১২:৫৮ পি.এম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা সফল হতে পারে না। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এই কথা বলেন।
আরাগচি মন্তব্য করেন, গত ১৪ বছরের মধ্যে আরোপিত ইতিহাসের ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ এবং আট বছর আগে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতি এক কথায় ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানও ফলপ্রসূ হয়নি। এ কারণে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এবং সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হবে বলেই মনে করেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণার কথা জানান।
ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।
সূত্র: আনাদোলু
আরও পড়ুন: আজ ১৬ অক্টোবর বিশ্ব বিড়াল দিবস উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন