ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।

 

প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য মোট আসনের ৩ শতাংশ সংরক্ষিত রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এসব আসনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য ফি মওকুফের বিধান রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

 

জাতীয় সংসদের অধিবেশনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য তুলে ধরেন।

জয়নাল আবদিন জানতে চান, সরকার কি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় সহজলভ্য করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে।

ববি হাজ্জাজের বক্তব্যে তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করার জন্য আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসনের ৩ শতাংশ মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হয়।

 

এসব আসনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অধ্যয়নকালে টিউশন ফি ও অন্যান্য ফি মওকুফের বিধান রয়েছে।

এছাড়া, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অ্যাকাডেমিক ফলাফল, পরিবারের আর্থিক অবস্থা ও বিশেষ প্রয়োজন বিবেচনায় বিভিন্ন হারে বৃত্তি এবং টিউশন ফি মওকুফ বা কমানোর ব্যবস্থা রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরাও আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পান।

আরও পড়ুন: হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

উগ্রবাদ-সহিংসতা মোকাবেলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনের এই বিধান যথাযথভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংরক্ষিত আসনে ভর্তি, ফি মওকুফ ও বৃত্তি প্রদানের তথ্য পরিবীক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এছাড়া, সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা, যোগ্য শিক্ষার্থীদের কাছে তথ্য পৌঁছানো এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃত্তি ও ফি মওকুফের তথ্য প্রকাশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

জয়নাল আবদিন পরে সম্পূরক প্রশ্নে অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত কাঠামো থাকা সত্ত্বেও বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় তা যথাযথভাবে মানছে না। তিনি উল্লেখ করেন, একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনেক বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে এবং সেখানে গবেষণার সুযোগ নেই।

তিনি বলেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংসদে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতিনিধি রাখার পরিকল্পনা : প্রধানমন্ত্রী

ফলে, ব্যাঙের ছাতার মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়ে গেছে। এ অবস্থায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী মানসম্মত শিক্ষা, গবেষণা ও পর্যাপ্ত ক্যাম্পাস নেই—এমন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে কিনা, জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য যদি বিস্তারিত তথ্য জানতে চান, তবে নোটিশ দিলে তা সরবরাহ করা সম্ভব হবে।

স্থায়ী ক্যাম্পাস নিয়ে প্রশ্ন

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী সম্পূরক প্রশ্নে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আবাসিক ব্যবস্থা, ল্যাবরেটরি ও গবেষণার সুবিধা চালুর বিষয়ে জানতে চান।

আরও পড়ুন: চাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা

তিনি বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু করলেও দুই বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস এখনও তৈরি হয়নি। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ও ব্রাহ্মণকাঠি মৌজায় ৭৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও এর অগ্রগতি নেই।

তিনি আরও উল্লেখ করেন, আবাসিক ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতে হচ্ছে। এ অবস্থায়, বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস, আবাসিক ব্যবস্থা, ল্যাবরেটরি ও গবেষণার সুবিধা কবে থেকে পূর্ণাঙ্গভাবে চালু হবে, জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নটির সঠিক উত্তর দিতে বিস্তারিত তথ্য প্রয়োজন। সংসদ সদস্য যদি নোটিশ দেন, তবে সঠিক তথ্যের ভিত্তিতে উপযুক্ত উত্তর দেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মালয়েশিয়ার পেনাংয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

 

বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত, পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কন ইয়েউ-এর সঙ্গে পেনাং এর কমতার ভবনে তার সরকারি অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাতের সময় বাংলাদেশ ও পেনাং-এর মধ্যে ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। হাই কমিশনার পেনাং এর মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান, যাতে বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের দক্ষতা উন্নয়ন এবং পেনাং-এ বাংলাদেশি প্রকৌশলীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

এছাড়া, পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাং এর সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে বানিজ্য ও আন্তঃসংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য পর্যটন খাতে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও পেনাং-এর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে অধিক বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করা হয়।

সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, পেনাং-এ বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানা, যা ব্যাটারি পুড়িয়ে পরিচালিত হচ্ছিল, উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের সময় সাত শ্রমিককে আটক করে, তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে।

 

এছাড়া, কারখানার মালিক শরাফ উদ্দিন এবং জমির মালিক, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কারখানাটিতে সিসা তৈরির কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া যায়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‍্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানের নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এতে ওই এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি হলে তা প্রশাসনের নজরে আসে।

 

পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন সবুজবাগ এলাকার জাবেদ আলীর ছেলে আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার দুলহাজ দেওয়ানের ছেলে আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার আ. মতিন মণ্ডলের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার আসলাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আ. রশিদ ব্যাপারীর ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. ফজলু মণ্ডলের ছেলে মো. মশিউর (২৮) এবং একই এলাকার আনোয়ার মণ্ডলের ছেলে মো. শিপন (২০)।

স্থানীয়রা জানান, পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রমের ফলে ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য আশপাশের পরিবেশকে দূষিত করে। তাই জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি কারখানা ও জমির মালিককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, ‘অভিযানে ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল এবং ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িত মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘অবৈধভাবে সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করতে চীনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করতে চীনের উদ্যোগ

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ গ্রহণ করেছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশি আবেদনকারীদের অংশগ্রহণের সুযোগকে সহজ করার লক্ষ্যে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিশেষ ভিসা সুবিধার ঘোষণা করেছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) চীনা দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে ১৪০তম ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক ‘আমন্ত্রণপত্র’ জমা দেওয়া বাধ্যতামূলক।

 

ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আবেদনকারীদের পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দূতাবাস গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করেছে।

দূতাবাস জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র সরাসরি ফেরত দেওয়া হবে। ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন এড়াতে আবেদনকারীদের সতর্কতার সঙ্গে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আমন্ত্রণপত্র পরিবর্তন, মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল নথি জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। একই সঙ্গে আবেদনকারীদের হয়ে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আবেদনপত্র পূরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।

ভিসাসংক্রান্ত সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস আরো জানিয়েছে, আইন অনুযায়ী ভিসার মেয়াদ ও চীনে প্রবেশের অনুমতি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে।অতএব, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথিত প্রভাব কিংবা বিশেষ সুবিধার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ মঙ্গলবার বিমান মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ।

বিমান মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর তারিখকে সম্ভাব্য বিবেচনায় নিয়ে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি সরেজমিন তদারকি করেন এবং উপস্থিত জাপানি কনসোর্টিয়াম এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন।

এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ। তবে পুরোপুরি চালু হতে আরও সময়ের প্রয়োজন হবে। পরবর্তী ৫ থেকে ৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বিগত সরকারের আমলে এই টার্মিনালের ভবন উদ্বোধন করা হলেও এটি চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়নি। টার্মিনালে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি এবং কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনাও ছিল না।

ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সেবার মান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ করা হবে। তাছাড়া নির্দিষ্ট সংখ্যক কি পারফরমেন্স ইনডিকেটর (কেপিআই)-এর মাধ্যমে সেবার মান মনিটরিং করা হবে। বর্তমানে প্রথম ব্যাগেজ ১৮ মিনিটে যাত্রীর কাছে হস্তান্তর করা হচ্ছে। এই সময়কে আরো কমিয়ে আনার প্রচেষ্টা চলমান। তাছাড়া টার্মিনালের এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।

টার্মিনালের রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্বে নির্ধারিত শর্ত অনুযায়ী রাজস্বের ১৫ শতাংশ বাংলাদেশ এবং বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানির পাওয়ার কথা ছিল। তবে বর্তমান সরকার আলোচনার মাধ্যমে সেই অনুপাত পরিবর্তন করে বাংলাদেশের প্রাপ্য অংশ ২৭ শতাংশে উন্নীত করেছে। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ ঋণ হিসেবে যোগান দিয়েছে জাপানি সংস্থা জাইকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%