ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে ২৫৮ সক্রিয় ওষুধ কোম্পানির মধ্যে ৩০টি মানসম্মত উৎপাদন করছে


দেশে ২৫৮ সক্রিয় ওষুধ কোম্পানির মধ্যে ৩০টি মানসম্মত উৎপাদন করছে

দেশে নিবন্ধিত অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩২২। বর্তমানে সক্রিয় ২৫৮টি প্রতিষ্ঠান রয়েছে। তবে, এই সক্রিয় প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০টি শীর্ষ কম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুসরণ করে সিংহভাগ মানসম্মত ওষুধ উৎপাদন করছে। এই সব প্রতিষ্ঠানের প্রায় ১০০টি উৎপাদন কারখানা রয়েছে।

অন্যদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেছে। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারের প্রতিটি ধাপে তদারকি জোরদারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন এসব তথ্য ও পদক্ষেপ তুলে ধরেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এবারের বিশ্ব রোগী নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য ছিল ‘অসংক্রামক ব্যাধির নিরাপদ চিকিৎসা’। এ উপলক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফার্মাকোভিজিল্যান্স বিভাগের উদ্যোগে র‌্যালি, আলোচনাসভা, মুক্ত আলোচনা ও কিউআর কোডভিত্তিক কুইজের আয়োজন করা হয়।

 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশে নিবন্ধিত ৩২২টি অ্যালোপ্যাথিক কম্পানির মধ্যে ২৫৮টি সক্রিয়। এর মধ্যে প্রায় ৩০টি শীর্ষ কম্পানি ডব্লিউএইচওর মানদণ্ড অনুসরণ করে সিংহভাগ মানসম্মত ওষুধ উৎপাদন করছে।

তিনি আরও বলেন, মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানো হচ্ছে। দেশে উৎপাদিত ওষুধের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

ডিজিডিএর পক্ষ থেকে জানানো হয়, ওষুধের গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে কাঁচামাল বা এপিআই থেকে শুরু করে প্রস্তুত ওষুধ পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা করা হচ্ছে। রাসায়নিক অপদ্রব্য ও বিষাক্ততার বিষয়ও পরীক্ষার আওতায় রয়েছে।

 

এ ছাড়া স্থানীয় বাজারের ওষুধের কার্যকারিতা ও বায়োইকুইভ্যালেন্স পরীক্ষার বাধ্যবাধকতা আরো জোরদারের প্রক্রিয়া চলছে।

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকে কঠোরতা

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

দেশে দুই লাখের বেশি ফার্মেসি রয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ ৮৫ হাজার নিবন্ধিত বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছে ডিজিডিএ।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করার কথাও জানানো হয়।

 

ডিজিডিএ মহাপরিচালক বলেন, ওষুধ সাধারণ ভোগ্যপণ্য নয়। চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

অনুষ্ঠানে বলা হয়, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের দীর্ঘদিন এবং অনেক ক্ষেত্রে একাধিক ওষুধ সেবন করতে হয়। ফলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও একাধিক ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া নজরদারি করা জরুরি।

বাজারজাত হওয়ার পর কোনো ওষুধে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তা দ্রুত শনাক্ত, বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডিজিডিএর পরিচালক (ফার্মাকোভিজিল্যান্স) ড. মো. আকতার হোসেন বলেন, বিরূপ ওষুধ প্রতিক্রিয়ার তথ্য দ্রুত রিপোর্ট করা গেলে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে রোগীর নিরাপত্তা বাড়ানো সম্ভব। এ জন্য চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, শিক্ষাবিদ, ওষুধশিল্প ও রোগীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

ডিজিডিএর মহাপরিচালক বলেন, নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। উৎপাদনের পাশাপাশি পরিবহন ও সংরক্ষণেও আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। সঠিক তাপমাত্রায় ওষুধ পরিবহন ও বিতরণ নিশ্চিত করতে জিডিপি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

 

হাসপাতাল ও ফার্মেসিতে পেশাদার ফার্মাসিস্ট যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বিশেষ করে কিডনি ও লিভারের রোগীদের ক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ এবং রোগীকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ওষুধ ও প্রসাধনী আইন ২০২৩ অনুযায়ী ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ফার্মাকোভিজিল্যান্স ও বিরূপ প্রতিক্রিয়ার তথ্য রিপোর্ট করার আইনি বাধ্যবাধকতা আরো জোরদার করার কথা জানানো হয়। একই সঙ্গে ওষুধের প্যাকেটে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজাসহ স্বাস্থ্য অধিদপ্তর, নিপসম, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, আইসিডিডিআর,বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক, ফার্মাসিস্ট, শিক্ষক-শিক্ষার্থী, ওষুধ উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


মধুপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা ও সমাজে অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলাল হোসেন।
এ সময় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. চান মাহমুদ ও তোফাজ্জল হোসেন তোতা।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী কয়েদির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


দিনাজপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সী কয়েদি সেকেন্দার শাহী মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ভোর ৪টায় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সেকেন্দার শাহী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে ছিলেন। তিনি চেক চালিয়াতি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে গত ২৫ আগস্ট কারাগারে আসেন।

জেল সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪টায় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়ার পর সেকেন্দার শাহীকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিকেলে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা স্পোর্টস সিটিতে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের ২য় আসর আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বসুন্ধরা স্পোর্টস সিটিতে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের ২য় আসর আগামীকাল

দেশের মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ভক্তদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রাজধানী বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এমএমএ প্রমোশন জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের (জেডএফসি) দ্বিতীয় আসর।

আগামীকাল ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এই ফাইটিং চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের অফিশিয়াল নামকরণ করা হয়েছে ‘জেডএফসি ২ : বাংলাদেশের গর্ব’ বলে।

আরো পড়ুন

ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিং পারফর্ম্যান্সে আইসিসির আগস্ট মাসের সেরা দিনুশা।

শৈল্পিক ও পেশাদার ফাইটিংয়ের এই জমজমাট আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা ফাইটাররা। রিংয়ের ভেতর রক্তগরম করা লড়াইয়ের পাশাপাশি দর্শকদের বাড়তি বিনোদন দিতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় নাট্য অভিনেতা-অভিনেত্রীরা।

আরো পড়ুন

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় বোর্নমাথ, নরউইচের বিপক্ষে অপ্রতিরোধ্য ম্যানসিটি।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইভেন্টটি সরাসরি মাঠে বসে উপভোগ করার জন্য দর্শকদের টিকিটের ব্যবস্থা রয়েছে। আগ্রহীরা জুলকান অফিশিয়াল টিকিট পোর্টাল থেকে সহজেই নিজেদের টিকিট বুক করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্বলতা চিহ্নিত সংসদীয় কমিটির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্বলতা চিহ্নিত সংসদীয় কমিটির

বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সংসদীয় কমিটি গুরুতর পদ্ধতিগত দুর্বলতা চিহ্নিত করেছে বলে মনে করছে। কমিটির মতে, কর্মী পাঠানোর পূর্বে যথাযথ যাচাই-বাছাই না করার কারণে দীর্ঘদিনের সমস্যাগুলো এখন মোকাবেলা করতে হচ্ছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়ন (অথেন্টিকেশন) নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন এবং সানজিদা ইসলাম। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বিদেশে কর্মী পাঠানোর বিদ্যমান প্রক্রিয়ার বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরা হয়। আলোচনার সময় প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আরো স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। কমিটি উপযুক্ত ও যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে।

সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে প্রতারণা, অনিয়ম ও মানবপাচারের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে নিরাপদ অভিবাসন এবং প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো মাইগ্রেশন উইং চালুর প্রস্তাব উত্থাপন করা হয়।

জানানো হয়, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কূটনৈতিক সহায়তা জোরদার এবং অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এ উইং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে বিদেশে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কর্মী পাঠানোর প্রাথমিক পর্যায় থেকেই যাচাই-বাছাই জোরদারের নির্দেশনা দেওয়া হয়। দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান জোরদার এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্ব দিচ্ছে সরকার। তবে পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি দেশের সঙ্গে অংশীদারিত্ব থাকবে; তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরা হয়। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে বলে বৈঠকে জানানো হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকটের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা শেষে আগামী অক্টোবর মাসে কমিটির সদস্যদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%