ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য বৃদ্ধির আলোচনা


বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য বৃদ্ধির আলোচনা

বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতি সহ নতুন খাতগুলো যুক্ত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়টিও কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এ সময় বহুপক্ষীয়তাবাদকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ ও কানাডার যৌথভাবে কাজ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও বৈঠকের সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

বৈঠকের সময় কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অবদানের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোচনা করেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডার অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর জবাবে কানাডার হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে কৃষি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন কানাডার হাইকমিশনার। এছাড়া জ্বালানি সহযোগিতা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার

দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ ১ জন এবং সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিরাই থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আহমেদ, হাবিবুর রহমান, রুবেল মিয়া ও নয়ন মিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্তেকাল করলেন বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ইন্তেকাল করলেন বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম না ফেরার দেশে চলে গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১টার দিকে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজশাহীর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করা রেজাউল করিমের কর্মজীবন দেশের টেলিভিশন, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিল। তিনি দীর্ঘ কর্মজীবনে অনুষ্ঠান নির্মাণ, প্রশাসনিক ও নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়। সংগীতের প্রতি গভীর অনুরাগের কারণে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের মনোবল জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মতো শব্দসৈনিকদের কণ্ঠ মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সাহস জাগিয়ে তুলেছিল। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিও রয়েছে। ২০১৬ সালের ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০৮ জন শব্দসৈনিককে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই গেজেটে রাজশাহী জেলার তালিকায় ‘মো. রেজাউল করিম (রবু)’ নামে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার ও অনুষ্ঠান নির্মাণের ইতিহাসে রেজাউল করিমের অবদানও গুরুত্বপূর্ণ। বিটিভিতে দীর্ঘ কর্মজীবনে তিনি অনুষ্ঠান প্রযোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে বিটিভির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে তিনি অবসর নেন। বিটিভির বহু দর্শকপ্রিয় ও কালজয়ী অনুষ্ঠানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিটিভি থেকে অবসরের পর রেজাউল করিম রবু চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি বেসরকারি টেলিভিশনে বৈচিত্র্যময় অনুষ্ঠান, সংস্কৃতিভিত্তিক আয়োজন, উৎসবকেন্দ্রিক অনুষ্ঠানসহ বিভিন্ন নতুন ধারার অনুষ্ঠান নির্মাণে অবদান রাখেন।

রেজাউল করিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের টেলিভিশন, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংস্কৃতিজনেরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্ট ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


জাল সনদে চাকরি, সুপ্রিম কোর্ট ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

২০০৭ সালে সুপ্রিম কোর্টে চাকরি গ্রহণ করেন রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা। দীর্ঘকাল চাকরি করার পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। বিভাগীয় মামলার প্রমাণিত হওয়ার পর, চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

চাকরি থেকে অপসারণ হওয়া একমাত্র বিষয় নয়। তাকে ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্রহণ করা বেতন ও ভাতা, মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা, ৩০ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (সাধারণ ও সংস্থাপন শাখা) থেকে জারি করা হয়েছে।

অফিস আদেশে সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয় যে, তিনি জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে আদালতের অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। ফলে, চাকরিকালে দায়ের করা (০৯/২০২১) বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় রুলস অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য করা হয়। সুতরাং, তিনি চাকরিকালে কোনো বেতন বা ভাতা পাওয়ার অধিকারী নন।

২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির সময়কাল জুড়ে গোলাম মাওলা মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা বেতন ও ভাতা গ্রহণ করেছেন।

আদেশে উল্লেখ করা হয় যে, গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য করা হচ্ছে এবং যেহেতু তিনি কোনো বেতন বা ভাতা পাওয়ার অধিকারী নন, তাই উত্তোলন করা বেতন ও ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে দশআনি পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ ও বাজার পরিচ্ছন্নতা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ভাণ্ডারিয়ায় তাঁতীদলের উদ্যোগে দশআনি পুকুর পরিষ্কার, বৃক্ষরোপণ ও বাজার পরিচ্ছন্নতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের দিকনির্দেশনায় এবং ভাণ্ডারিয়া উপজেলা তাঁতীদলের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভাণ্ডারিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক দশআনি পুকুরের কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এ ছাড়া গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বাজারের বিভিন্ন স্থানের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ (মলাদ) জোমাদ্দার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি মিরাজ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা বয়াতি ও সাধারণ সম্পাদক হাসান শেখ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%