ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ফারহান হামজাকে ‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ বললেন


ফারহান হামজাকে ‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ বললেন

ফারহান আলী ওয়াহিদ আসিয়ান কাপে স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন তাঁর। ১৯ বছর বয়সী উইঙ্গার হামজা চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে জেতানোর ইচ্ছা প্রকাশ করেছেন যদি অভিষেকের সুযোগ পান।

গতকাল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুশীলন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিও বার্তায় ফারহান তাঁর ইচ্ছার কথা জানান। হামজাকে দক্ষিণ এশিয়ার ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার বলেন, “দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য তিনি (হামজা) একজন রোল মডেল। আশা করি মাঠে তাঁর সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে পারব এবং বাংলাদেশকে জেতাতে পারব।”

ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তাঁর পুরো পরিবার বাঙালি। এই পরিচয়ের কারণে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফারহান বলেন, “আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। বলতে গেলে আমি সিদ্ধান্তটা নিয়েছি—এতে তাঁরা খুব খুশি হয়েছেন। তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাঁদের গর্বিত করতে পারি।”

আরও পড়ুন: ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ আজকের খেলার টিভি সম্প্রচার

জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ফারহান দলের অভিজ্ঞতাও ভিডিও বার্তায় শেয়ার করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলা উইঙ্গার জানান, “এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে। আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরো অনেক দূর এগোতে পারি। এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরো অনেক কিছু গড়ে তুলতে পারি।”

বাংলাদেশ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু করবে। ডিভিশন ১-য়ের বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবের রিয়াদে একটি সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর এবং মো. ফরহাদ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

নিহতদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চার প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার সময় আল-খুরমা এলাকায় প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, ওই দুর্ঘটনায় নিহত চারজনের সবাই সিলেটের বাসিন্দা ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প ডিসেম্বরের মধ্যে চালুর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প ডিসেম্বরের মধ্যে চালুর নির্দেশ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্দেশনা দিয়েছেন যে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে যান চলাচলের জন্য খুলে দিতে হবে।

বুধবার সেতু ভবনে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের চীনা প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি, অর্থায়ন এবং চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুর রউফ।

এ সময় প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থায়ন, নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেতু সচিব বৈঠকে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি চীনা প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।

এছাড়া আবদুর রউফ প্রকল্পের অন্যান্য অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, "প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল ঢাকাবাসীর কাছে দ্রুত পৌঁছে দিতে হলে নির্মাণকাজের গতি আরও বাড়াতে হবে।" এই লক্ষ্যে তিনি প্রকল্প এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশনা দেন।

বৈঠকে প্রকল্পের অর্থায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। চীনা প্রতিনিধিদল জানায়, তারা অর্থায়ন কার্যক্রম দ্রুত নিষ্পত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ প্রক্রিয়া বেগবান করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তারা আরও জানায়, বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এদিকে, এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের বিষয়টি বৈঠকে উঠে আসে। এ ব্যবস্থা দ্রুত চালু করতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য চীনা প্রতিনিধিদলকে অনুরোধ জানানো হয়।

সেতু সচিব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে একটি সুস্পষ্ট ও সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

নির্মাণকাজ চলাকালে প্রকল্প এলাকায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তাগিদও দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পিপিপি প্রকল্প। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে।

মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার এবং ওঠানামার সংযোগকারী র‌্যাম্পসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এই প্রকল্পটি রাজধানীর সড়কপথের ধারণক্ষমতা বৃদ্ধি ও যানজট নিরসনের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও এফডিইইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হাকিমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ধর্ষণ মামলায় ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হাকিমি

মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। এর ফলে ২০২৩ সালের ওই অভিযোগের প্রেক্ষিতে হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।

তবে আপিল খারিজ হওয়া মানে হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন কিছু নয়। অভিযোগের সত্যতা এবং দায়-দায়িত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মূল বিচারপ্রক্রিয়ায় নেওয়া হবে।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেনি। এর আগে, ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রেখেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন হাকিমি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ ওঠার পর থেকেই মরক্কোর এই ফুটবলার তা অস্বীকার করে আসছেন। তার আইনজীবী ফ্যানি কোলিনের বক্তব্য অনুযায়ী, কোর্ট অব ক্যাসেশন অভিযোগের মূল বিষয়গুলো পর্যালোচনা করেনি; সেগুলো নিয়ে মূল বিচারপর্বেই আলোচনা হবে।

সর্বোচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এই পর্যায়ে হাকিমির আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হয়ে গেছে। যদিও মামলাটি ফৌজদারি আদালতে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে, তবে বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী র‌্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে, হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তার মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তার পক্ষে থাকা সব বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, ১৮ থানায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, ১৮ থানায় অভিযান

কুমিল্লা জেলার পুলিশ, একযোগে ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের ফলে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়। কিশোর গ্যাং এবং উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করার লক্ষ্যে বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এর ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন। নগরীর বিভিন্ন স্থান ছাড়াও জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%