ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকবিরোধী সমাবেশে এসে মাদক ব্যবসায়ী আটক


মাদকবিরোধী সমাবেশে এসে মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর সুবর্ণচরে মাদকবিরোধী সমাবেশে এসে খোকা নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমাবেশস্থল থেকেই তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা দীর্ঘদিন ধরে চরক্লার্ক ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সমাবেশে তার উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: ময়মনসিংহের নান্দাইলে ভুয়া কাজিদের দৌরাত্ম্য, বিয়ে নিবন্ধনে উদ্বেগ

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোর জব্বর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেই হারালো ট্রাম্প ডকট্রিন, বিপাকে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


খেই হারালো ট্রাম্প ডকট্রিন, বিপাকে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির পেছনে নির্দিষ্ট কাঠামোগত ‘মহা কৌশল’ (ডকট্রিন) খুঁজে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দেড় বছরের মাথায় এসেও রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদমাধ্যমের কলামিস্টরা ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ, ইরানি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট বিমান হামলা, ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির চাপ এবং ইউক্রেন সংকট নিয়ে কূটনৈতিক দৌড়ঝাপের মধ্য দিয়ে একটি সুসংহত পররাষ্ট্রনীতি দাঁড় করানোর মরিয়া কসরত চালাচ্ছেন। 

তবে প্রখ্যাত রাজনৈতিক ধারাভাষ্যকার লিও হাদারের মতে, এই অন্বেষণ মূলত একধরনের পণ্ডশ্রম, কারণ ট্রাম্পের কর্মপদ্ধতিতে কোনো প্রথাগত ও সুনির্দিষ্ট ‘ডকট্রিন’ বা মতবাদ কখনো ছিলই না এবং এর কোনো অস্তিত্বও নেই।

বর্তমান প্রশাসনের খণ্ডিত ও বৈচিত্র্যময় পদক্ষেপগুলোকে কোনো একক তাত্ত্বিক কাঠামোর আওতায় আনা অসম্ভব। লাতিন আমেরিকার একটি দেশের নিয়ন্ত্রণ নেওয়া, ইরানের পরমাণু কেন্দ্রে সামরিক আঘাত হানা, রেকর্ড পরিমাণ উচ্চ শুল্ক প্রাচীর নির্মাণ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে তীব্র ভূরাজনৈতিক চাপ প্রয়োগ; এসব ঘটনাকে প্রথাগত আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে ফেলা যায় না। 

প্রথাগত উদারনৈতিক বা বাস্তববাদী নীতিমালার সমর্থকেরা এসব পদক্ষেপকে কখনো সাম্রাজ্যবাদের নগ্ন প্রকাশ, আবার কখনো দৃঢ় প্রতিরোধমূলক ব্যবস্থা বলে আখ্যায়িত করছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই কর্মযজ্ঞ কোনো সুসংহত কৌশলের ফল নয়, বরং এটি একটি মুহূর্তের মেজাজ বা পরিস্থিতিভিত্তিক সিদ্ধান্তের প্রতিফলন। ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতির কারবারিরা যে অর্থে কোনো মতবাদের কথা বলেন, ট্রাম্প সেভাবে দেশ পরিচালনা করেন না।

মার্কিন এই প্রেসিডেন্টের কার্যপ্রণালী কোনো তাত্ত্বিক সিলেবাস বা মতবাদের ছকে বাঁধা নয়; বরং তিনি একজন দক্ষ ব্যবসায়ীর মতো প্রতিটি পরিস্থিতিকে আলাদাভাবে, দরকষাকষির ক্ষমতা এবং ব্যক্তিত্বের নিরিখে মূল্যায়ন করেন। ফলে তার প্রতিটি সিদ্ধান্ত তার নিজের কাছে অত্যন্ত ধারাবাহিক মনে হলেও প্রথাগত বিশ্লেষকদের কাছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ঠেকে। ট্রাম্পের প্রাথমিক বাস্তববাদী উপলব্ধিগুলো; যেমন ন্যাটোর ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত নিরাপত্তা নির্ভরতা কমানো এবং অন্তহীন বিদেশি যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে আনা; তাত্ত্বিকভাবে সঠিক হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত অপরিকল্পিত ও বিশৃঙ্খল রূপ নিয়েছে। শৃঙ্খলাহীন ও অতিদ্রুত সিদ্ধান্তের কারণে এটি সুসংহত কৌশলের পরিবর্তে অনেক সময় বিশৃঙ্খলায় পর্যবসিত হয়।

ওয়াশিংটনের নীতি-নির্ধারণী মহল ও থিংকট্যাংকগুলো যতই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সুনির্দিষ্ট কোনো ডকট্রিন আবিষ্কারের চেষ্টা করুক না কেন, এর বাস্তব কোনো ভিত্তি নেই। হয়তো বহু বছর পর ভবিষ্যতের ইতিহাসবিদরা নিজেদের সুবিধার্থে এই নীতিমালার ওপর কোনো তকমা বা নাম এঁকে দেবেন, যা বর্তমান সময়ের প্রকৃত পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মিলে যাবে না। তবে এই অস্তিত্বহীন ডকট্রিন খুঁজে বেড়ানোর প্রবণতাটি প্রমাণ করে যে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট বুদ্ধিজীবী সমাজ প্রথাগত ধারার বাইরে গিয়ে পরিস্থিতির মূল্যায়ন করতে অভ্যস্ত নয়।

সূত্র: এশিয়া টাইমস 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় যেসব জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


২৪ ঘণ্টায় যেসব জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে ২ জেলার কোথাও কোথাও নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। 

শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর বরাতে এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাবাও কাপে অভিষেকেই গ্যালারির দুয়োকে করতালিতে রূপান্তর করলেন বার্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


কারাবাও কাপে অভিষেকেই গ্যালারির দুয়োকে করতালিতে রূপান্তর করলেন বার্কো

কারাবাও কাপে অভিষেক : গ্যালারির দুয়োকে করতালিতে রূপান্তর করলেন বার্কো

স্ট্যামফোর্ড ব্রিজে আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কোর রাজকীয় অভিষেক ঘটে। চেলসির হয়ে লুটন টাউনের বিরুদ্ধে অনুষ্ঠিত কারাবাও কাপের ম্যাচে ২-০ গোলের জয় নিশ্চিত করে তিনি গ্যালারির তীব্র দুয়ো এবং মানসিক চাপকে জয় করেন। ২১ বছর বয়সী এই তারকা পুরো ৯০ মিনিট মাঠে থেকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন।

 

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের সঙ্গে মাঠের রেষারেষির কারণে ম্যাচের শুরুতে ইংলিশ দর্শকদের তীব্র দুয়োধ্বনির সম্মুখীন হন বার্কো। তবে সাবেক বোকা জুনিয়র্স তারকা মাঠের খেলায় এর নেতিবাচক প্রভাব পড়তে দেননি।

চেলসির নতুন কোচ জাবি আলোনসোর ৩-৪-৩ ফরমেশনে তিনি মাঝমাঠের মূল নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। ম্যাচ শেষে দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে করতালি গ্রহণ করেন।

 

ম্যাচ শেষে বার্কো মন্তব্য করেন, ‘১৬ বছর বয়সে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় এর চেয়েও বৈরী পরিবেশ পার করে এসেছি। তাই এই চাপ আমার খেলায় প্রভাব ফেলতে পারেনি।’

লিগ ওয়ানের আরসি স্ট্রাসবার্গ থেকে চেলসিতে যোগ দেওয়া এই ফুটবলারকে ফুটবল বিশ্লেষকরা ব্লুজদের মাঝমাঠের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দেখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সেজে থানার সামনেই ডিউটি, সঙ্গে ওয়াকিটকি-হুটার ও খেলনা পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


পুলিশ সেজে থানার সামনেই ডিউটি, সঙ্গে ওয়াকিটকি-হুটার ও খেলনা পিস্তল

গাজীপুরের টঙ্গীতে থানার কিছু গজের মধ্যে ডিউটি করার সময় পুলিশ পরিচয়ে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। যুবকের নাম আরিয়ান আহমেদ আলফি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট।

 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য জানানো হয় টঙ্গী পূর্ব থানার পক্ষ থেকে। গ্রেপ্তারকৃত যুবক আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানার সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলফিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে থানার নিকটবর্তী এলাকায় ডিউটি করছিলেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানিয়েছেন, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং তাকে পরে আদালতে পাঠানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%