মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৯ পি.এম
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ১৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
পুলিশ জানান, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল কেচুয়াতৈল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান আল বিন নিরব ওরফে জীবনকে (৩০), গ্রেফতার করে। সে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া (বড়বনগ্রাম) গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে। গ্রেফতার আরমান আল বিন নিরবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে, মহানগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
মাসুদ রানা রাব্বানী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের জন্য রাজনীতি করে।
আজ মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য প্রদান করেন।
মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। "আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব পালন করব। আর জনগণ দায়িত্ব না দিলে আমরা কোনোদিন জোর করে সেই দায়িত্ব গ্রহণ করিনি।"
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের স্বাধীনতা নিশ্চিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। একই সঙ্গে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করাও দলটির অন্যতম লক্ষ্য ছিল।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। "তাঁর প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য ছিল।" বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, "আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধনী-দরিদ্রের বৈষম্য কমবে, দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং নারী ও শিশুসহ সকল মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।"
পলাশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রায় ছয় মাস আগে নির্বাচনে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচিত করেছেন। "তাদের আস্থার কারণেই আমি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি।"
তিনি বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব। গণতন্ত্র ও দেশের উন্নয়নের এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র্যালির পর ফতুল্লা আলীগঞ্জ খেলার মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, গত ১৭ বছর ধরে দলের ত্যাগী নেতাকর্মীরা বিভিন্ন কষ্ট সহ্য করেছেন। তারা আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন।
এছাড়া বক্তারা বলেন, বিএনপিতে যোগ দিয়ে যারা দল করতে চান, তাদের সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় কাউখালী উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে আপসহীন ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হতে হবে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ভাগ্যোন্নয়নে একযোগে কাজ করা। বিএনপি সব সময় দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করে গেছে এবং ভবিষ্যতেও উন্নয়ন ও অগ্রগতির এই যাত্রা অব্যাহত থাকবে।" তিনি তৃণমূলের নেতাকর্মীদের দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, দেশে বিদ্যুৎ এবং গ্যাসের কিছু সমস্যা বিদ্যমান। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে ব্যস্ত রয়েছে। যে গ্যাসের জন্য প্রতিবছর ভর্তুকি প্রদান করা হয়, গত ৭ মাসের ভর্তুকি এক মাসে প্রদান করতে হয়েছে। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে সম্পূর্ণ খালি করে রেখে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করে চলেছেন। অধিকাংশ মন্ত্রী ও এমপিরা চেষ্টা করছেন। তবে আমরা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছি। ইনশাআল্লাহ, এই সংকট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব।
তিনি উল্লেখ করেন, গত ১৬-১৭ বছর ধরে আমরা কথা বলতে পারিনি। প্রতিষ্ঠাবার্ষিকী সঠিকভাবে উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা আমাদের বাধাগ্রস্ত করেছে। দেশে গণতন্ত্রের অস্তিত্ব ছিল না। আজ অনেক মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা আবার কথা বলার সুযোগ পেয়েছি। গণতন্ত্রে বসবাস করতে পারছি। দেশের সংকটকালীন সময়ে, গণতন্ত্রহীনতার সময়ে, জিয়া পরিবারই গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ