১০:০৪ পি.এম
রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে উপজেলার সকল সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের জন্য একটি মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (২ নভেম্বর) লংগদু উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
আরও পড়ুন: যশোরে খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।
সভায় প্রধান অতিথি ইউএনও জাহাঙ্গীর হোসাইন আনুষ্ঠানিকভাবে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (FDMS)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর সার ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য ডিজিটাল পদ্ধতির ব্যবহারবিধি, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ প্রক্রিয়া এবং ডিলারশিপ ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়, পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার সব পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ছাতকে রোপা আমন কাটার ধুম, কৃষকরা সন্তুষ্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন