ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার


চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় বিস্তারিত আসছে...

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে গুমের চেষ্টা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


যেভাবে গুমের চেষ্টা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রামের সার্কিট হাউসে নৃশংস এক সামরিক অভ্যুত্থানে খুন হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে ভোরে সংঘটিত ওই হত্যাকাণ্ডের পর বিদ্রোহী সেনা কর্মকর্তা মৃত রাষ্ট্রপতির ক্ষত-বিক্ষত মরদেহটি গুম করেন।

৪৫ বছর আগের সেই দিনের ঘটনার বিস্তারিত সমীক্ষা ছিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার গঠিত এক কমিশনের। কমিশনের তদন্ত প্রতিবেদনের একটি মুদ্রিত কপি ডেইলি স্টারের হাতে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুলিবিদ্ধ মরদেহের ময়নাতদন্তের সময় শরীরে পৃথক ২০টি গুলির ক্ষত পাওয়া যায়। প্রতিবেদনটিতে ময়নাতদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি সংযুক্ত রয়েছে, যেখানে ক্ষতগুলোর ধরন ও ব্যাপ্তি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

এতে তুলে ধরা হয়েছে, রাষ্ট্রপতির মুখে বেশ কয়েকটি গুলি লেগেছে। তার নিচের চোয়ালের হাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং ঘাড়ের সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গিয়েছিল। সম্ভবত খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির কারণে এমনটি হয়েছিল। তার বুক ও পেটে প্রায় ১০টি গুলির ক্ষত, ডান হাতে দুটি, নাভির নিচে একটি এবং দুই পায়ের বিভিন্ন স্থানে কয়েকটি ছোট ক্ষত ছিল।

১৯৮১ সালের ৩০ মে সকালে এমন অবস্থায় রাষ্ট্রপতির মরদেহটি সার্কিট হাউসের ৪ নম্বর কক্ষের সামনে পড়ে ছিল। সেখানে গমনকারী বিভাগের কমিশনার ও পুলিশ কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। মরদেহ পাহারায় রেখে যাওয়া হয় এনএসআইয়ের দুই কর্মকর্তাকে।

প্রতিবেদনে উঠে এসেছে যে, এটি স্পষ্ট যে তারা উদ্বিগ্ন ও বিভ্রান্ত ছিলেন। ঘটনার সময় স্থানীয় সেনাবাহিনীর একটি অংশ ঘটিয়েছে এবং সেনাসদস্যরা টহলে রয়েছেন—এমন আশঙ্কায় তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন এবং রাষ্ট্রপতির মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার জন্য নিজেদের সক্ষমতা ও বিবেচনাবোধ প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি। ওই দিন কমিশনারকে ডিভিশন সদর দপ্তরে ডেকে পাঠিয়েছিলেন মেজর জেনারেল মঞ্জুর।

সকাল সাড়ে ৮টায় দুটি সামরিক জিপ ও স্বয়ংক্রিয় অস্ত্রসজ্জিত একটি সেনা ভ্যান সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে তিনজন মেজর ও ১০-১৫ জন সিপাহী নেমে এনএসআইয়ের দুই কর্মকর্তার মুখোমুখি হন। তারা আব্দুস সাত্তার ও আবুল কালামের ওপর অস্ত্রের মুখে চাপ সৃষ্টি করে দোতলায় নিয়ে যান। এরপর তারা রাষ্ট্রপতির কক্ষে ঢুকে তাদের কাছে ‘গোপন নথিপত্রের’ বিষয় জানতে চান এবং নিজেরাই কক্ষটিতে তল্লাশি শুরু করেন।

এনএসআইয়ের ওই দুই কর্মকর্তার একজন, উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার, তদন্ত কমিশনে সাক্ষ্য দিয়েছেন। তার বক্তব্য প্রতিবেদনে উল্লেখ আছে এভাবে, 'তারা রাষ্ট্রপতির ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করে একটি স্যুটকেসে রাখেন। স্যুটকেসসহ আরও কিছু সামগ্রী নিচতলায় নামিয়ে আনা হয়। মেজররা আবুল কালামকে সেগুলো পাহারা দিতে বলেন এবং আব্দুস সাত্তারকে তাদের সঙ্গে দোতলায় যেতে বলেন। মেজররা অন্য কক্ষগুলোতে তল্লাশি চালান এবং সে সময় আব্দুস সাত্তার একজন মেজরের সঙ্গে রাষ্ট্রপতির মরদেহ পাহারা দিচ্ছিলেন।'

প্রতিবেদনে অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের নামও উল্লেখ করা হয়েছে। বলা হয়, তারা একে অপরকে ‘মেজর মোজাফফর’ বলে ডেকে রাষ্ট্রপতির বিছানার চাদর নিয়ে আসতে বলেন। একটি সাদা চাদর দিয়ে মরদেহটি ঢাকা হয় এবং আরেকটি চাদর দিয়ে মুড়িয়ে দেয়া হয়। পরে কয়েকজন সিপাহীর সহযোগিতায় তারা রাষ্ট্রপতির মরদেহ নিচে নামিয়ে আনেন। একইভাবে লেফটেন্যান্ট কর্নেল আহসান ও ক্যাপ্টেন হাফিজের মরদেহও নিচে নামিয়ে তিনটি মরদেহই ভ্যানে তোলা হয়। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগলো প্রায় এক ঘণ্টা।

দুপুর সাড়ে ১২টার দিকে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও কয়েকজন সিপাহী একটি সামরিক জিপে সার্কিট হাউসে প্রবেশ করে এবং জিয়াউর রহমানের স্যুটকেসটি নিয়ে যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জিয়াউর রহমানের মরদেহটি নিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোনও তথ্য ছিল না যে সেটি কোথায় নেওয়া হয়েছে অথবা কোথায় সমাহিত করা হয়েছে।

১৯৮১ সালের ১ জুন বিদ্রোহী সরকারের পতন ঘটার পর চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার আজিজুল ইসলাম রাষ্ট্রপতির মরদেহের সন্ধান শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়, তিনি জানতে পারেন কাপ্তাই সড়কের কোথাও মরদেহটি দাফন করা হয়েছিল। রাষ্ট্রপতির এডিসি ক্যাপ্টেন মাজহারুল হক ও ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খালেক, চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার হান্নান শাহ, পুলিশ ও এনএসআই সদস্যরা রাঙ্গুনিয়া উপজেলার দিকে রওনা দেন।

সকাল সাড়ে ৯টার দিকে তারা কাপ্তাই সড়কের পাশে পাথরঘাটা গ্রামের একটি পাহাড়ের ঢালে কবরটির সন্ধান পান। জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মঈনুল আহসান ও ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের মরদেহ একটি গণকবরে দাফন করা হয়েছিল। মরদেহগুলো কবর থেকে তুলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখা এবং বিদ্রোহীরা যাতে সেটি নিয়ে যেতে না পারে, তার জন্য কেন কোনো ব্যবস্থা নেয়া হয়নি, তা খতিয়ে দেখে কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেয়ার আগে সেটি সুরক্ষিত রাখার বিষয়ে ঢাকা থেকে কোনো নির্দেশ বা দিকনির্দেশনা দেওয়া হয়নি। সাক্ষ্যপ্রমাণ থেকে প্রতীয়মান হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবেননি।

হত্যাকাণ্ডের তাত্ক্ষণিক পর তৎকালীন নৌবাহিনী প্রধান ও দুই প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জানান, সকালে রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়টি তার মাথায় এসেছিল। কিন্তু চট্টগ্রাম গ্যারিসন বিদ্রোহ করেছে—এ বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য থাকায় এবং বিদ্রোহ দমন না হওয়া পর্যন্ত মরদেহ সুরক্ষিত করার বিষয়টি বিবেচনার বাইরে ছিল।

ভোরে সার্কিট হাউসে যাওয়া নৌবাহিনী প্রধান জানান, রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তার কাছে কোনো সহায়তা চাননি। তিনি বলেন, রাষ্ট্রপতি শুধু সামরিক ব্যক্তিত্ব ছিলেন না, তার মরদেহের বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন ছিল।

তিনি আরও জানান, ওই মুহূর্তে তার কাছে সবচেয়ে জরুরি বিষয় ছিল জাহাজগুলোকে সতর্ক করা এবং বন্দরে ছাড়ার জন্য প্রস্তুত রাখা, কারণ নদীতে নৌবাহিনীর জাহাজগুলো সহজ লক্ষ্যবস্তু হয়ে পড়েছিল।

ওই রাতে জিয়াউর রহমানের সঙ্গে সার্কিট হাউসে থাকা জনশক্তি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সৈয়দ মহিবুল হাসান জানান, তিনি লেফটেন্যান্ট কর্নেল মাহফুজকে অবিলম্বে ঢাকার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। উত্তরে বলা হয়েছিল, মাহফুজ ওয়্যারলেসে সামরিক সচিবকে বিষয়টি জানিয়েছেন এবং তারা হেলিকপ্টার পাঠাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সেনাবাহিনীর কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় তাদের আশঙ্কা হয়, সেনাবাহিনী নিজেই হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত। Consequently, they left the circuit house with Dr. Badruddoza Chowdhury, as they believed it would no longer be appropriate to stay there.

ঘটনার দিন সকাল ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে ঢোকেন তৎকালীন বিদ্যুৎ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এল কে সিদ্দিকী। তিনি কমিশনকে জানান, লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তাকে বলেছিলেন, ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। নিরাপত্তার কারণে তাকে সার্কিট হাউস ছেড়ে চলে যেতেও বলা হয়েছিল।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী শামসুল হুদা চৌধুরী কমিশনকে জানান, ঢাকায় মন্ত্রিসভায় রাষ্ট্রপতির মরদেহ নিয়ে আলোচনা হয়েছিল, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) এএসএম মুস্তাফিজুর রহমান কমিশনকে জানান, রাষ্ট্রপতির মরদেহ উদ্ধার করার বিষয়ে ঢাকায় মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নিয়েছিল বলে তার মনে পড়ে না।

তিনি বলেন, এমন অস্বাভাবিক পরিস্থিতিতে (চট্টগ্রামে) স্থানীয় কর্মকর্তারা নিজেদের উদ্যোগে কাজ করবেন, এটাই প্রত্যাশিত ছিল। তারা ব্যবস্থা নিতে পারতেন এবং পরে আলোচনা করে সেটার অনুমোদন দেয়া যেত।

কমিশন প্রশ্ন করলে স্থানীয় কর্মকর্তারা রাষ্ট্রপতির মরদেহ নিয়ে কী করতেন— এর জবাবে তিনি বলেন, তারা মরদেহটি কোথাও লুকিয়ে রাখতে পারতেন। তার মতে, চট্টগ্রামের বাইরে মরদেহটি নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতো।

কমিশনের প্রতি মন্তব্য, তারা দেখেছেন, জাতীয় সংকটের মুহূর্তে এসব বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা মন্ত্রিসভার মাথায়ও আসেনি। মন্ত্রীরা স্থানীয় কর্মকর্তাদের নিজ উদ্যোগে ব্যবস্থা নেয়ার প্রত্যাশা করলেও কমিশন তাদের বিষয়টি তুলনামূলক সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে।

১৯৮১ সালের ৩০ মে সকালে মেজর জেনারেল মঞ্জুরের সঙ্গে বৈঠকের সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখার বিষয়টি তুলেছিলেন বলে প্রতীয়মান হয়। তবে তাকে বলা হয়েছিল, সেনাবাহিনী মরদেহটির দেখভাল করছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮১ সালের ৩০ মে সকাল থেকে ১ জুন ভোররাত পর্যন্ত চট্টগ্রাম শহর অবরুদ্ধ ছিল।

কমিশনের ভাষ্য, ৩০ মে সকালে বিরাজমান অস্বাভাবিক ও গুরুতর পরিস্থিতি বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করি যে স্থানীয় কর্মকর্তাদের পক্ষ থেকে সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেয়া বাস্তবসম্মত ছিল না। বিশেষ করে ৩০ মে সকাল থেকেই সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে সেনাবাহিনীর একটি অভ্যুত্থান ঘটেছে, স্থানীয় সেনাবাহিনী চট্টগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বেতার কেন্দ্র, টিঅ্যান্ডটি (টেলিফোন লাইন) ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেনা ইউনিটগুলো অবস্থান নিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকা থেকে কোনো নির্দেশনা বা সাড়া না পাওয়ায় তাদের (স্থানীয় কর্মকর্তাদের) অসহায়ত্ব আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তারা 'অপেক্ষা করে পরিস্থিতি দেখার নীতি' গ্রহণ করেছিলেন এবং এ জন্য তাদের দোষ দেওয়া যায় না।

প্রতিবেদনে কমিশন উল্লেখ করে, সার্কিট হাউসে প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ সুরক্ষিত রাখতে না পারার জন্য পুলিশসহ স্থানীয় প্রশাসনের কোনো সদস্যেরই আমরা কোনো দোষ খুঁজে পাইনি।

ময়নাতদন্তের পর জিয়াউর রহমানের মরদেহ বিমানবাহিনীর একটি পরিবহন উড়োজাহাজে ঢাকায় আনা হয় এবং প্রথমে 'রাষ্ট্রপতি ভবন' ও পরে জাতীয় সংসদে নিয়ে যাওয়া হয়। ১৯৮১ সালের ২ জুন তার জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল জনসমাগম হয়। এরপর মরদেহটি ক্রিসেন্ট লেকের পাশে দাফন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১টার দিকে মরদেহটি কবরে নামানোর সময় তিন বাহিনীর তিনটি কন্টিনজেন্ট সশ্রদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল, সেনাবাহিনীর বিউগলবাদকেরা 'লাস্ট পোস্ট' বাজান, তিন বাহিনীর প্রধানরা নেতাকে স্যালুট জানান এবং সেখানে সমবেত বিপুল সংখ্যক জনতা আবেগ ও অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার এক সপ্তাহের মাথায়; অর্থাৎ ৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এ হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন করেন। সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল (যিনি পরে প্রধান বিচারপতি হন) এবং খুলনার জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ।

তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদসহ মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্য নেয় সেই তদন্ত কমিশন।

কমিশনের তদন্তে যা উঠে এসেছে তার মূল কথা হলো, রাষ্ট্রপতির নিরাপত্তাব্যবস্থা এতটাই শিথিল ছিল যে সার্কিট হাউসে ব্যাপক অস্ত্রসজ্জা থাকা সত্ত্বেও হত্যাকারীরা প্রায় বিনা বাধায় তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছিল।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি; তাদের জন্য যেন পুরো ঘটনাটি ছিল 'ভিনি, ভিডি, ভিচি'।

এই উক্তিটি জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি। যার অর্থ, 'এলাম, দেখলাম, জয় করলাম।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওরা ভারতের মতোই শত্রু’, হত্যার পক্ষে সাফাই পাকিস্তানি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


‘ওরা ভারতের মতোই শত্রু’, হত্যার পক্ষে সাফাই পাকিস্তানি মন্ত্রীর

কাশ্মিরকে ভূ-স্বর্গ বলা হয়। কিন্তু পাকিস্তান সেই স্বর্গকে নরক বানিয়ে ফেলেছে।

জম্মু-কাশ্মিরে ভারতীয় জঙ্গী গোষ্ঠিকে মদদ দেয়ার পাশাপাশি পাকিস্তান সরকার নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরেও রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। গত দুই দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। ৫ জুন থেকে ৩৮ দফার আন্দোলন শুরু হওয়ার পর কাশ্মিরে মৃতের সংখ্যা ৯০ পার হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, মৃতের সংখ্যা এ থেকেই অনেক বেশি।

পাকিস্তান সরকার শুধু নির্লজ্জভাবে আন্দোলনকারীদের হত্যা করেই ক্ষান্ত হয়নি। হত্যার পক্ষে প্রকাশ্যে সাফাইও গাইছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এক্স (সাবেক টুইটার)এ ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, 'আমি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারী ও ভারতকে একই কাতারে রাখি এবং তাদেরকেও ভারতের মতোই শত্রু মনে করি।' প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যার লাইসেন্স দেবে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

৩৮ দফার দাবিতে ৫ জুন থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি হলো কাশ্মিরের বাইরে অবস্থানকারী কাশ্মিরী শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিলের। তাদের দাবি, এই সংরক্ষিত আসনকে সরকার কাশ্মিরের ওপর নিয়ন্ত্রণ আরোপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ইচ্ছামত শাসন করছেন। আন্দোলনকারীদের দমন করতে সরকার নিষ্ঠুর নীতি গ্রহণ করেছে, পাশাপাশি খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো জীবনরক্ষাকারী পণ্যের প্রবেশকে সীমিত বা পুরোপুরি বন্ধ করে ফেলেছে। ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ হওয়ার কারণে ব্যাংকিং ও এটিএম সেবার কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এছাড়া, গণমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ ও কারফিউ জারি করে সরকার কাশ্মিরকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র মানবিক সঙ্কট তৈরি করেছে।

'জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি' নামে একটি অরাজনৈতিক সংগঠন এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তবে ইসলামাবাদ এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে এবং এর নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত দুই দিনের হত্যাযজ্ঞে নিহতদের মধ্যে অ্যাকশন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য উমর নাজিরের ছোট ভাই উসমান নাজিরও রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ক হিসেবে মঞ্চে উঠছেন অপূর্ব, টিকিটের সর্বোচ্চ দাম ৩৭ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


গায়ক হিসেবে মঞ্চে উঠছেন অপূর্ব, টিকিটের সর্বোচ্চ দাম ৩৭ হাজার টাকা

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে দর্শক এতদিন রোমান্টিক চরিত্রে বেশি দেখতে accustomed। কিন্তু এবার তিনি অভিনয়ের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে চলেছেন।

এবার ক্যামেরার সামনে নয়, তিনি গায়ক হিসেবে প্রথমবার যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করবেন।

আগামী ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। কনসার্ট ঘোষণার পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পেয়ে অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি।

এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরো বেশি বিশেষ হয়ে উঠেছে।'

অনুষ্ঠানের পোস্টার থেকে জানা গেছে, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে দুই ঘণ্টাব্যাপী এই সংগীতানুষ্ঠান। এদিন অপূর্ব নিজস্ব কণ্ঠে একাধিক গান পরিবেশন করবেন।

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত।

পোস্টারে এই আয়োজনকে 'ওয়ান নাইট টু রিমেম্বার' হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা।

অভিনয়ে দীর্ঘদিনের জনপ্রিয় এই তারকাকে এবার গায়ক হিসেবে সরাসরি মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।

অভিনয়ে আসার আগে অপূর্বের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করেছেন এবং সে সময় নিয়মিত গানও চর্চা করতেন। এক সময় সংগীতকেই পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা থাকলেও ভাগ্যের পরিক্রমায় তিনি অভিনয়জগতে প্রবেশ করেন। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কর্মজীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাই পার করেছেন অপূর্ব। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পরিবার—বিশেষ করে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস উপহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস উপহার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ (QIU) জাতের আনারস পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার কিছুর আগেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার বাংলাদেশে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ১০০টি বক্সে প্রায় ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে, যার মোট ওজন প্রায় ৭৮০ কেজি। প্রতিটি বক্সে ৫ থেকে ৬টি করে আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ১ কেজিরও বেশি।

আখাউড়া আইসিপির শূন্যরেখায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উপহার সামগ্রী হস্তান্তর করেন ত্রিপুরা সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায়। তারা এই উপহার সামগ্রী বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে দেন।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজীব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় মন্তব্য করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে। উপহার সামগ্রী গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%