ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত ট্রাম্প


অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত ট্রাম্প

আমেরিকার রাজনৈতিক অঙ্গনে ডোনাল্ড ট্রাম্প এবং গণমাধ্যমের সংঘাত নতুন কিছু নয়। তবে সম্প্রতি ওভাল অফিসের বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কড়া প্রশ্নবাণে রুখতে ট্রাম্পের একটি বিশেষ কৌশল বেশ নজরে আসছে—আর তা হলো সরাসরি ‘চুপ থাকার’ নির্দেশ। রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই আচরণকে দেখছেন অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর এক চতুর ‘চুপ থেরাপি’ হিসেবে। সংবেদনশীল কূটনৈতিক বিষয়ে চাপ দিয়ে প্রশ্ন করলে ট্রাম্প ধৈর্য হারিয়ে ফেলেন। এতে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন তিনি। তেমনটি ঘটলো হোয়াইট হাইজের ওভাল অফিসে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অনুরোধ করেছিলেন কি না, সিএনএনের এক সাংবাদিক এমন প্রশ্ন করায় ট্রাম্প তাকে বারবার ‘চুপ করো’ বলে থামিয়ে দেন। খবর বিবিসি। মার্কিন সামরিক বাহিনীর বিতর্কিত কোনো সিদ্ধান্ত বা সেনাদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন করলে তিনি তাত্ক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কোনো সাংবাদিক যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের করা কড়া সমালোচনা বা অভিযোগের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প তখন আক্রমণাত্মকভাবে তার পাল্টা জবাব দেন। বিভিন্ন আনুষ্ঠানিক বা সৌজন্যমূলক অনুষ্ঠানের মাঝে নীতিগত বা রাজনৈতিক প্রশ্ন করা ট্রাম্প একদম পছন্দ করেন না। হোয়াইট হাউজে এক শিশুকে সম্মাননা জানানোর অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশ্ন শুরু করলে সাংবাদিকদের ‘উচ্চৃঙ্খল’ বলে আখ্যা দেন। প্রশ্ন এড়াতে বা সাংবাদিকদের চুপ করাতে ট্রাম্প সাধারণত এমন কৌশল ব্যবহার করেন বলে মনে করেন বিশ্লেষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দল থেকে বাদ পড়লেন কারাগারে থাকা ভারতীয় ক্রিকেটার অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


দল থেকে বাদ পড়লেন কারাগারে থাকা ভারতীয় ক্রিকেটার অভিষেক

ভারতের প্রতিশ্রুতিশীল উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমের সম্ভাব্য দলের তালিকা থেকে বাদ পড়লেন। শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সিনিয়র দলের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে তার নাম উল্লেখ করা হয়নি।

বর্তমানে একটি তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগে তিনি জেলহাজতে রয়েছেন।

আবেদন করার পর, জেলা আদালতে জামিনের জন্য তিনি আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে তাকে ১৪ দিন কারাবাসের নির্দেশ দেন। আগামী ২৮ আগস্ট তাকে আবার আদালতে তোলা হবে।

আইনি বিষয়ক জটিলতা ও কারাবাস নিশ্চিত হওয়ায় সিএবির লাল ও সাদা বলের সম্ভাব্য দুটি দলের কোনোটিতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আসন্ন মৌসুমের জন্য সাদা বলের ক্রিকেটে ২৮ জন এবং লাল বলের ক্রিকেটে ৩৩ জনের দলের ঘোষণা করেছে সিএবি। দলে অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, মোহাম্মদ সামি, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়ালদের মতো নামকরা ক্রিকেটাররা উপস্থিত থাকলেও স্পষ্টতই অভিষেক বাদ পড়েছেন।

আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অন্যতম বড় ভরসা হয়ে উঠছিলেন এই আক্রমণাত্মক ব্যাটার।

২০২৪ আইপিএলে একটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অংশ নিয়ে ১০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি নজর কাড়েন। সেবার তিনি ১৫৯.৫১ স্ট্রাইক রেটে ৩২৭ রান করে দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন। সাফল্য ধরে রেখে ২০২৫ আইপিএলেও ৩০১ রান করার পর তাকে ৪ কোটি রুপি দিয়ে দলে রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। তবে মাঠের বাইরের এই বিতর্কটি তার উদীয়মান ক্রিকেট ক্যারিয়ারের আকাশে এক কালো মেঘের সৃষ্টি করেছে।

এ বিষয়ে উল্লেখ্য যে, গত ১১ আগস্ট কলকাতার দমদম এলাকা থেকে হুগলির মগরা থানার পুলিশ অভিষেককে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, একটি তরুণী অভিযোগ করেছেন যে, গত তিন বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তারা বিদেশেও ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি অভিষেক তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টার্কের জবাব দিচ্ছেন শরিফুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


স্টার্কের জবাব দিচ্ছেন শরিফুল

প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করা শরিফুল ইসলাম এবার বল হাতে ম্যাকাইয়ের বাইশ গজে আগুন ঝরালেন! তিনি স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে একাই তুলে নিলেন ৬ উইকেট।

ম্যাচের দ্বিতীয় সেশনটি ছিল চরম নাটকে ভরপুর; যেখানে দুই দল মিলিয়ে পতন ঘটেছে মোট ৭টি উইকেটের।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়, তবে শরিফুল অজিদের বুক কাঁপিয়ে দেন। তিনি মাত্র ৪১ রানে অজিদের ৩ উইকেট তুলে নিয়ে শুরুতেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা দেন। চা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগৃহীত রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ৫০। তবে একপ্রান্তে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৫০ ঊর্ধ্ব জুটিতে বাংলাদেশ দল কিছুটা অস্বস্তিতে পড়েছিল। শেষমেশ সেই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে স্বস্তি ফেরান শরিফুল নিজেই।

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বোলিংয়ের শুরুতেই চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে অজি ওপেনার ম্যাট রেনশকে (৮) স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দী করান স্পিডস্টার তাসকিন আহমেদ। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর অষ্টম ওভারে আক্রমণের রাশ নিজের হাতে তুলে নেন শরিফুল।

ওভারের দ্বিতীয় বলেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে (২২) ইনসাইড এজ বানিয়ে বোল্ড করেন তিনি। আর তার মাত্র চার বলের ব্যবধানে মার্নাস লাবুশেনকেও (৪) ফিরিয়ে দেন। শরিফুলের ভেতরের ঢোকা বলে খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান এই অজি ব্যাটার, ফলে তিনি চরম চাপে পড়েন।

দ্বিতীয় স্পেলে ফিরে শরিফুল আবারও স্পেল-বাইন্ডিং স্পিড দেখান। স্মিথ ও গ্রিনের মধ্যে জমে ওঠা ৭৭ রানের বিপজ্জনক জুটিতে আঘাত হানেন শরিফুল নিজেই।

শরিফুলের সোজা ডেলিভারিতে স্মিথকে আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলে রিভিউ নেন এই ব্যাটার, তবে আম্পায়ার্স কলে ৬ চারে ৪২ রানে মাঠ ছাড়তে হয় তাকে।

১১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর শরিফুল ওয়েবস্টার, কামিন্স ও স্টার্ককেও দ্রুত ফিরিয়ে অজিদের চালকের আসনে টেনে নামানোর রূপকার হিসাবে এককভাবে কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার পুন্টো ল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। জলদস্যুরা ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে সেই জাহাজটিকে উপকূলের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে।

সোমালিয়া থেকে আসা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

জানা গেছে, জাহাজটিতে মোট দশজন নাবিক ও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। এই দশজনের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক এবং একজন করে তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নিরাপত্তারক্ষী ছিলেন।

সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

এছাড়া, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, জাহাজটি দখল করা জলদস্যুরা এর পূর্বে বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান, তবে এ ঘটনার বিষয়ে ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করলেন অর্জুন রামপাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


বিয়ে করলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর দীর্ঘ সময়ের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এখন তাঁদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে এই বিয়ের আয়োজন হয়নি তারকাখচিত কোনো জমকালো আয়োজনে। গোয়ায় একটি সাদামাটা আয়োজনের মাধ্যমে অর্জুন এবং গ্যাব্রিয়েলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে নিবন্ধন করেছেন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইন অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিকে তাঁরা রেখেছেন একেবারেই অনাড়ম্বর। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে কার্যালয়ে হাজির হন দুজন। সঙ্গে ছিলেন তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন এবং গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁরা একসঙ্গে সংসার শুরু করেন। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও অর্জুন ও গ্যাব্রিয়েলা বিয়ে নিয়ে তাড়াহুড়া করেননি। তাঁরা নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন। পরে ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। আর এবার ২০২৬ সালে এসে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

মজার বিষয় হলো, বিয়ের আগে একাধিকবার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অর্জুন নিজে মতামত জানিয়েছেন। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, "তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।" অর্জুনের ভাষায়, "বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।" তাঁর যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সৌন্দর্য ছিল সেই স্বাভাবিকতাতেই।

অভিনেতা আরো বলেছিলেন, "তাঁদের কাছে তাঁরা এমনিতেই বিবাহিত।" দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। একই সঙ্গে তাঁরা প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন।

তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছেন অর্জুন। শেষ পর্যন্ত সেই 'কাগজের' স্বীকৃতিই অবশেষে নিলেন দুজন।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। তাঁদের বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা রয়েছে।

প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি আগের সংসারের সন্তানদের প্রতিও বাবার দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি।

প্রেম থেকে সংসার, এরপর দুই সন্তানের জন্ম দেওয়ার পরও দীর্ঘ সময় বিয়ের আইনি স্বীকৃতি নেননি অর্জুন এবং গ্যাব্রিয়েলা। তাঁদের কাছে সম্পর্কের সংজ্ঞা ছিল সামাজিক বা আইনি স্বীকৃতির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত। তবে অবশেষে সেই দীর্ঘ সম্পর্ককেই আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে বাঁধল এই দুই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%