১০:৪৯ এম
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের (২৭) হাত-পা বাঁধা মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছন (শেখেরঘাট) থেকে নাঈমের মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে ছিলেন। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে সেখানে মাছ চাষ করতেন।
নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম টর্চলাইট নিয়ে মাছের প্রজেক্ট দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে, নির্দিষ্ট সময়ের মধ্যে না ফেরায় আমি তার মোবাইলে কল করি। কিন্তু সে ফোন কেটে দেয়। আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সকাল হয়ে গেলে বাড়িতে না আসায় সম্ভাব্য সব স্থানে আমরা খোঁজাখুজি করে তার সন্ধান পাইনি। নাঈমের পরনে ছিল একটি টি-শার্ট এবং শর্ট প্যান্ট। বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছন (শেখেরঘাট) স্থানীয়রা তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন