ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ও কাজ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়


দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ও কাজ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে তাদের কার্যবণ্টন করা হয়।

পরিপত্রে জানানো হয়, হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২, হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন।

ক) প্রতিমন্ত্রী-১ : দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

খ) প্রতিমন্ত্রী-২ : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

এসব দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে বলেও জানানো হয় পরিপত্রে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেদের রান্না করা ভাত খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


জেলেদের রান্না করা ভাত খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

পটুয়াখালীর আলীপুর-মহিপুরের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথ খাপড়াভাঙা নদীর নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। একই সঙ্গে বৈরী আবহওয়ায় সমুদ্রে থাকা জেলেদের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকায় একটি লাইটিং হাউস (বাতিঘর) স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

রবিবার (২৩ আগস্ট) পটুয়াখালীর মহিপুরে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিদর্শন ও জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী খাপড়াভাঙা নদী ও জেলেদের বিভিন্ন মাছ ধরার ট্রলার পরিদর্শন করেন।

পরিদর্শনের এক পর্যায়ে নির্দিষ্ট সময় আসলে দুপুরের ভাত খাওয়ার সময় জেলেরা ট্রলারে রান্না করা খাবার খাওয়ার প্রস্তাব দিলে প্রতিমন্ত্রী খেতে রাজি হয়ে যান। পরে তিনি জেলেদের সঙ্গেই ট্রলারে তাদের রান্না করা ভাত তরকারি খান।

এতে জেলেদের সঙ্গে তাঁর সরাসরি মতবিনিময়ের পাশাপাশি তাদের জীবনযাপন ও নৌযান চলাচলের বাস্তব সমস্যাগুলো কাছ থেকে জানার সুযোগ হয়।

মতবিনিময় সভায় ট্রলিং ট্রলারের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী জানান, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবার আরো সচেতন হওয়া উচিত। দিন শেষে অভিযোগের দিকে রাজনৈতিক দলের দিকেই আঙুল উঠতি থাকে। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি হতেও পারে।

তিনি আরো বলেন, সামনে বেশ কয়েকটি নির্বাচন আছে। মানুষের কাছে ভোট চাইতে হবে। জেলেদের ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড চলতে দেওয়া হলে ভবিষ্যতে মানুষের কাছে যাওয়ার পরিস্থিতি কঠিন হয়ে পড়বে। তাই মানুষের অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের অনুভূতিগুলো নিয়ে আমরা কাজ করব।

আশা করি, বিষয়টি সবাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

জেলেদের দীর্ঘদিনের দাবির বিষয় খাপড়াভাঙা নদীর নাব্যতা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙা নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমুদ্রে বৈরী আবহাওয়ার সময় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি লাইটিং হাউস নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তরের ‘নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে নৌযান শুমারি-২০২৬ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে নৌযান ব্যবস্থাপনা আরো কার্যকর ও সুশৃঙ্খল হবে এবং নৌখাতের উন্নয়ন, জেলেদের নিরাপত্তা ও নৌযান চলাচল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিন একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। এ সময় পায়রা বন্দরের সদস্য কমডোর তারেক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, আলীপুর-মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির নেতা, স্থানীয় জেলে ও ট্রলার মালিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী খাপড়াভাঙা নদী পরিদর্শন করেন এবং নদীর নাব্যতা, জেলেদের ট্রলার চলাচল ও মৎস্য অবতরণ কেন্দ্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠিকাদারি কাজের প্রলোভনে ৮ কোটি ১৩ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


ঠিকাদারি কাজের প্রলোভনে ৮ কোটি ১৩ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১

ঠিকাদারি কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা জাহাঙ্গীর আলম, যিনি ওরফে জাবেদ নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন পিবিআই-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। এর আগে ১৯ আগস্ট রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্র জানায়, মামলার বাদী মো. মিজানুর রহমান পেশায় ঠিকাদার। ২০২২ সালে তাঁর সঙ্গে জাহাঙ্গীর আলমের পরিচয় হয়। নিজেকে ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে জাহাঙ্গীর ঢাকা উত্তরার ৬ নম্বর সেক্টরে ‘ওরিয়ান কনস্ট্রাকশন’ নামে একটি অফিস ভাড়া নেন।

সেখানে একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ছয়জন প্রকৌশলীসহ ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা হতো বলে পিবিআই জানিয়েছে।

চক্রটি ঢাকা সিটি করপোরেশনের লাইটিং স্থাপন, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, বিমানবন্দরটির লাইটিং, বালু ভরাট এবং ঢাকা-সিলেট মহাসড়কে পাথর সরবরাহসহ বিভিন্ন প্রকল্পে অংশীদার করার প্রস্তাব দিয়ে ব্যবসায়ীদের প্রলুব্ধ করত।

পিবিআই জানায়, ওই প্রলোভনে পড়ে মিজানুর রহমান চেকের মাধ্যমে চক্রটিকে ৮ কোটি ১৩ লাখ টাকা দেন। টাকা পাওয়ার পর জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা অফিস বন্ধ করে এবং মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে গত ১০ আগস্ট তদন্তভার নেয় পিবিআই নারায়ণগঞ্জ। পরে তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট রাতে কাওরান বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই আরো জানায়, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ৮ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। তাঁর নামে ভিন্ন পরিচয়ে ১০ থেকে ১২টি ব্যাংক হিসাব, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং একাধিক মোবাইল নম্বর ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেছেন, ‘তদন্তে জাহাঙ্গীর আলমকে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে আরো কয়েকজন সক্রিয় সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা স্বনামধন্য ব্যক্তিদের টার্গেট করে বিভিন্ন প্রকল্পের কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।’

তিনি আরো জানান, রিমান্ড শেষে ২১ আগস্ট জাহাঙ্গীরকে আদালতে পাঠানো হয়েছে। মামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৫০ হাজার টাকা আদায় করেছে। রবিবার (২৩ আগস্ট) এই ঘটনার প্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তা বিচার এবং নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অনিক, রাশেদুল ইসলাম শাওন এবং ইশরাক। ব্যাংক কর্মকর্তার অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট রাতে তিনি একটি বান্ধবীকে সঙ্গে নিয়ে মেরিন একাডেমি সড়কে ঘুরতে বের হন। সেসময় ওই তিন শিক্ষার্থী তাদের পরিচয় জানতে চান, তিনি বলেছিলেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন ব্যক্তি। এরপর তারা 'অসামাজিক কর্মকাণ্ডের' অভিযোগ তুলে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ অস্বীকার করলে তাকে মাথা, মুখ এবং বুকে মারধর করা হয় এবং তার বান্ধবীকে হেনস্তার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

পরে ওই ব্যাংক কর্মকর্তাকে জোর করে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের এটিএম বুথে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার কার্ড কাজ না করায় পাশের একটি দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও আছে বলে জানান ভুক্তভোগী।

অভিযোগ অস্বীকার করে রাশেদুল ইসলাম শাওন বলেন, অভিযোগটি ভিত্তিহীন। তার দাবি হচ্ছে, ওই ব্যাংক কর্মকর্তাকে একটি নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই প্রকৃত ঘটনা জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায়, বিধি অনুযায়ী সীমাবদ্ধতা থাকলেও অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। পরে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সোমবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%