ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

নানা আয়োজনে গোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস


নানা আয়োজনে গোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ, রচনা, ছোটগল্প, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনার।

বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আরও পড়ুন: সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গণআন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রণী। তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অন্যান্য এলাকার তুলনায় গোপালগঞ্জে জুলাই আন্দোলন পরিচালনা করা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। এই জন্য তিনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, তাদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার বিষয়ে আশাবাদী।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, বাঙালি জাতির ইতিহাস সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থান সেই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায়। তিনি বলেন, প্রকৃত অর্থে মুক্ত ও দায়িত্বশীল সমাজ গঠনে জুলাইয়ের চেতনা ধারণ করা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. মাহবুব হাসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. এস. এম. আহসান, গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ হাবিব প্রমুখ।

আরও পড়ুন: ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পানিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে শুরু হচ্ছে মেগা প্রকল্পের কাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে শুরু হচ্ছে মেগা প্রকল্পের কাজ

 

বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, 'দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে এসে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন। সেটি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।'

বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১ হাজার ৪৯২ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ব্যাপক উন্নয়ন হবে। শুধু এ অঞ্চলের উন্নয়নের জন্যই প্রকল্পটি নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।'

তিনি বলেন, 'অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ করে যাচ্ছে। এর আগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি সেতু উদ্বোধন করতে গিয়েছিলাম। সেতুটির প্রস্থ ছিল ১৮ ফুট, অথচ সংযোগ সড়ক ছিল ১২ ফুট। সেতু পার হওয়ার পর আর কোনো রাস্তা ছিল না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।'

ফরহাদ হোসেন আজাদ বলেন, 'ফ্যাসিস্ট আমলে যারা এ ধরনের কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে হবে। প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজের সুন্দর পরিবেশ তৈরি হবে। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় এলজিইডির কার্যক্রম আরও গতিশীল হবে।'

উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে পঞ্চগড়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিএনপির নেতৃবৃন্দ এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারা ডিসেম্বরে আসবে শুনেছি, আসুক -রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


তারা ডিসেম্বরে আসবে শুনেছি, আসুক -রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট বলে যে ডিসেম্বর মাসে তারা দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষায় আছি। দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে।’ ৫ আগস্ট, ২০২৬, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা তো আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না। আওয়ামী লীগকে দেখেন, তাদের কোনো অনুশোচনা নেই। এত অন্যায়-অবিচার, খুন-গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর—এসবের জন্য তারা কোনো লজ্জাবোধ করে না।’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে, সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’ তিনি শহীদদের স্মরণ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তৈম, নাইমা, ছোট্ট শিশু রিয়া গোপ, আহাদসহ অন্য শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।’ এছাড়া, তিনি বলেছেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে আরেকটা করব, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সুশাসন ও গণতন্ত্র চিরস্থায়ী করে যাব। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, কিন্তু এমন নাগরিক খুব কম আছে, যারা উদ্যত বন্দুকের সামনে আবু সাঈদের মতো দুই হাত তুলে দাঁড়াতে পারে। আমরা সেই জাতি। তাদের নিয়ে আমরা গর্ববোধ করি।’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। এখন আমাদের জাতীয় লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘আসুন, আমরা শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপনার মতো আরও ১০–২০ জন সভাপতি মেয়াদ পূর্ণ করেও কিছু করতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


আপনার মতো আরও ১০–২০ জন সভাপতি মেয়াদ পূর্ণ করেও কিছু করতে পারবেন না

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির জানিয়েছিলেন, “ছাত্রশিবির সভাপতির ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’—এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরো সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে, নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর। এখনো তাদের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি। ”

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর, চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করেছেন আপনারা। কিন্তু শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে। এখন আর ছাড় দিচ্ছে না। ১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরো ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না। ’

ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, ‘আমরা সংঘাতে নই, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন,  যা জানা গেল

বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

সম্প্রতি এক প্রতিবেদনে এই দাবি করেছে আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই হামজার দলবদল নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে নতুন মৌসুমে সাবাহ এফসির হয়ে মাঠে খেলবেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে তিনি ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছিলেন। লিস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবারে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলছে এবং প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%