ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়: তুরস্ক


নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়: তুরস্ক

তুরস্ক জানিয়েছে, পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটো জোটের প্রতি দেশটির বিদ্যমান অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয়। এই তথ্য সংবাদ পত্রিকার মাধ্যমে নিশ্চিত করেছেন।

তুরস্ক সরকারের ‘অপতথ্যবিরোধী সংস্থা’ ঐ বিষয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান দিয়েছে। সেই পোস্টে সংস্থাটি উল্লেখ করেছে, ‘চুক্তিটি ন্যাটোর কেন্দ্রীয় অঙ্গীকারসহ তুরস্কের বিদ্যমান আন্তর্জাতিক জোটগুলোর প্রতি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।’

তুরস্ক সরকারের অপতথ্যবিরোধী সংস্থা তাদের টাইমলাইনে আরও বলেছে, নতুন এই চুক্তি মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহায়তা করার লক্ষ্যে একটি অতিরিক্ত সহযোগিতা কাঠামো।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা

বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘আঞ্চলিক অংশীদারত্ব গড়ে তোলা তুরস্কের ন্যাটো সদস্যপদের বিকল্প নয়।’ নতুন চুক্তি নিয়ে যে সমালোচনাগুলি উঠেছে এবং বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিউত্তর প্রদান করার জন্য এই বিবৃতি দেওয়া হয়েছে।

তারা বলেছে, চুক্তি বিষয়ে ছড়ানো সমালোচনাগুলিকে ‘ভিত্তিহীন দাবি ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ হিসেবে চিহ্নিত করেছে।

মধ্যপ্রাচ্যে যখন নতুন করে সহিংসতা ঘটছে, বিশেষত হুথি বিদ্রোহীদের হামলা ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে, ঠিক সেই অবস্থা বিবেচনা করে শুক্রবার রিয়াদে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ এম


জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

শনিবার সকালে নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাদুঘরের বিভিন্ন অংশে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে নেতারা উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার ব্যাপারেও তারা গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ও আমার চেয়েও বড় হবে: ছেলেকে নিয়ে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


ও আমার চেয়েও বড় হবে: ছেলেকে নিয়ে রোনালদো

দীর্ঘ দিন ধরে বাবার দেখানো পথ অনুসরণ করছে। বাবার দেখাদেখি ফুটবল খেলা শুরু করেছে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যাচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, ছেলে তার কীর্তিগুলোকে ছাপিয়ে যাবে। তবে কিছু বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তিনি আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন। বাকি দলের সঙ্গে অনুশীলন করছে রোনালদোর ছেলে।

পাশে বসে থাকা একজন কর্তাকে রোনালদো বলেন, “ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরও বেশি শক্তিশালী। বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটার সঙ্গে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়ে ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে। কিন্তু খিদে বজায় রাখা সবচেয়ে কঠিন।”

রোনালদো ২০২২ সালে আল নাসেরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরেই রোনালদোর বড় ছেলে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবা রোনালদোর সঙ্গেই ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করতো। এ বছরের মার্চে রোনালদোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। এরপর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সে ম্যাচও খেলেছে।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ এম


সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের নলকায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাত্রীবাহী একটি বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন এবং আহত হন আরো অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়ে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর নবাবপুরে জমজমাট নৌকাবাইচ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ এম


রাজধানীর নবাবপুরে জমজমাট নৌকাবাইচ

রাজধানীর নবাবপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নবাববাড়ির ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানিয়ে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিযোগিতার ফাইনাল পর্বে উপস্থিত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) নবাববাড়ী অ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ এলাকার নেতৃবৃন্দও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেছেন, ৩৫ বছর পর আয়োজিত আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠানের ফাইনাল পর্বে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমি উপভোগ করেছি।

তিনি বলেছেন, এই ঐতিহ্যকে এগিয়ে নিতে এ ধরনের আরও অনুষ্ঠান এবং আরও ঐতিহ্যবাহী যেসব প্রোগ্রাম আছে, সেগুলো আয়োজন করুন। এ বিষয়ে আমি আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%