১০:৪৯ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গাছ লাগানোই যথেষ্ট নয়। গাছকে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যার প্রয়োজন রয়েছে; তেমনি একটি শিশুকেও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের উন্মেষ এবং সুস্থ সামাজিক পরিবেশের প্রয়োজন রয়েছে।
লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সুস্থ জীবনের বিকাশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
আরও পড়ুন: শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ,
এ জন্য সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক অপরাধ দমন ও অবক্ষয় রোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারাও।
এর আগে মন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহর নেতৃত্বে বিশাল গণমিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন