ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবি তিস্তাপাড়ের ১৫ অসহায় নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে


বিজিবি তিস্তাপাড়ের ১৫ অসহায় নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে

লালমনিরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : তিস্তাপাড়ের হতদরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি প্রশিক্ষণের পর বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের প্রশিক্ষিত ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ভাঙন ও ভাঙনজনিত নানা সংকটের কারণে তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা দীর্ঘদিন ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিবারের অনেক নারী কর্মসংস্থানের সুযোগ না থাকায় পুরুষের আয়ের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। বিশেষ করে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের সংসারে অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে। অর্থের অভাবে এসব পরিবারের সন্তানদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুশ্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

শিশুশ্রম রোধ এবং অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে বিজিবি দর্জি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় তিস্তাপাড়ের নির্বাচিত নারীদের প্রথমে দুই সপ্তাহের দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের প্রশিক্ষিত ১৫ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম, সহকারী পরিচালক আবদুর রাজ্জাকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত রুমী আক্তার বলেন, "দুই মাস আগে রাজমিস্ত্রি স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুই মেয়েকে নিয়ে সংসার প্রায় নিভে যেতে বসেছিল। সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে যায়। এমন সময় বিজিবি আমাকে দর্জি প্রশিক্ষণ দিয়ে একটি সেলাই মেশিন দিয়েছে। আজ থেকে বেঁচে থাকার নতুন সংগ্রাম শুরু হলো। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং সংসার সচল রাখতে এই সেলাই মেশিন আমার পাথেয় হয়ে থাকবে।"

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

এ জন্য তিনি বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, "আমরা অসহায় নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছি। আমাদের এই কাজ তখনই সফল হবে, যখন তারা সেলাই মেশিন ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারবেন।"

সুফলভোগী নারীদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা যদি এই কাজকে পেশা হিসেবে নেন, তাহলে আমাদের উদ্যোগ সফল হবে। ভবিষ্যতে অসহায় মানুষের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। তাই সেলাই মেশিনগুলো ফেলে না রেখে এগুলো কাজে লাগিয়ে নিজেদের জীবিকার পথ তৈরি করবেন।"

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় ৩১ জন দুস্থ নারীর হাতে সেলাই মেশিন, ৪৮ জনকে সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


মাগুরায় ৩১ জন দুস্থ নারীর হাতে সেলাই মেশিন, ৪৮ জনকে সহায়তা প্রদান

মাগুরা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার অসহায়, দুস্থ এবং সুবিধাবঞ্চিত জনগণের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান জেলা বিএনপির সদস্য মো. কুতুবউদ্দীন, পাশাপাশি চাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুনও ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩১ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া, ৪৮ জনের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা উল্লেখ করেন, এই সহায়তা সুবিধাবঞ্চিত জনগণের স্বাবলম্বী হয়ে ওঠার পথকে সহজ করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে জব্দ হলো জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি, জরিমানা ৩ ব্যবসায়ীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


ফেনীতে জব্দ হলো জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি, জরিমানা ৩ ব্যবসায়ীকে

ফেনী, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান পরিচালনা করে ১০৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে এবং তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা মৎস্য অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির খবর পেয়ে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহমিদা আক্তারের নেতৃত্বে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়।

অভিযানের সময় আল্লাহর দান ফিশিং থেকে ৫৬ কেজি, এরফান ফিশিং থেকে ২৪ কেজি এবং বেলাল ফিশিং থেকে ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় আল্লাহর দান ফিশিংকে ৫০ হাজার, বেলাল ফিশিংকে ২০ হাজার এবং এরফান ফিশিংকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, ফেনী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলামসহ ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান বাসসকে জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চিংড়ি কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে পিরোজপুরকে ঘোষণা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে পিরোজপুরকে ঘোষণা করা হয়েছে

পিরোজপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : সদর উপজেলাকে শিশু শ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা শিশুশ্রমের অবসান এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার, পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু সাঈদ এই ঘোষণা প্রদান করেন।

পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং পিরোজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুরের এরিয়া ম্যানেজার লিন্ডা দফো।

বক্তারা অনুষ্ঠানে শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন। বক্তারা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জনও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের কাছে হেরে বাংলাদেশের নারী দল খেলবে স্থান নির্ধারণী ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


জাপানের কাছে হেরে বাংলাদেশের নারী দল খেলবে স্থান নির্ধারণী ম্যাচ

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ নারী দল জুনিয়র নারী এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয়েছে।

কোয়ার্টার ফাইনালে হারের ফলে বাংলাদেশ এবার স্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করবে। আগামী শনিবার লাল-সবুজ জার্সিধারীরা চতুর্থ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলের বিরুদ্ধে খেলবে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে লড়াই অনুষ্ঠিত হবে।

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচের ২৬ মিনিটে জাপানের হিরাই ইয়োশিনো পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

৪৭ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে সুজুকি মোমোকা জাপানের পক্ষে ২-০ ব্যবধানে স্কোর বৃদ্ধি করেন। শেষ পর্যন্ত এই স্কোরলাইন বজায় রেখে বাংলাদেশ ম্যাচটি হারায়।

চ্যালেঞ্জার পুল থেকে বাংলাদেশ চারটি ম্যাচে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। বাংলাদেশ চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে পরাজিত করেছিল।

এটি বাংলাদেশের নারী দলের জন্য জুনিয়র এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের ঘটনা। তারা পূর্বে ২০২৩ সালে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে নবম স্থানে অভিযান শেষ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%