ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার কাজ করছিলে নূর জামান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। অভিযোগ না থানায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ আরো দুজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)। ডিবি জানায় যে, শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা চাঁদাবাজির উদ্দেশ্যে করা হয়েছিল বলে জানা গেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসায় ফেরার সময় অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা হয়।

রাতে পৌনে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় জীবন ওরফে আদিলসহ কয়েকজন তার পথরোধ করেন। ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার পর তাকে সিএনজি থেকে টেনে নামিয়ে মারধর শুরু করা হয়।

এক পর্যায়ে জীবন ওরফে আদিল তার ডান চোখে আঘাত করে এবং অন্যরা তার মাথা, দুই চোখের ওপর ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

হামলার সময় তাকে ভয়ভীতি দেখিয়ে হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পল্টন মডেল থানার পুলিশ এসে জীবন ওরফে আদিলকে আটক করে। কিন্তু বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় অধ্যাপক আসাদুর রহমান বাদী হয়ে জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার কয়েক দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তার কাছে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।

মামলার তদন্তে হামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু করে ডিবি। এর ধারাবাহিকতায় শনিবার রাত ১২টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর শনির আখড়ার গোয়ালপাড়া-কদমতলী এলাকায় অভিযান চালিয়ে সানি সাহাকে গ্রেপ্তার করা হয়। এটাও জানানো হয়েছে যে, রাতে আড়াইটার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ফাতিন ইসরাক লাবিবকেও গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে সানি সাহা জানিয়েছেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে, সিঙ্গাপুরের একটি ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করার সময় জান্নাত আলমগীর হোসেন নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। সেই ব্যক্তি পরে তাকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের প্রস্তাব দেন। একাধিকবার ওই ব্যবসায় পাঁচ কোটি টাকা বিনিয়োগ করে তিনি ক্ষতিগ্রস্ত হন বলে জানিয়েছেন ডিবিকে।

ডিবির ভাষ্য মতে, ২০২৪ সালের আগস্টে দেশে ফেরার পর ভাটারা থানার এলাকায় জান্নাত আলমগীর হোসেনের সঙ্গে সানি সাহার দেখা হয় এবং তখন সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের বাসার ঠিকানা, গাড়ির নম্বর, পেশা, চলাফেরা ও আর্থিক বিষয়সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব তাকে দেওয়া হয়।

ডিবির দাবি, সব তথ্য সংগ্রহের পাশাপাশি অধ্যাপক এ কে এম আমিনুল হক ও অধ্যাপক আসাদুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়। পরে অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার জন্য ফাতিন ইসরাক লাবিবকে লোক সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে লাবিব জানিয়েছেন, ঘটনার প্রায় আড়াই মাস আগে ফুড ডেলিভারির মাধ্যমে সানি সাহার সঙ্গে তার পরিচয় হয়। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের সরাসরি সাক্ষাৎ হয়। এরপর অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার জন্য আবু বকর (১৮), রাতুল (১৯), ইবান (২২), জীবন (২১) ও সাব্বির (১৮)—এই পাঁচজনকে এক লাখ টাকার বিনিময়ে কাজে যুক্ত করার প্রস্তাব দেন।

ডিবি জানায়, পরে তারা অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা করার জন্য বের হন। এ ঘটনায় ইবান ও জীবন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

গ্রেপ্তার সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিবের বিরুদ্ধে অস্ত্র আইনে ভাটারা থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

এখন আহত অধ্যাপক আসাদুর রহমান বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় বাইশারীর কচুয়া গ্রামে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

বানারীপাড়া প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


বানারীপাড়ায় বাইশারীর কচুয়া গ্রামে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
 
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট (রবিবার) সকাল ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল বারেক (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়।
 
আটকরা হলেন—কচুয়া গ্রামের মোঃ রত্তন সরদার ওরফে রতন সরদারের ছেলে মোঃ সোলায়মান সরদার (২৯) এবং একই বাড়ির হেমায়েত সরদারের ছেলে মোঃ অলিউল্লাহ (২৬)।
 
পুলিশের দাবি, আটক সোলায়মান সরদারের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা এবং অলিউল্লাহর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোলায়মান সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর কেউ কেউ তাকে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবেও অভিহিত করেন। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ টিকে থাকতে পারবে না: ঢাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ক্ষমতার দাপট দেখিয়ে কেউ টিকে থাকতে পারবে না: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যায় করে কেউ পার পাবে না, এবং ক্ষমতার দাপট দেখিয়ে কেউ টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল। রবিবার সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে ‘কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

উপাচার্য বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। অন্যায়, নিপীড়ন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয় সবসময় সোচ্চার থেকেছে। এই দিবস পালনের উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার থাকার শিক্ষা দেওয়া।

বিশ্ববিদ্যালয়ের ওপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা ক্ষমতার দাপট দেখিয়ে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করা কখনো গ্রহণযোগ্য নয়, জানিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মতপ্রকাশের স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই কালো ব্যাজ ধারণ করে। পরে, ২০০৭ সালের আগস্টে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সংঘটিত অমানবিক নির্যাতন ও নিপীড়নের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের সাবেক ডিন ও ইমেরিটাস অধ্যাপক ড. সদরুল আমিন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে ল্যাপটপে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক যাত্রীকে বিমানবন্দরে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার আটলান্টা থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাওয়া আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ২৩৯৮ অবতরণের সময় বিমানের পেছনের অংশে থাকা এক যাত্রীর ল্যাপটপ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে সেটিতে আগুন ধরে যায়।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের হাতে আসা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও অনুযায়ী, পাইলট জানিয়েছেন, “বিমানের পেছনের অংশে কেবিনে আগুন লেগেছে।”

তিনি আরও জানান, “ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা এখন এটি নেভানোর চেষ্টা করছেন।”

পাইলটকে আরও বলতে শোনা যায়, “আমার মনে হয় ল্যাপটপের কারণে প্রায় চার থেকে পাঁচজন যাত্রী পুড়ে গেছেন।” ল্যাপটপটি বিমানের মাঝামাঝি অংশে রয়েছে।

তবে বিমানটি নিরাপদেই ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর জরুরি বিভাগের কর্মীরা নিয়ম অনুযায়ী বিমানটির কাছে পৌঁছান। একজন যাত্রীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে কেবিন ক্রু। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, অবতরণের সময় এক যাত্রীর ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে।

এয়ারলাইনটি আরও জানায়, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কেবিন ক্রুদের পেশাদারিত্ব ও তৎপরতার জন্য তারা কৃতজ্ঞ। অবতরণের পর বিমানটি নিজস্বভাবে গেট পর্যন্ত যায়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

ঘটনায় একাধিক যাত্রী আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও নিশ্চিতভাবে একজন যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

লিথিয়াম ব্যাটারি নিয়ে সতর্কতা। ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন বা বিস্ফোরণের কারণ হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএরের মতে, ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, অতিরিক্ত গরম হলে, পানির সংস্পর্শে এলে, অতিরিক্ত চার্জ দেওয়া হলে কিংবা ভুলভাবে প্যাক করা হলে তা বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে।

চলতি বছর রিপোর্ট লেখা পর্যন্ত লিথিয়াম ব্যাটারি-সম্পর্কিত ৫৮টি নিশ্চিত বিমান চলাচল-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত করেছে এফএএ। এসব ঘটনায় ধোঁয়া, আগুন কিংবা অতিরিক্ত তাপের ঘটনা ঘটেছে।

গত ২০ বছরে লিথিয়াম ব্যাটারি-সম্পর্কিত বিমান দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতির মধ্যে ল্যাপটপের ব্যাটারি জড়িত ছিল এমন ৮৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এফএএ জানিয়েছে, লিথিয়াম ব্যাটারি-চালিত ডিভাইস, বিশেষ করে অতিরিক্ত ব্যাটারি ও পাওয়ার ব্যাংক, বিমানের কার্গো বা চেক-ইন লাগেজে না রেখে কেবিনে বহন করা ব্যাগে রাখতে হবে। এর উদ্দেশ্য হলো ব্যাটারি থেকে ধোঁয়া বা আগুনের সৃষ্টি হলে দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।

পাওয়ার ব্যাংক নিয়েও বাড়ছে উদ্বেগ। বিমানযাত্রায় লিথিয়াম ব্যাটারি নিয়ে উদ্বেগ নতুন নয়। গত মে মাসে মিসর থেকে যুক্তরাজ্যগামী ইজিজেটের একটি ফ্লাইটে যাত্রীর লাগেজে থাকা পাওয়ার ব্যাংক চার্জে দেওয়ার পর বিমানটি রোমে জরুরি অবতরণ করে।

ঘটনার পর ফ্লাইটটি পরদিন নতুন করে পরিচালনা করা হয়।

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটিও জানিয়েছে, বিশ্বজুড়ে বিমানে পাওয়ার ব্যাংক থেকে গুরুতর সমস্যার ঘটনা ক্রমেই বাড়ছে। সংস্থাটি যাত্রীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

তাদের মতে, বহনযোগ্য চার্জার বা পাওয়ার ব্যাংকে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরে যাওয়ার মতো গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক এই ঘটনার পর আবারও বিমানযাত্রীদের ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও অন্যান্য লিথিয়াম ব্যাটারি-চালিত ডিভাইস বহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা মেনে চলার গুরুত্ব সামনে এসেছে। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%