০৯:৫৯ এম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি এই সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থনও প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে তুর্কি প্রেসিডেন্ট এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ফোনালাপে এরদোগান হুথি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প
উল্লেখ্য, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিনশ’র বেশি মানুষ আহত হন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের হামলায় আরও একজন নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন