০৯:০৮ পি.এম
নড়াইলের তরুণ সমাজের জন্য জাপানে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং বিশ্বমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাওয়াই ট্রেডমিগ ট্রেনিং ইনস্টিটিউট (KTTI)-এর উদ্যোগে এবং ‘জাপানের পথে KTTI-এর সাথে’ এই স্লোগানকে সামনে রেখে সেমিনারটি আয়োজন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সেমিনারে জাপানে ক্যারিয়ার গড়ার তিনটি প্রধান মাধ্যমের ওপর আলোচনা করা হয়। এই মাধ্যমগুলো হলো—শিক্ষা ভিসা (উচ্চশিক্ষা ও কর্মজীবন), এসএসডব্লিউ ভিসা (নির্দিষ্ট দক্ষ কর্মী) এবং ইএসডিপি (ESDP) ভিসা-র মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিস্তারিত পথরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় তরুণদের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বিদেশে কর্মী পাঠানোর তালিকায় ৩৭তম নওগাঁ, দক্ষ জনশক্তি তৈরিতে জোর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের Your Japan Career-এর প্রতিষ্ঠাতা হাজিমে সাইতো। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। সেমিনারের সভাপতিত্ব করেন KTTI-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউদ্দিন।
এছাড়া আলোচনায় অংশ নেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ছায়েম আলী এবং মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ আকিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা নড়াইলের সম্ভাবনাময় তরুণ সমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপানে নিজেদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বগুড়ার ঐতিহ্যের স্মারক যুদ্ধবিমানের অংশ চুরি!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন