ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রেমিকাকে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভিকটিমের বড় বোন রাজিয়া সুলতানা এ মামলা দায়ের করেন।

বাদীর জবানবন্দী গ্রহণ করে ডিবি পুলিশকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইযাসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করতেন। ১ নম্বর আসামি নামিম আশরাফ একজন ফটোগ্রাফার। ২০২৪ সালে শুটিংয়ে তাদের মধ্যে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে ঘোরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনমালিন্য ঘটে।

বাদী আরও অভিযোগ করেন, আসামি নামিম গত ১০ জুন ভিকটিমকে আদাবরের শেখেরটেকে তার নিজ স্টুডিওতে ফোন করে ডেকে নিয়ে যান। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছেন বলে তার পরিবারকে জানাতে বাধ্য করেন।

বাদীর অভিযোগ, আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আদাবরের স্টুডিওতে ভিকটিমকে আটকে রেখে অনবরত ধর্ষণ করেন এবং ১৪ জুন তাকে হত্যা করেন। পরে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনার তথ্যকে আত্মহত্যা বলে প্রচারণা চালান। এ ঘটনায় পুলিশের সুরতাল প্রতিবেদনে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলেও জানান বাদী।

মামলার অপর দুই আসামি হলেন, লামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশা দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের সাথে বাস-মাহেন্দ্র এবং অটোরিকশার দুর্ঘটনার ঘটনার ভিত্তিতে পাকশি ডিভিশনাল মেডিকেল কর্মকর্তা (ডিএমও) ডা. মো. শাকিল আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও), বিভাগীয় প্রকৌশলী এক (ডিইএনওয়ান), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই ক্যারেজ) এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই লোকো)।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিং পরিদর্শন করে তদন্ত কমিটি।

দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের দ্বায়িত্বে থাকা গেটম্যানসহ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত টিম।

এদিকে, শেষ খবর পর্যন্ত ওই দুর্ঘটনায় দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী অভিমুখে একটি তেলবাহী ট্রেন প্রথমে ইঞ্জিনসহ বেশকয়েকটি বগি নিয়ে রেললাইন ক্রস করে। পরে গেটম্যান রেললাইনের ব্যারিয়ার উঠিয়ে দিলে, কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া বেশ কয়েকটি বগি এসে মহাসড়কে চলাচলরত মাহেন্দ্র, অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটায়।

এ সময় মাহেন্দ্রাকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগিগুলি এবং অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এছাড়া, বাসটিকেও ঠেলে নিয়ে যায় রেললাইনে। গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথিমধ্যে খানখানাপুরের মনোয়ার পাটোয়ারী ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াকান্দির শামোকখোলার আব্দুল মালেক মারা যান।

আহত হয়েছেন- রাজবাড়ী দৌলতদিয়ার লিয়াকত, আশিক, গোয়ালন্দ মোড়ের নুরু শেখ, কল্যানপুরের নুরুল ইসলাম, কালুখালীর বিল্লাল এবং খানখানাপুরের বলাই। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাকশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মো. ফিরোজ আহম্মেদ জানান, তদন্ত কমিটির প্রধানসহ তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন। এ ঘটনার আহতদের খোঁজখবর নিতে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলবে। সাধারণত এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। হয়ত চলন্ত অবস্থায় হুক কোনোভাবে খুলে এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত চলছে এবং দ্রুত এটি শেষ করে প্রতিবেদন পেশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে স্থাপিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিজিবির প্রত্যাশা, সীমান্তবর্তী এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমানের উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


আইনশৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগ আকর্ষণ করা মোটেও সম্ভব নয়, এই যুক্তিতে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় বেলচূড়া এলাকায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য প্রধান শর্ত হলো স্থিতিশীল পরিবেশ ও নিরাপত্তা। এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে সরকার।

তিনি জানান, বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি খাটাতে চাইবেন নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তাদেরও বিনিয়োগে এগোতে পারবে না। তাই সিইআইজেডসহ দেশের সকল অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে আরও বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।

এ সময় তিনি চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনকে (সিইআইজেড) বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কর্ণফুলী নদীর পূর্ব তীরে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি শিল্প উৎপাদন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগে বাস্তবায়ন হওয়া এই প্রকল্প বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের জন্য একটি দীর্ঘমেয়াদি মডেল। ৫০ বছর মেয়াদি কনসেশন চুক্তির আওতায় এই শিল্পাঞ্চলটি পরিচালিত হবে, যা আরও ৫০ বছর নবায়নের সুযোগ থাকবে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নির্বিঘ্ন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের দ্রুত অনুমোদন, ইউটিলিটি সংযোগ এবং প্রশাসনিক সহায়তা প্রদান করছে। সরকার জি-টু-জি চুক্তির আওতায় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই শিল্পাঞ্চল স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষ জনশক্তি গড়ে তুলবে এবং দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন গতি আনবে। একইসঙ্গে এটি বাংলাদেশ-চীনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে。

সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক এবং সেতু কর্পোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না, এ তথ্য জানিয়েছেন তার শ্বশুর। রবিবার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে মোজতবা খামেনির শ্বশুর গোলাম-আলি হাদ্দাদ-আদেল বলেন, “নির্দিষ্ট কিছু কারণে মোজতবা খামেনি কোনও দল বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না।” তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কোনও তথ্য দেননি। হাদ্দাদ-আদেল আরও বলেন, মোজতবা খামেনি সবদিক থেকেই তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মতো। তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্যের প্রত্যাশাও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার আসন অলংকৃত করার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। বাবার মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি। তবে এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল হাদাথের প্রতিবেদনে কিছু ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়, মোজতবা খামেনি ইরানে নেই। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য দিতে পারেনি তারা। এর আগে মোজতবা খামেনিকে চিকিৎসার জন্য রাশিয়াতে নেওয়া হয়েছে বলেও গুঞ্জন প্রদান করা হয়েছিল। তবে ইরান সরকার সে গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে, খামেনি ইরানেই অবস্থান করছেন এবং তিনি সুস্থ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%