০৩:১২ এম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মুম্বাই পুলিশ বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে। তিনি দেশটির প্রখ্যাত অভিনেতা আমির খানের ভাগ্নে।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি একটি বিক্ষোভের আয়োজন করে। সেখানে উপস্থিত হন অভিনেতা ইমরান খান। এরপর তাকে আটক করে পুলিশ নিয়ে যায়। তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে, আটক হওয়ার পরও তিনি আতঙ্কিত হননি।
হিন্দুস্তান টাইমসের আপডেট অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক হওয়া প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ইমরান খানও ছিলেন। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ, কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
এদিকে মোদি সরকারের রক্তচক্ষু ও পুলিশি বাধাকে তোয়াক্কা না করে নিজেদের আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দলের নেতা অজিঙ্ক শিন্ডে ঘোষণা করেছেন যে আগামীকাল রোববার তারা পুনরায় দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে যাবেন।
সিজেপির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন যে বর্তমান মোদি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং বিরোধীরা যদি আবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তবে সরকারের ক্ষমতার গদি কাঁপতে বাধ্য।
দলের অনমনীয় মনোভাব স্পষ্ট করে তিনি লিখেছেন, তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরেই একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন