০২:৫৬ এম
গাইবান্ধার পলাশবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জেলা জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করা হয়।
বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি উল্লেখ করেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।" তিনি বলেন, ১৪ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে পলাশবাড়ীতে চার সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর একটি চরম আঘাত।
আরও পড়ুন: শরীয়তপুরে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড
তিনি আরও বলেন, "অনতিবিলম্বে এ হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।" একই সঙ্গে তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন