১১:০১ পি.এম
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকশেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড-এসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, নির্বাচনের সময়-সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরে ন্যস্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন