ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফাঁকা জালে পেনাল্টি মেরে ট্রফি জিতল মালাগা, মাঠ ছাড়ল ফুলহ্যাম


ফাঁকা জালে পেনাল্টি মেরে ট্রফি জিতল মালাগা, মাঠ ছাড়ল ফুলহ্যাম

ফুটবল মাঠে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। তবে স্পেনের মালাগায় কস্তা দেল সল ট্রফির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে যা ঘটল, তা ফুটবল ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন দৃশ্য হয়ে থাকবে। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ফুলহ্যাম মাঠ ছেড়ে চলে যাওয়ায়, কোনো গোলরক্ষক বা খেলোয়াড় ছাড়াই ফাঁকা জালে পেনাল্টি মেরে ট্রফি জয় উদ্‌যাপন করেছে স্বাগতিক মালাগা সিএফ। ম্যাচের নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকার পর এই অদ্ভুত নাটকের অবতারণা হয়। ম্যাচের ৯০তম মিনিটে ফুলহ্যামের ডিফেন্ডার কেলভিন বাসি হ্যান্ডবল করায় মালাগার পক্ষে বিতর্কিত পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে মালাগাকে ২-২ সমতায় ফেরান এনেকো জাউরেগি। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায় ফুলহ্যামের ম্যানেজার আলভারো আরবেলোয়াকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ ড্র হওয়ার পর ট্রফি নির্ধারণের জন্য রেফারি পেনাল্টি শুটআউটের নির্দেশ দেন। আর এখানেই বাধে বিপত্তি। মালাগার দাবি অনুযায়ী, ম্যাচ টাই হলে শুটআউট হবে—এমনটিই নিয়ম ছিল। কিন্তু ফুলহ্যামের পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়ে বলা হয়, প্রাক-মৌসুম চুক্তিতে কোনো পেনাল্টি শুটআউটের কথা উল্লেখ ছিল না। পাশাপাশি ফুলহ্যামের খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছিল তাদের নির্ধারিত ফিরতি ফ্লাইট। শুটআউটে অংশ নিলে ফ্লাইট মিস করার বড় ঝুঁকি তৈরি হতো। ফলে কোনো রকম আলোচনা না বাড়িয়ে ফুলহ্যামের পুরো দল মাঠ ছেড়ে সরাসরি টানেল দিয়ে বেরিয়ে যায়। প্রতিপক্ষ মাঠ ছাড়লেও মাঠ ছাড়েনি মালাগা। রেফারি ও অফিশিয়ালদের উপস্থিতিতেই এক আজব কাণ্ড ঘটে। ফুলহ্যামের কোনো গোলরক্ষক বা ডিফেন্ডার মাঠে না থাকা সত্ত্বেও মালাগার স্ট্রাইকার এনেকো জাউরেগি ফাঁকা গোলপোস্টে পেনাল্টি কিক নেন। বল জালে জড়ানোর পর গ্যালারিতে উপস্থিত হোম সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে জয় উদ্‌যাপন করে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ শেষে স্যোশাল প্ল্যাটফর্মে দুই ক্লাবই নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দেয়। ফুলহ্যাম জানিয়েছে, ম্যাচের আগে উভয় দলই লিখিতভাবে সম্মত হয়েছিল, খেলা ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না। আমাদের খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্রমণের সময়সূচির কারণেই আমরা মাঠ ছেড়েছি। এনিয়ে মালাগার এক বিবৃতিতে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে পেনাল্টি শুটআউট নির্ধারিত থাকা সত্ত্বেও, ফুলহ্যাম চুক্তির অজুহাত দেখিয়ে মাঠ ত্যাগ করেছে। ফুটবল ভক্তদের মাঝে এই ঘটনাটি ব্যাপক হাসির খোরাক জুগিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত দ্বীপ সফর পুতিনের, রুশ রাষ্ট্রদূতকে তলব জাপানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বিতর্কিত দ্বীপ সফর পুতিনের, রুশ রাষ্ট্রদূতকে তলব জাপানের

বিতর্কিত ইতুরুপ দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের প্রতিবাদে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই স্তানিস্লাভোভিচ নোজদ্রেভকে টোকিও তলব করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোর দিকে থেকে তাকে ‘যত দ্রুত সম্ভব’ জাপানের প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্দালু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন অঞ্চলে সফরের সময় পুতিন হোক্কাইডোর কাছে অবস্থিত বিতর্কিত দ্বীপপুঞ্জের একটি, ইতুরুপে পা রাখেন। এ দ্বীপটিতে এটি তাঁর প্রথম সফর।

টোকিও দেড়শ’ বছর আগে যাওয়ার সময়ে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ‘নর্দার্ন টেরিটোরিজ’ নামে পরিচিত ইতুরুপ, কুনাশিরি, শিকোতান এবং হাবোমাই দ্বীপগুলোর। জাপানের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পণের পরপরই সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো ‘অবৈধভাবে’ দখল করে নেয়।

অন্যদিকে, রাশিয়া দ্বীপগুলোকে ‘সাউদার্ন কুরিলস’ হিসেবে অভিহিত করে সেগুলোর দখলকে বৈধ মনে করে। দ্বীপগুলো নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। ইউক্রেন যুদ্ধের কারণে জাপান মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উত্তেজনা বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থগিত আলিম পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


স্থগিত আলিম পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চট্টগ্রামের পাঁচ জেলায় নিষেধাজ্ঞা করা আলিম পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমা দেওয়ার জন্য নতুন নির্দেশনা প্রকাশিত হয়েছে। পরীক্ষার শেষ হওয়ার পর প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট নিরাপত্তার সাথে একই দিনে নির্ধারিত কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এ চিঠি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিতকৃত ২০২৬ সালের আলিম পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ এসকর্টের সহযোগিতায় প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসা, চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম, (কেন্দ্র কোড-৫৮৬) কেন্দ্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি নিকট জমা দিতে হবে।

এ বিষয়ে সহায়তা প্রদান করবেন দারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বোর্ডের নির্দেশনায় উত্তরপত্র ও ওএমআর শিটের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে উত্তরপত্র ও ওএমআর যথাযথভাবে গ্রহণ করে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতার জন্যও বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটপাতের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা সকালে বিদ্যালয়ে আসে। এসময়ে ৯ শিক্ষার্থী টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খায়। কিন্তু সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি গুরুতর অসুস্থ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডা. মো রহমতুল্লাহ জানিয়েছেন, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছে এবং তাদের চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবিতে ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


খুবিতে ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা, ১৩ আগস্ট, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ, চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা কঠিন হলেও সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক অত্যন্ত জরুরি। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাতে কারও সম্মানহানি না হয়, সেদিকেও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকবেই। সাংবাদিকতার ক্ষেত্রেও মতের ভিন্নতা স্বাভাবিক। তবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হাসান। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দাপ্তরিক ফাইল হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক মোহসীন উল হাকিম।

তিনি বলেন, সাংবাদিকদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এটি একটি উপভোগ্য পেশা হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। অনেক সময় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশাসনের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়। তাই তরুণ সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে লেখালেখি করার আহ্বান জানান তিনি।

নিজের সাংবাদিকতা জীবনে সুন্দরবন নিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সুন্দরবনের জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, বনদস্যুতা এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান। এ পর্বে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের সদস্য শাফিউল ইসলাম ও ফৌজিয়া ফারিয়া জেবা। এতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%