১০:৪৮ পি.এম
বুধবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত হন।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার ঘটেছিল। তিনি কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে পরবর্তীতে এ কর্মসূচির পুনর্জাগরণ ঘটছে।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি সহ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান দেখে বরখাস্তের নির্দেশ দেন
বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দিগভ্রান্ত জাতিকে যুদ্ধের আহ্বান জানিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার শত চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের হৃদয়ে যার নাম আছে, সেই নামকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। যতদিন দেশ থাকবে, ততদিন দেশের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে খাল, পুকুর, জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি পুনরায় চালু করেছেন। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, কৃষিতে সেচের ব্যবস্থা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নদীর নাব্যতা ফিরে আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।
মন্ত্রী বলেন, কৃষি ব্যাংক আর্থিক খাতের সুশৃঙ্খল প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যন্নোয়নে কৃষি ব্যাংক সরাসরি জড়িত। কৃষি ব্যাংক দেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত
কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন