০৮:৫৭ পি.এম
সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, দলীয় কর্মী বা সমর্থক হওয়া সত্ত্বেও অপরাধীদের সাথে কোনো আপস করা হবে না, এটি একটি স্পষ্ট হুঁশিয়ারি। বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কায়েতপাড়ায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই বক্তব্য তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ‘চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলের সদস্য বা সমর্থক হলে কী হয়েছে, অপরাধীদের সাথে কোনো আপস করা হবে না।’ একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আগের সরকারের সময় থেকেই গ্যাস, বিদ্যুৎ ও রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা বিদ্যমান ছিলো। তবে সে সময়ে এই সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ বা সাহস ছিল না। সরকারের উপর্যুপ্ত ১৭ বছরের অব্যবস্থাপনা কাটিয়ে সবকিছু শৃঙ্খলার মধ্যে আনার জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। দক্ষিণ সিটি এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে আশ্বাস দেন তিনি। পাশাপাশি আব্দুস সালাম কায়েতপাড়া এলাকার দরিদ্র পরিবারের কথা মাথায় রেখে ট্যাক্স কমানোর উদ্যোগের কথাও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন