০৬:০৪ পি.এম
মিরপুরে উইকেট বৃষ্টি শুরু করেছিলেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানরা। তাদের খেলা দেখে যেন বৃষ্টিরও খেলার ইচ্ছে হলো।
চাওয়া মাত্রই আকাশ কাঁদতে শুরু করল। এতে মারনাশ লাবুশানে ও তাসকিনদের খেলার মাঝে বিরতি হলো।
একবার ইচ্ছে পূরণ করার পর বেরসকি বৃষ্টি কান্না থামিয়েছে। এখন ক্রিকেটাররা খেলতে নামার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান
তবে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারছে না। বৃষ্টি আইনের মাধ্যমে বাংলাদেশকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে তারা। রান তাড়ার জন্য বাংলাদেশ পাচ্ছে ৪১ ওভার সময়।
৪১তম ওভারের পরে তাসকিন টানা দুই উইকেট নেওয়ার পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার ইনিংস ৮ উইকেটে ১৮৭ রানে থামে। বৃষ্টির কারণে লাবুশানে এবং নাথান এলিস অপরাজিত থেকে মাঠ ত্যাগ করেন। পেসার এলিসের ২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রান করেন লাবুশানে।
লাবুশানে প্রতিরোধ গড়তে না পারলে অস্ট্রেলিয়ার স্কোর দুই শ ছুঁই ছুঁই হতো না। শুরুতেই অজিরা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।
প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথিউ শর্টকে বোল্ড করে তাসকিনের মাঠে যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে
ফিরতি ওভারে জোড়া আঘাত হানে মুস্তাফিজ। সতীর্থের মতোই মেডেন নেন বাঁহাতি পেসার। ফলে অস্ট্রেলিয়ার স্কোর শূন্য রানে ৩ উইকেট হারায়। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৮১ রান।
সেখান থেকে সপ্তম উইকেটে ১০৩ রানের এক জুটি গড়েন লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। বার্টলেট ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ৫২ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও তাসকিন।
রান তাড়া করতে নামার পর ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। প্রতিবেদনের সময় অনুযায়ী বাংলাদেশের স্কোর শূন্য রানে ১ উইকেট। ব্যাটিংয়ে আছেন দুই বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: আকাশের ঝড়ো ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন