ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ


গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকেই আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগিদ

ইউক্রেনের ২০টি অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (২২ নভেম্বর) টেলিগ্রামে একটি পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে ইউক্রেনে রাশিয়া প্রায় ২ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৪৬০টি গাইডেড এরিয়াল বোমা এবং ১৬৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি বড় অংশ ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে।

জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনে অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হওয়াটা সত্যিই বোধগম্য নয়।"

যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, বর্তমানে ইউক্রেনের জন্য তীব্র সংকট সৃষ্টি করেছে। জেলেনস্কি উল্লেখ করেন, ন্যাটোর সমন্বিত তহবিলের মাধ্যমে ইউক্রেনের মিত্ররা ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের অর্থ পরিশোধ করেছে। তবে ওয়াশিংটনের চূড়ান্ত অনুমোদনের অভাবে সেগুলোর সরবরাহ আটকে রয়েছে।

এদিকে, রোববার ভোরে রাজধানী কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে। জেলেনস্কি প্রাথমিকভাবে জানান, সেখান থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে রেডিও লিবার্টির বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন এবং দুই শিশুসহ নিখোঁজ ১১ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

অন্যদিকে, জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মাইখাইলো সেমিকিন জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরে রুশ গোলাবর্ষণে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে শুরু হলো ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


নরসিংদীতে শুরু হলো ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

নরসিংদীতে ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সসহ মোট ৬টি খেলায় নারী ও পুরুষ মিলিয়ে ১২টি ইভেন্টে জেলার ৩৬টি কলেজের দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, এম এ জলিল, গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়

কিছু বুঝতে পারার আগেই শুরুতেই দুই গোল হজম করে ফেলেছিল বার্সেলোনা। এরপর দীর্ঘ সময় ধরে আক্রমণের ঝড় বইয়ে দিলেও তারা জালের দেখা পাচ্ছিল না। অবশেষে দশ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালকে হারিয়ে একটি দারুণ প্রত্যাবর্তনের গল্প রচনা করল বার্সেলোনা।

লা লিগার ঘরের মাঠে রোববার, ৭ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়া গতবারের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ৩-২ গোলে জয়লাভ করেছে।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধান ধরে রেখে শীর্ষে অবস্থান করছে কাতালোনিয়ার দলটি।

প্রথমে পেনাল্টি মিস করার পরও, গতিময় সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলেন ইয়ামাল, এবং সতীর্থের গোলেও রাখেন অবদান।

বিস্তারিত আসছে …

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে উদ্ধার ১৩টি ঝুঁকিপূর্ণ গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


টেকনাফে উদ্ধার ১৩টি ঝুঁকিপূর্ণ গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ১৩টি গ্রেনেড সেনাবাহিনী দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী ফায়ারিং রেঞ্জে এই গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়।

রাত ৮টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি-১৫ জানায়, গত ২০ নভেম্বর উপজেলার দমদমিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটির সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন-চারজন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটিতে তল্লাশি চালিয়ে একটি পুরোনো প্লাস্টিকের বয়ামে ৭টি গ্রেনেড, একটি পলিথিনের ভেতরে ৬টি এজিএল (এজিএল) গ্রেনেড এবং অপর দুটি প্লাস্টিকের বয়ামে ৭৬ রাউন্ড এমজি গুলি পাওয়া যায়। এছাড়া ওই সময় একটি খালি ম্যাগাজিন ও পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে জানমালের ক্ষতির আশঙ্কা ছিল। এ কারণে আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে ১০ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ দল শীলখালী ফায়ারিং রেঞ্জে নিয়ে ১৩টি গ্রেনেড নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

তিনি আরো জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%