ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ ব্রাজিলের: বুয়েনস আইরেস


আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ ব্রাজিলের: বুয়েনস আইরেস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : ব্রাজিলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলেছে ব্রাজিল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বারবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বুয়েনেস আইরেস থেকে এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্রাজিল সরকার আর্জেন্টিনায় তাদের কূটনৈতিক মিশনের মর্যাদাও কমিয়ে Four Charge d’Affaires (অস্থায়ী মিশন প্রধান) পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

মিলেই দুই দিন আগে লুলাকে নিয়ে আবারও অবমাননাকর মন্তব্য পুনর্ব্যক্ত করার পর উত্তেজনা বাড়তে থাকে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৫৩৪ গ্রেপ্তার

রোববার আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মিলেই মন্তব্য করেন, ‘তিনি একজন চোর, তিনি দুর্নীতিগ্রস্ত, চুরি ও দুর্নীতির অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি কারাগারে ছিলেন। তাই তাকে একজন দণ্ডিত ব্যক্তি বলা সত্য।’

গত মাসে ব্রাজিলে অনুষ্ঠিত এক সমাবেশেও মিলেই একই ধরনের মন্তব্য করেন। সেখানে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন জানান।

ওই বক্তব্যের পর ব্রাজিল তাদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য আর্জেন্টিনা থেকে প্রত্যাহার করে নিয়েছিল। তবে পরে বুয়েনেস আইরেস এ বিরোধের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করে। প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়।

আরও পড়ুন: রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, যুবক গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি এজেন্টদের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিদেশি এজেন্টদের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, বিদেশি এজেন্ট ব্যবহার করে দেশকে আবারও অস্থির করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বুধবার (৫ আগস্ট) সচিবালয়ে এক আলোচনা সভার সময় এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, আমাদের শপথ নিতে হবে, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বিপ্লবের ক্ষেত্রে বিশ্বের কাছে একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। ৫ আগস্ট জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৬ বছরের জুলাই শহীদের পাঠানো চিঠি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই চিঠিতে সর্বোচ্চ দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত এবং সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিয়ে গঠিত হবে। জুলাই আন্দোলনে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে গোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


নানা আয়োজনে গোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ, রচনা, ছোটগল্প, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনার।

বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গণআন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রণী। তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অন্যান্য এলাকার তুলনায় গোপালগঞ্জে জুলাই আন্দোলন পরিচালনা করা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। এই জন্য তিনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, তাদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার বিষয়ে আশাবাদী।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বাঙালি জাতির ইতিহাস সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থান সেই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায়। তিনি বলেন, প্রকৃত অর্থে মুক্ত ও দায়িত্বশীল সমাজ গঠনে জুলাইয়ের চেতনা ধারণ করা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. মাহবুব হাসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. এস. এম. আহসান, গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ হাবিব প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পানিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে শুরু হচ্ছে মেগা প্রকল্পের কাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে শুরু হচ্ছে মেগা প্রকল্পের কাজ

 

বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, 'দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে এসে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন। সেটি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।'

বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১ হাজার ৪৯২ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ব্যাপক উন্নয়ন হবে। শুধু এ অঞ্চলের উন্নয়নের জন্যই প্রকল্পটি নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।'

তিনি বলেন, 'অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ করে যাচ্ছে। এর আগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি সেতু উদ্বোধন করতে গিয়েছিলাম। সেতুটির প্রস্থ ছিল ১৮ ফুট, অথচ সংযোগ সড়ক ছিল ১২ ফুট। সেতু পার হওয়ার পর আর কোনো রাস্তা ছিল না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।'

ফরহাদ হোসেন আজাদ বলেন, 'ফ্যাসিস্ট আমলে যারা এ ধরনের কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে হবে। প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজের সুন্দর পরিবেশ তৈরি হবে। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় এলজিইডির কার্যক্রম আরও গতিশীল হবে।'

উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে পঞ্চগড়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিএনপির নেতৃবৃন্দ এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারা ডিসেম্বরে আসবে শুনেছি, আসুক -রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


তারা ডিসেম্বরে আসবে শুনেছি, আসুক -রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট বলে যে ডিসেম্বর মাসে তারা দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষায় আছি। দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে।’ ৫ আগস্ট, ২০২৬, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা তো আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না। আওয়ামী লীগকে দেখেন, তাদের কোনো অনুশোচনা নেই। এত অন্যায়-অবিচার, খুন-গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর—এসবের জন্য তারা কোনো লজ্জাবোধ করে না।’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে, সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’ তিনি শহীদদের স্মরণ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তৈম, নাইমা, ছোট্ট শিশু রিয়া গোপ, আহাদসহ অন্য শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।’ এছাড়া, তিনি বলেছেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে আরেকটা করব, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সুশাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করে যাব। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, কিন্তু এমন নাগরিক খুব কম আছে, যারা উদ্যত বন্দুকের সামনে আবু সাঈদের মতো দুই হাত তুলে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি। তাদের নিয়ে আমরা গর্ববোধ করি।’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এখন আমাদের জাতীয় লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘আসুন, আমরা শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%