিল। নবজাতকদের ওজন কম থাকার কারণে বিশেষ চিকিৎসার প্রয়োজন হচ্ছে। বর্তমানে মা স্থিতিশীল আছেন এবং জীবিত নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বিশ্ববাজারে হঠাৎ ঊর্ধ্বমুখী সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে গেছে। তেলের দাম কমে আসা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে সোনার বাজারে ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, ফলে দাম এক শতাংশের বেশি বেড়েছে। এর ফলে দাম গত জানুয়ারির পর সোনার জন্য সবচেয়ে শক্তিশালী সাপ্তাহিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়ায়। চলতি সপ্তাহে সোনার দাম মোট ৬ শতাংশ বেড়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন জানান, মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা মূল্যস্ফীতির চাপ কমিয়ে দিয়েছে। এর ফলে সোনার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং দাম বেড়েছে।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান মারেক্স তাদের এক প্রতিবেদনে জানায়, আগস্ট মাসজুড়ে সোনার বাজার নিয়ে তারা আশাবাদী। তাদের মতে, আগামী দিনগুলোতে মূল্যবান এই ধাতুর লেনদেনের পরিসর আরো বাড়তে পারে।

শুধু সোনাই নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়ে গেছে। রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারেও সোনার দাম উচ্চ অবস্থানে অব্যাহত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


টেকনাফে পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : টেকনাফে পৃথক দুটি অভিযানে কোস্টগার্ড ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজারের টেকনাফ থানার লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে গতকাল রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ থানার শাহপরী দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে, মাদক কারবারিরা সে সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। এরপর ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত ইয়াবা ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যৎেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%