০৩:৪৪ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়।
রোববার (২৩ আগস্ট) সকালে ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে। গুদাম থেকে সারের জন্য অপেক্ষায় থাকা কৃষকদের তৎপরতায় পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে, ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকিগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্স এর মালিক তাইফুর রহমান মুকুলের কাছে পর্যাপ্ত সার বরাদ্দ ছিল, তবে তিনি কৃষকদের দেওয়া বিষয়টি নিয়ে গড়িমসি করেন। তার মোট বরাদ্দ ছিল ১৩২০ বস্তা সার, কিন্তু গুদামে মজুদ ছিল মাত্র ৩৪০ বস্তা সার।
আরও পড়ুন: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন
সকালের দিকে, তার ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক সারের জন্য জড়ো হন। দীর্ঘসময় ধরে অপেক্ষার পরও ডিলার পয়েন্ট খুলতে না দেখে কৃষকেরা গুদামের দরজা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে চলে যান।
পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন জানিয়েছেন, ওই ইউনিয়নে সারের চাহিদা ছিল প্রায় ৪ হাজার বস্তা, কিন্তু মোট বরাদ্দ ছিল ১৩২০ বস্তা। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকরা সার না পাওয়ার কারণে গুদাম থেকে সার নিয়ে যান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার মধ্যে ১৯৭ বস্তা সার কৃষকরা নিয়ে গেছে। পরে পুলিশের মাধ্যমে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা ফেরত দিয়েছেন। বাকিগুলোর উদ্ধারে চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ফোন করা হলে তিনি জানান, তিনি পরে কথা বলবেন। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, "আমি সারাদিন জেলা মিটিং-এ ছিলাম, তাই আমি বিষয়টি জানি না।"
আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন