ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বালিয়াকান্দিতে ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


বালিয়াকান্দিতে ১৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
 
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি থানা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কাঞ্চন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
 
 এ সময় গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ হাচেন শেখের ছেলে ইমরান শেখের বসতবাড়ির শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৭০০ টাকা।
 
এ ঘটনায় ইমরান শেখকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারা গেল রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


মারা গেল রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া শিশুটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে ভাগিয়ে নিয়ে যাওয়ার পর রাজধানীর রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে পুড়ে যাওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শিশুটির মৃত্যু বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঘটে।

শিশুটির জন্ম হয়েছিল গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে। এরপর হাসপাতালের এনআইসিইউতে জায়গা না পাওয়ার কারণে দালালের মাধ্যমে শিশুটিকে বেসরকারি রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই হাসপাতালের এনআইসিইউতেই বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগে শিশুটি দগ্ধ হয়।

শিশুটির পরিণতির প্রতিবাদ জানানোয় রয়েল কেয়ারের কর্মীরা শিশুটির বাবাকে মারধর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নিয়ে এলো সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নিয়ে এলো সুখবর

খুলনা অঞ্চলে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিমানবন্দর নির্মাণের জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করা হবে, যা খুলনার আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নেবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উক্ত লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল প্রশ্নে উল্লেখ করেন, খুলনার জনগণের জন্য দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সরকার একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের জন্য ইতোমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে ২০২৩ সালের ২২ জুন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও জানান, আকাশপথে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের মোট আটটি বিমানবন্দর সচল করার জন্য একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে, যার মধ্যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

এছাড়া, সরকার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু করেছে। এই পরিকল্পনায় দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, খুলনার আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। এই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বালিয়াকান্দিতে মাদকসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণ এবং মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে মোঃ মেহেদী হাসান (৩১) এবং বালিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকার মোঃ আবুল শেখের ছেলে মোঃ রুবেল আহম্মেদ (৩৪)।
 
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানের সময় মেহেদী হাসানকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।
 
অপরদিকে, রুবেল আহম্মেদকে মাদক সেবনের অপরাধে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের চোখ ফাঁকি দিতে নারীর ছদ্মবেশে আট বছর ছিলেন বাশার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


পুলিশের চোখ ফাঁকি দিতে নারীর ছদ্মবেশে আট বছর ছিলেন বাশার

পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা সিনেমার কাহিনীকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে তিনি আট বছর ধরে নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তিনি ধরা পড়েছেন।

সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের অভিযানে তার পরিচয় শনাক্ত করা হয়। জানা গেছে, দীর্ঘ সময় ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন বাশার।

ঘটনার শুরু ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। সাজা এড়াতে ২০১৮ সাল থেকে তিনি আত্মগোপনে চলে যান। এরপর পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।

পুলিশের নজরদারিতে একসময় তার ছদ্মপরিচয়ের বিষয়টি সামনে আসে। চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে তার বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, বোনের পরিচয়ে বসবাসকারী ওই ব্যক্তি আসলে পলাতক বাশার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ার পর তাকে পুরুষদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%