০১:৪১ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই যৌথ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. আব্দুস সালাম। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯
বক্তারা উল্লেখ করেন, বিগত সরকারের সময় দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালীন আলেম-ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর চরম জেল-জুলুম এবং নিপীড়ন চালানো হয়েছিল। তাঁরা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমের নীতিতে অবিচল ছিল। বক্তারা আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবুর রহমান টোটন।
এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন