ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী হেলাল


পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।

তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

গতকাল রোববার বিকেলে জেলার পর্যটন শিল্প বিকাশসহ কাপ্তাই লেকের নৈসর্গিক অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে শহরের রাঙ্গামাটি শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়ার্চ টাওয়ারের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বাসস’কে জানান, রাঙ্গামাটির পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটিতে দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে।

দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার উদ্বোধনের পর পার্বত্য প্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা নবনির্মিত ওয়ার্চ টাওয়ারটি ঘুরে দেখেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

দৃষ্টি নন্দন এই ওয়ার্চ টাওয়ার রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকদের মাঝে বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা থেকে ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে হামলা চালানো হবে, হুমকি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


গাজা থেকে ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে হামলা চালানো হবে, হুমকি ইসরাইলের

গাজা থেকে ইসরাইলের দিকে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানো যদি অব্যাহত থাকে, তাহলে গাজায় সামরিক অভিযানকে আরও জোরদার করা হবে বলে ইসরাইল হামাসকে সতর্ক করেছে। রোববার ইসরাইল এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু হামাস এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

বার্তা সংস্থা এএফপি’র তথ্যে জানা যায়, ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গাজা সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় চারটি ঘুড়ি পাওয়া গেছে। রোববার সেনাবাহিনী আরও একটি ঘুড়ি গুলি করে নামিয়েছে। গত কয়েক দিনের মধ্যে প্রায় ১০টি এই ধরনের ঘুড়ি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় পূর্বের স্মৃতিগুলি ফিরে এসেছে। তখন গাজা থেকে ইসরাইলের দিকে আগুন ধরিয়ে দিতে সক্ষম ঘুড়ি ও বেলুন পাঠানো হতো। এর জন্য দক্ষিণ ইসরাইলের কৃষিজমিতে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী মনে করছে, সাম্প্রতিক সময়ের এসব ঘুড়ি ও অন্যান্য উড়ন্ত বস্তু পাঠানোর পেছনে হামাস রয়েছে। তবে, এগুলোর মধ্যে কোনো বিস্ফোরক ছিল না। ইসরাইলি বাহিনী বিশ্বাস করে যে, ইসরাইলের প্রতিক্রিয়া কেমন হবে তা যাচাই করতেই এসব পরিবহন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইসরাইলের দিকে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানো বন্ধ না হলে এসবের জন্য দায়ীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযানকে আরও জোরদার করবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তাঁরা আরো বলেন, যেসব এলাকা থেকে ঘুড়ি, ড্রোন ও বেলুন পাঠানো হচ্ছে, সেসব এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়া হতে পারে।

রোববার এই ব্যাপারে শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করেছেন নেতানিয়াহু ও কাটজ।

গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের একজন নেতা উরি এপস্টেইন ইসরাইলি চ্যানেল ১২-কে বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর তাঁরা আর ‘সব ঠিক হয়ে যাবে’—এমন আশ্বাস মেনে নেবেন না। তাঁর মতে, ‘আকাশে সতর্কবার্তা দেখা যাচ্ছে, আর সময়মতো ব্যবস্থা নেওয়া সেনাবাহিনীর দায়িত্ব।’

তবে, হামাস ঘুড়ি ও অন্যান্য উড়ন্ত বস্তু পাঠানোর দায় অস্বীকার করেছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে বলেন, এসব ঘুড়ি গাজা থেকে শিশুরা উড়িয়েছে। তারা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের হারানো শৈশব ফিরে পাওয়ার জন্যই এসব করেছে বলে তিনি দাবি করেন।

অন্য একটি বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, গাজা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনাকে মধ্য গাজায় বিমান হামলার অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরাইল। রবিবার ওই বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি বর্তমানে কাজ করছে। দুই দেশের সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে।

তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।

নতুন এ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর প্রথম নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলমান।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, এই নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামতো সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ছবি তুলবেন বলে ঘুম শাহরুখের, বিমানের ঘটনা জানালেন হিনা

শাহরুখ খানের বিনয়ী ও সৌজন্যপূর্ণ আচরণের প্রশংসা বহুবার শোনা গেছে সহশিল্পীদের মুখে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন টেলিভিশনের তারকা হিনা খান।

সম্প্রতি তিনি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে বলিউডের এই শীর্ষ তারকার সাথে নিজের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

অভিনয়জীবনের একদম শুরুতে যে স্মৃতি তার মনে রয়েছে, তা শেয়ার করে হিনা জানান, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের শুটিং শুরু হওয়ার প্রায় দেড় বছর পর একটি বিমানে শাহরুখ খানের সাথে তার প্রথম দেখা হয়। প্রথম দিকে শাহরুখকে নিজের পাশের আসনে ঘুমাতে দেখে হিনা বিশ্বাসই করতে পারছিলেন না।

হিনা তখন ছবি তোলার জন্য মুখিয়ে ছিলেন।

অবশেষে, যখন শাহরুখ কফি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন, তখন তিনি হিনার কাছে একটি ছবির জন্য অনুরোধকে শুনে পড়ে যান। শাহরুখ তখন তাকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার প্রতিশ্রুতি দেন। কিন্তু কফি শেষ করে আবারও অভিনেতা ঘুমিয়ে পড়েন। ছবির প্রচারণায় এগিয়ে যাওয়ার চাপে শাহরুখ তখন চরম ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন।

হিনা মনে করেছিলেন, সুযোগটি হয়তো তার হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু বিমান অবতরণের পর শাহরুখ নিজেই তাকে ডেকে নিয়ে ছবি তোলেন।

হিনা খান শাহরুখের আন্তরিকতার প্রশংসা করে বলেন, যদিও তার চরম ক্লান্তি ছিল, তবুও তিনি নিজের কথা রেখেছিলেন। উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তার সাথে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে : রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের নেতারা মিথ্যা শুরু করেন "বিসমিল্লাহ" বলে। রাশেদ খান বলেন, এই কার্যক্রমে এনসিপি এর নেতৃত্বও একই রকম মিথ্যাচার শিখেছে।

আজ সোমবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এই দাবির সময়, নাহিদ ইসলামসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এই জঘন্য মিথ্যাচারের বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি।

জামায়াতের নেতারা আসলে এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করে থাকেন। রাশেদ খান আরও বলেন, জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলেন, সেটিও সহ্য করে নেওয়া যায়। কিন্তু কিভাবে তারা "বিসমিল্লাহ" বলে মিথ্যা শুরু করে? আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে এসে ঠিক এমন ধরনের মিথ্যাচার শিখেছে।

আজ দুপুরে সরকারীর ছয় মাস মূল্যায়নের সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাশেদ খান এ প্রসঙ্গে বলেন, আজ তারা (এনসিপি) সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলন করবে বলেও জানা গেছে। এনসিপি নেতাদের বক্তৃতাও ঠিক হামিদুর রহমান আজাদের মতো অপতথ্যে ভরপুর থাকে। তাই মানুষজন বলছেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে জামায়াত ও এনসিপি ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।

রাশেদ খান বলেন, এজন্য আমি বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন প্রয়োজন, তেমনি বিরোধী দলের ছয় মাসে কী কী গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%