ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশগামীদের টার্গেট করে জাল নথির রমরমা ব্যবসা, ৪ জন আটক


বিদেশগামীদের টার্গেট করে জাল নথির রমরমা ব্যবসা, ৪ জন আটক

বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারী ব্যক্তিদের লক্ষ্য করে একটি চক্র বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাকিংয়ের মাধ্যমে জাল নথি তৈরি করছিল। যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এবং জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম।

আটককৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে এই চক্রটি কথিত অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হতো। মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

এ সাক্ষাৎ আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এই তথ্য জানান।

বৈঠকে আলোচনা করা হয় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি, এবং জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"জামিনে মুক্ত মেম্বারের রাজকীয় সংবর্ধনা অসহায় ভুক্তভোগী আয়শা বেগম এর পরিবার অসহায় পরিবারে ভীতি ও ক্ষো'ভ।"

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


"জামিনে মুক্ত মেম্বারের রাজকীয় সংবর্ধনা  অসহায় ভুক্তভোগী আয়শা বেগম এর পরিবার  অসহায় পরিবারে ভীতি ও ক্ষো

 

চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারির ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে যাওয়ার পর, জামিনে মুক্তি পেয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ছয়বারের রানিং মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কারাগার থেকে ফেরার পর, দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করলেও, স্থানীয়ভাবে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। সচেতন সমাজের প্রশ্ন, যে পরিবারটি ভয়ে ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে, এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনা তাদের নিরাপত্তাকে কোথায় ঠেলে দিল? দলের এই আচরণ ন্যায়বিচারের ওপর সাধারণ মানুষের আস্থা কতটুকু বজায় রাখতে পারবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের মধ্য থেকেই ইউপি নির্বাচনে দলীয় সমর্থন চান জগদল বিএনপি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


১৭ বছর আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের মধ্য থেকেই ইউপি নির্বাচনে দলীয় সমর্থন চান জগদল বিএনপি নেতারা

রায়বাঙ্গাঁলী গ্রামের বিএনপি নেতা মোঃ সুমন মিয়ার বাড়িতে দাওয়াত শেষে জগদল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও দিরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ রায়বাঙ্গাঁলী শাহ পরান (রহ.) বাজারে এসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় নেতাকর্মীদের আলোচনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় নেতাকর্মীরা বলেন, ৭নং জগদল ইউনিয়নে গত ১৭ বছর ধরে যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন এবং কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন—তাদের মধ্য থেকেই একজনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনে দেখতে চান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
 
পিরোজপুরে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক  সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবি ও সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) পিরোজপুর ডাক দিয়ে যাই প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কোডেক-এর এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। কারিগরি সহযোগিতায় ছিল নেটজ বাংলাদেশ।
ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ুপ্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার ২৫ জন  পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এ সংক্রান্ত অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল বিষয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার,শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ। প্রশিক্ষনের সভাপতিত্ব করেন, পিরোজপুর প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন 
খসরু।
প্রশিক্ষনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। প্রশিক্ষনে সংবাদকর্মীদের জলবায়ু পরিবর্তন,পরিবেশগত ক্ষতি এবং মানবধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন তৈরির সহজ ও সাবলিল পদ্ধতি সম্পর্কে সম্মক ধারনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%