ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে : রাশেদ খান


জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে : রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের নেতারা মিথ্যা শুরু করেন "বিসমিল্লাহ" বলে। রাশেদ খান বলেন, এই কার্যক্রমে এনসিপি এর নেতৃত্বও একই রকম মিথ্যাচার শিখেছে।

আজ সোমবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এই দাবির সময়, নাহিদ ইসলামসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এই জঘন্য মিথ্যাচারের বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি।

জামায়াতের নেতারা আসলে এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করে থাকেন। রাশেদ খান আরও বলেন, জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলেন, সেটিও সহ্য করে নেওয়া যায়। কিন্তু কিভাবে তারা "বিসমিল্লাহ" বলে মিথ্যা শুরু করে? আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে এসে ঠিক এমন ধরনের মিথ্যাচার শিখেছে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

আজ দুপুরে সরকারীর ছয় মাস মূল্যায়নের সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাশেদ খান এ প্রসঙ্গে বলেন, আজ তারা (এনসিপি) সরকারের ১৮০ দিনের ব্যর্থতা নিয়ে সংবাদ সম্মেলন করবে বলেও জানা গেছে। এনসিপি নেতাদের বক্তৃতাও ঠিক হামিদুর রহমান আজাদের মতো অপতথ্যে ভরপুর থাকে। তাই মানুষজন বলছেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে জামায়াত ও এনসিপি ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।

রাশেদ খান বলেন, এজন্য আমি বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন প্রয়োজন, তেমনি বিরোধী দলের ছয় মাসে কী কী গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার প্রস্তাব

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময়কে এগিয়ে আনা হচ্ছে।

নতুন একটি প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে।

এবং আবেদন প্রক্রিয়া চলতে থাকবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে নতুন সংশোধিত প্রস্তাবটি পাঠানো হয়েছে। এটি যদি অনুমোদিত হয়, তাহলে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: শাহে আলম

সুপেয়ে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আগামী দিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

এদিন বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সভা করেন।

এ সময় দুদেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে তারা আলোচনা করেন। ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে গণমাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি দুইটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (অবশিষ্ট ১৯.০০ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে।

এ নিলামে ২০২৫ সালের ২৭ আগস্ট ১০ দশমিক ৩০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪৫০৮১২০৮) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।

এক অন্য বিজ্ঞপ্তিতে ডিসিপি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (অবশিষ্ট ১৩.৭৩ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে।

এ নিলামে ২০২০ সালের ২০ মে ৯ দশমিক ২০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪০৪০১২০৩) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪০ সালের ২০ মে।

উভয় ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব খাতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার এসিসি সভায় যোগ দিয়ে যে দায়িত্ব পেলেন তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


প্রথমবার এসিসি সভায় যোগ দিয়ে যে দায়িত্ব পেলেন তামিম

গত শনিবার (২২ আগস্ট) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সভায় অংশ নিয়েছেন বিসিবি প্রধান তামিম ইকবাল।

সভা চলাকালীন তামিমকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তামিমের এই কমিটি এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করবে।

সভায় প্রতিনিধি দেশগুলোর প্রত্যক্ষ ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। একই সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী সদস্যও নির্বাচন করা হয়েছে।

টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুলআজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর নির্বাচিত হয়েছেন। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

এর বাইরে সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকেও এসিসি সভাপতি পদের জন্য মনোনীত হওয়ার সুযোগ। এসিসিতে এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঘুরে-ফিরে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো। এখন থেকে আফগানিস্তানও পাবে সেই সুযোগ।

সভায় প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা, অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তামিম পেয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%