ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হ্যালান্ডের জনপ্রিয়তায় পেরুতে বাড়ছে ছবি সম্বলিত টি-শার্টের চাহিদা


হ্যালান্ডের জনপ্রিয়তায় পেরুতে বাড়ছে ছবি সম্বলিত টি-শার্টের চাহিদা

হালান্ডের ছবি সম্বলিত শার্ট কিনছে দুই তরুণী, ছবিটি রয়টার্সের। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হচ্ছে নরওয়ে-ইংল্যান্ড। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে উড়ছে এই স্ক্যান্ডিনেভিয়ার দেশটি।

এই জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন নরওয়ের গোলমেশিন হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ বিশ্বজুড়ে ভক্ত-সমর্থক বেড়ে গেছে এই তরুণ তারকার। ল্যাটিন আমেরিকাতে পৌঁছে গেছে হালান্ডের জোয়ার।

কোয়ার্টার ফাইনালের ম্যাচকে সামনে রেখে বেড়েছে নরওয়ের জার্সি ও টি-শার্টের চাহিদা। পেরুর লিমা শহরের একটি দোকানে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের ছবি সম্বলিত টি-শার্ট বিক্রি হচ্ছে। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া আলোড়ন তার ছবিযুক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি করেছে, যা বয়টার্সের খবর।

আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি

বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে। যদি তারা কেইনদের হারাতে পারে তবে তারা বিশ্বকাপে প্রথমবারের মত সেমিফাইনালে উঠবে। জমজমাট লড়াইয়ে দেখা যাবে ইংলিশ তারকা কেইন ও নরওয়ের গোলমেশিন হালান্ডের দ্বৈরথ। গোটা ফুটবল বিশ্ব এই হাইভোল্টেজ লড়াইটি দেখার জন্য মুখিয়ে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

 গত রাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো স্প্যানিশরা। ২০১০ সালে তারা প্রথম এবং শেষবার বিশ্বকাপের সেমিতে উঠেছিল। ঐ আসরেই প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ী হয়েছিল তারা।

২০০৬ সালে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে টানা নয়টি ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। এর মধ্যে ৭টি ম্যাচে জয় এবং ২টিতে ড্র করেছে তারা। ড্র হওয়া দুই ম্যাচে টাইব্রেকারে হারে স্প্যানিশরা। টাইব্রেকারে নির্ধারিত ম্যাচগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ড্র’ হিসেবে গণ্য করা হয়।

ফুটবলের সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ৩৬টি ম্যাচে অপরাজিত রয়েছে। ২৭টি ম্যাচে জয় এবং ৯টি ম্যাচে ড্র করেছে স্পেন। তাদের আগে ২০০৭-০৯ এবং ২০১৮-২১ পর্যন্ত দু'বার ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে, বদলি খেলোয়াড় হিসেবে একাধিক নকআউট ম্যাচে জয়সূচক গোল করার রেকর্ডটি গড়েছেন মিকেল মেরিনো। গত ৬০ বছরের মধ্যে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে ৮৭ মিনিটের পর দু’বার জয়সূচক গোল করেছেন তিনি।

বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বদলি খেলোয়াড় হিসেবে একাধিক গোল করা স্প্যানিশ পুরুষ খেলোয়াড়দের তালিকায় বর্তমানে মেরিনোর নাম যুক্ত হয়েছে আলভারো মোরাতা ও ফার্নান্দো মোরিয়েন্তেসের পাশে।

এদিকে, সব ধরনের প্রতিযোগিতায় স্পেনের বিপক্ষে টানা ১২টি ম্যাচে জয়হীন রয়েছে বেলজিয়াম। এর মধ্যে শেষ ছয় ম্যাচে তারা পরাজিত হয়েছে।

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অনূর্ধ্ব-২০ বছর বয়সী লামিন ইয়ামাল ও পাও কুবার্সিকে খেলিয়েছে। এর আগে ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলেছিলেন পেলে ও আলতাফিনি অনূর্ধ্ব-২০ বছর বয়সে।

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের ষষ্ঠ ম্যাচটি খেললেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এটিই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপের ৬৪৯ মিনিট গোল হজম না করার বিশ্ব রেকর্ডের মালিক স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের পর এখন স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলো।

এর আগে ফিফা বিশ্বকাপে দীর্ঘ সময় গোল হজম না করার রেকর্ডটি ছিল ইতালির গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গারের দখলে। তিনি টানা ৫১৭ মিনিট কোনও গোল হজম করেননি।

এই আসরে এখন পর্যন্ত স্পেন ১১ গোল করেছে। ১৯৮৬ বিশ্বকাপেও ১১টি গোল করেছিল তারা। এখন পর্যন্ত বিশ্বকাপের যে কোনো আসরে এটি স্পেনের সর্বাধিক গোল করার রেকর্ড। ২০১০ সালে বিশ্বকাপের জয়ের আসরে স্প্যানিশরা ৮ গোল করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আর এই সরকার ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

শনিবার বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে জেলা শহরের বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অথচ এককোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির। ক্ষমতায় গিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের এই পথযাত্রা মূলত সেই যুবকদের জন্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশে পরিবর্তন এনেছে। তাছাড়া গণভোট নিয়েও সরকার ছলচাতুরী করছে।

এসময়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন, হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সরকারের ভেতর একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা এসব জন দুর্ভোগ সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে সরকারকে এখন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে, পদযাত্রা শেষে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পরিবর্তন করে সংক্ষিপ্ত করা হয়। একপর্যায়ে সীমিত পরিসরে পদযাত্রা শেষ করে শহরের বাইতুল আমিন চত্বরে শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ তিন মিনিটের বক্তব্য রাখেন।

পরে গাড়িবহর নিয়ে জেলার মতলব উত্তরের উদ্দেশ্যে চাঁদপুর শহর ত্যাগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আবুল হাসান (সুজন), তার স্ত্রী মোসা. খাদিজা খুশি এবং আবুল হায়াত শাহীনের বিরুদ্ধে ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা গ্রহণ করে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, তারা বিভিন্ন ব্যবসায়িক প্রলোভন ও ফ্ল্যাট বিক্রির আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত পণ্য বা ফ্ল্যাট রসিদ পাননি। টাকা ফেরত চাইলে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ তাদের রয়েছে। ভুক্তভোগীদের কয়েকজন আদালতের শরণাপন্ন হয়েছেন।

মামলার অভিযোগে ভুক্তভোগী রবিউল ইসলাম উল্লেখ করেন যে, অভিযুক্তরা ভারত থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসের যন্ত্রাংশ এলসির মাধ্যমে আমদানি করার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে উল্লেখযোগ্য অর্থ নিয়েছেন। তবে নির্ধারিত সময় অতিক্রম করার পরও যন্ত্রাংশ সরবরাহ হয়নি এবং অর্থও ফেরত দেয়া হয়নি বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, রাজশাহীতে ফ্ল্যাট বিক্রির আশ্বাস দিয়ে যথাযথ চুক্তিপত্র ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়। পরে টাকা ফেরতের জন্য দেওয়া চেক ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো ডিজঅনার হয় বলে জানান ভুক্তভোগীরা।

নিজস্ব অভিযোগে আরেক ভুক্তভোগী এমদাদ জানান, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড়ে অবস্থিত মদিনা টাওয়ার প্রকল্পের ডেভেলপার পরিচয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও তাদের প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হয়নি এবং অর্থও ফেরত দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন যে, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় ব্যবসা, ফ্ল্যাট ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিন ধরেও টাকা ফেরত না পেয়ে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দেওয়া হয়। পরে তারা আইনগত সহায়তার জন্য পুলিশের শরণাপন্ন হয়েছেন। তাদের দাবি, অভিযোগের তদন্ত চলাকালে অভিযুক্তরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন।

এ ছাড়া অভিযোগকারীরা দাবি করেছেন, রাজশাহী মহানগর পুলিশের উপ-পরিদর্শক মো. হারুন অর রশিদের বিরুদ্ধেও আদালতে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে পুলিশকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন।

এদিকে অভিযুক্ত আবুল হাসান (সুজন), মোসা. খাদিজা খুশি ও আবুল হায়াত শাহীনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সাবির ও তানিমকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সাবির ও তানিমকে

ঢাকার যাত্রবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে আদালতের মাধ্যমে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

শনিবার (১১ জুলাই) বিকেলে, পেশ করা দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনটির পরিপ্রেক্ষিতে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

৫ জুলাই (রবিবার) আসামিদের আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত প্রত্যেকের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পরদিন ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত ৫ জুলাই ভোর সাড়ে ৬ টার দিকে, উগ্রবাদী ফাতাহ কমব্যাটের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গত বুধবার একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিত রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।

এদিকে, গত ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সক্রিয় সদস্য সন্দেহে গ্রেপ্তার হন। পরদিন তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%