১১:৪৬ পি.এম
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর যদি চালু হয়, তাহলে নেপালের হিমালয়ান এয়ারলাইনস সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হবে। এর ফলে নেপালি পর্যটকদের জন্য সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর বিষয়েও নেপাল আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি, পর্যটক বিনিময় বৃদ্ধি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী সাক্ষাৎকালে জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে। বিমানবন্দর চালু হলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে নেপালের হিমালয়ান এয়ারলাইনস সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি যৌথ উদ্যোগে পর্যটনশিল্পের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন