ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে মৎস্যখাতকে বাঁচিয়ে রাখতে হবে- ডা. জীবন এমপি


গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে মৎস্যখাতকে বাঁচিয়ে রাখতে হবে- ডা. জীবন এমপি

'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (১৬ আগস্ট) সকালে সাড়ে ১০টায় র‌্যালি, মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মৎস্য পক্ষ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি বলেন, মৎস্য হচ্ছে বৃহত্তর কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের হাওরাঞ্চলকে বাঁচানো অত্যন্ত জরুরি। তিনি মনে করিয়ে দেন, মৎস্য শুধু আমিষ যোগায় না, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রেখেও রাখে। এ ক্ষেত্রে যুব সমাজকে প্রশিক্ষণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে আমাদের দেশ আরও বেশী এগিয়ে যাবে।

আরও পড়ুন: গোমস্তাপুরে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি সাহিদুর রহমান, যুবদল নেতা ওলিউর রহমান ওলি, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, আজিজুল হোসেন খান বাবু এবং এনটিভির প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী প্রমুখ।

মৎস্যখাতে অবদান রাখায় মকসুদ মিয়া ও আল আমিন নামে দুইজন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠমান্ডুতে বিমান বাংলাদেশের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, ভোগান্তিতে শতাধিক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


কাঠমান্ডুতে বিমান বাংলাদেশের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, ভোগান্তিতে শতাধিক যাত্রী

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়। এই কারণে ফ্লাইটটি বাতিল করে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরে আসতে হয়। পরে উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির শতাধিক যাত্রী।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার আগে কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি দেখা দেয়। তাই ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকেল ৩টা। ফ্লাইটটির যাত্রী এস এম নুরুজ্জামান বলেন, আজ বিকেল ৪টায় আমাদের ঢাকার ফ্লাইট ছিল। বিমান নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে আবার টার্মিনালে ফিরে আসে বিমান। এর পর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে বসিয়ে রাখা হয়েছে। দুই ঘণ্টা ধরে আমরা টার্মিনালে বসে আছি। কিন্তু ফ্লাইট ঠিক হতে কত সময় লাগবে, আমাদের কোনো লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া হবে কি না কিংবা বিকল্প কোনো ফ্লাইটে নেওয়া হবে কি না—এসব বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে শুরুতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি সংশোধন করতে ঠিক কত সময় লাগবে, তা এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। যাত্রীদের মধ্যে যাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, তাদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কাঠমান্ডু থেকে দিনে দুটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে পরিচালিত হয়। প্রথম ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের ঢাকায় নেওয়ার জন্য পরবর্তী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ : গ্রিসের এজিয়ান সাগরের স্কাইরোস দ্বীপে, বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে রোববার দ্বিতীয় দিনে দমকলকর্মীরা লড়াই করছেন। স্থানীয় মেয়র আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

স্কাইরোসের মেয়র কিরিয়াকোস আন্তোনোপুলস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেন, ‘আজকের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে আমি মনে করি।’

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

শনিবার আগুন ছড়িয়ে পড়ার পর দু’টি ছোট জনপদ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তবে আন্তোনোপুলস জানান, রোববার কোনো জনবসতি আগুনের হুমকিতে নেই।

প্রায় ৩ হাজার মানুষের বসবাসের এই দ্বীপটির আশপাশের এলাকা থেকে অতিরিক্ত দমকলকর্মীদের দ্রুত পাঠানো হয়েছে।

গ্রীষ্মের শুরুতে ইউরোপের অনেক জায়গায় তাপপ্রবাহ চললেও গ্রিসের প্রভাব ছিল তুলনামূলক কম। কিন্তু জুলাইয়ের শেষের দিকে দেশের ভেতরে কয়েকটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক শক্তিশালী বাতাসে এসব আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

এ পর্যন্ত দাবানলে পাঁচজন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন। চলতি মাসের শুরুতে এথেন্সের কাছে আগুন নেভানোর সময় দুটি বেল হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষে ডেনমার্কের এক পাইলট মারা যান।

গত সপ্তাহেও বড় ধরণের আতঙ্ক তৈরি হয়েছিল। গ্রিসের উত্তরাঞ্চলীয় হালকিডিকি উপদ্বীপে বনাঞ্চলের আগুন দুটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৈকত থেকে প্রায় ৫০০ পর্যটককে সরানো হয়।

চলতি বছর এথেন্সের কাছে এবং ক্রিট ও পারোস দ্বীপে বড় ধরণের দাবানলে প্রায় ২০ হাজার হেক্টর বন ও কৃষিজমি পুড়ে গেছে।

গ্রিসে প্রতি বছর দাবানল হয়। বিশেষজ্ঞদের মতে, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরো তীব্র হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বংশালের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ঢাকার বংশালের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার বংশাল মুকিমবাজারের হেলমেট গোডাউনে লেগে থাকা আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় খবর পাওয়ার পর ওই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫৩ মিনিটের যথেষ্ট প্রচেষ্টার পর ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে।

সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়েই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

এই মুহূর্তে প্রাথমিকভাবে আগুনের কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

ইলিশ আহরণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


ইলিশ আহরণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অবস্থায় রয়েছে। জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৮ শতাংশ। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে, মিঠা পানির মাছে দ্বিতীয় এবং তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। সংশ্লিষ্ট খাত থেকে ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছে ৬,১৪৪.৯১ কোটি টাকা।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মূল প্রবন্ধে এসব তথ্য প্রকাশ করেন।

এ সভাটি চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। সভাটি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মৎস্য বিভাগের উপপরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ এবং চট্টগ্রাম জেলা পিপি মো. কাশেম চৌধুরী। আলোচনা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লালদিঘিতে পোনা মাছ অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি ড. মো. জিয়া উদ্দীন বলেছেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। মৎস্যজীবী ও মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করে টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, জাতীয় মৎস্য পক্ষ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত এবং সরকারের উদ্যোগ সম্পর্কে মানুষকে অবহিত করার সুযোগ তৈরি হয়।

চট্টগ্রাম মৎস্য বিভাগের উপ পরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ বলেছিলেন, মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থেকে সকলকে মৎস্যপ্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেছেন, হালদা নদীর ২০২৫ সালে মৎস্য হেরিটেজ ঘোষণার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সামুদ্রিক জলসীমায় সলিমপুর সংরক্ষিত এলাকা রক্ষা, জেলেদের ভিজিএফ বিতরণ এবং খাল-জলাধার পুনঃখনন কর্মসূচির ফলে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং উৎপাদন বাড়বে।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মৎস্যজীবী ও মৎস্যচাষিদের পক্ষ থেকে জেলে প্রতিনিধি সমীরন দাশ, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%