ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা পেশাদার গণমাধ্যম কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং সংযোগকে আরও শক্তিশালী করবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা ডক্ল্যাবের পরিচালক তারেক আহমেদ উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হলো ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলা।

এটি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সঙ্গে পেশাদার কাজের সংযোগকে আরও দৃঢ় করবে। শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা, পেশাগত কাজের অভিজ্ঞতা এবং সৃজনশীল চর্চার জন্য বাড়তি সুযোগ লাভ করবে। এর পাশাপাশি শিক্ষাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্প-সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় সহজতর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স্টাডি বাংলাদেশ’ অনলাইন পোর্টাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স্টাডি বাংলাদেশ’ অনলাইন পোর্টাল

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়াকে সহজতর করার উদ্দেশ্যে সরকার ‘স্টাডি বাংলাদেশ’ নামের একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই পোর্টালের আওতায় প্রাথমিকভাবে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির তিনটি আধুনিক ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, বর্তমান সরকার বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি বাংলাদেশ’ নামের একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইউজিসির হিট প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।

দেশের কিছু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস থাকলেও, বর্তমান সরকার চলতি বছরেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অফিস চালুর উদ্যোগ নিয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্টারন্যাশনাল অফিস খোলার জন্য উৎসাহিত করা হচ্ছে।

ইউজিসির এই সদস্য জানান, প্রস্তাবিত পোর্টালের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বৃদ্ধি পাবে এবং বিদেশি শিক্ষার্থী আকর্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। এই ইন্টারন্যাশনাল সহযোগিতা অফিস বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক কোলাবরেশন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ তৈরির পাশাপাশি যৌথ ডিগ্রির সুবিধাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় ‘ব্রেইন সার্কুলেশন’ ধারণার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিজিবির অভিযানে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


রাজশাহীতে বিজিবির অভিযানে কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার

রাজশাহীর দামকুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি শিবমূর্তি ও আরেকটি মূর্তির ভাঙা অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা দুটি অংশের মোট ওজন ২৫ কেজি ৬০০ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি বিশেষ টহল দল দামকুড়া থানার সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের শিবমূর্তিটি (১৬ কেজি ৮০০ গ্রাম) এবং একটি মূর্তির ভাঙা অংশ (৮ কেজি ৮০০ গ্রাম) উদ্ধার করা হয়।

বুধাবর সন্ধ্যা সাড়ে ৭টায়
১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায় , সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মূর্তি ও ভাঙা অংশের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

খুলনা, ১৪ অক্টোবর ২০২৬ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে একটি দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার দুপুরে কুয়েটের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা, এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ আরশাদ হুসাইন।

এ চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এই সমঝোতা কার্যকর থাকবে। পরবর্তীতে উভয়পক্ষের সম্মতিক্রমে এর মেয়াদ বৃদ্ধি করা সম্ভব হবে।

চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক তথ্য ও উপকরণ আদান-প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে।

এ সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে কুয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পারভেজ আহম্মেদ, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, উপ-পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ড. সাজিদুল হুসাইন এবং সিনিয়র রিসার্চ ফেলো রাহুল দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে চায় হিমালয়ান এয়ারলাইনস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে চায় হিমালয়ান এয়ারলাইনস

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর যদি চালু হয়, তাহলে নেপালের হিমালয়ান এয়ারলাইনস সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হবে। এর ফলে নেপালি পর্যটকদের জন্য সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়েও নেপাল আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি, পর্যটক বিনিময় বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী সাক্ষাৎকালে জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে। বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে নেপালের হিমালয়ান এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি যৌথ উদ্যোগে পর্যটনশিল্পের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%