প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববাজারে তেলের মূল্য উচ্চ রাখা এবং যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলার নতুন কৌশল গ্রহণ করেছে ইরান। ইরানের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এ পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ দিন ধরে নতুন এই কৌশলের আওতায় নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আক্রমণের গতি ও মাত্রা বৃদ্ধি করা হয়েছে। উদ্দেশ্য হলো, আমেরিকান নির্বাচনের আগে আন্তর্জাতিক বাজারে ট্রাম্প প্রশাসনকে তেলের দাম কমাতে বাধা দেওয়া। এ বিষয়ে এক ইরানি কর্মকর্তা এটিকে একটি ‘দাবা খেলা’ হিসেবে চিহ্নিত করেছেন এবং জানান, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হতে পারে।
এদিকে, পেন্টাগন ও মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের প্রধান রাডার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানি বাহিনী কৌশল পরিবর্তন করেছে। বর্তমানে তারা ছোট ছোট নৌকায় পর্যবেক্ষক পাঠিয়ে ট্র্যাকিং করছে এবং রেভল্যুশনারি গার্ডসকে (আইআরজিসি) দিয়ে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে।
নতুন কৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালির গণ্ডি পেরিয়ে ওমান উপসাগরসহ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় জলসীমাতেও হামলার পরিধি বৃদ্ধি করা হয়েছে। ফলে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর মতে, প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি বর্তমানে সর্বোচ্চ ‘মারাত্মক’ পর্যায়ে পৌঁছেছে এবং গত ৪৮ ঘণ্টায় সেখানে অন্তত পাঁচটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন