০১:০৭ পি.এম
সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ভাতা মূল বেতনের সঙ্গে পান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিবার) ৪২ ধরনের ভাতা বা সুবিধাকে করমুক্ত রেখেছে। তবে, মাত্র তিন ধরনের ভাতায় কর আরোপ করা হয়েছে। উল্লেখ্য, সব সরকারি চাকরিজীবী এসব ভাতা পান না এবং চাকরির ধরন অনুযায়ী এই ভাতা প্রদান করা হয়।
সরকার নতুন বেতন কাঠামো প্রবর্তন করেছে সরকারি চাকরিজীবীদের জন্য। অক্টোবর মাসের বেতনের সঙ্গে তারা বাড়তি টাকা পাবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তারা তিন মাসের বকেয়া অর্থও পাবেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, এবারের আয়কর রিটার্নে বাড়তি বেতন এবং ভাতার তথ্য প্রদান করার প্রয়োজন নেই। গত অর্থবছরে যে আয় হয়েছে, সেই আয়ের ওপর কর দিতে হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
২০২৬-২৭ অর্থবছরের আয়কর রিটার্ন নির্দেশিকা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬–২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।
তবে, সরকারি চাকরিজীবীদের তিনটি আয়ে নির্ধারিত আয়কর দিতে হবে। সেগুলো হলো—একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন