ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান যুদ্ধে ট্রাম্পের নতুন ছক কতটা কার্যকর?


ইরান যুদ্ধে ট্রাম্পের নতুন ছক কতটা কার্যকর?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে ইরানে বোমা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। তবে সংবাদ মাধ্যম আলজাজিরা উল্লেখ করেছে যে, সম্প্রতি কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের আগে ইরানে হামলা পুনরায় শুরুর জন্য পেন্টাগন পরিকল্পনা তৈরি করেছে।

ট্রাম্পের বিরুদ্ধে অতীতে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইরানের সঙ্গে আলোচনা চলছিল, তখন মার্কিন বাহিনী দেশটিতে হামলা চালায়। এর একদিন আগে ট্রাম্প বলেছিলেন, হামলার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি।

গত বছর জুনে, ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল। অথচ এর আগে ট্রাম্প বলেছিলেন, হামলার বিষয়ে তিনি ‘দুই সপ্তাহের মধ্যে’ সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন: হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের নতুন কৌশল কতটা কার্যকর হবে?

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো ট্রাম্প প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছে।

অন্যদিকে, নির্বাচনের পর ইরানে আবার যুদ্ধ শুরু হলে ট্রাম্পের ওপর নেতিবাচক রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে কম পড়তে পারে। কারণ, বর্তমান মেয়াদ শেষে তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনা এবং মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত আবার শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: দিল্লির ছাত্র বিক্ষোভে দমনপীড়নের অভিযোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ৬ আইনপ্রণেতার চিঠি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় মসজিদের খতিবের সমালোচকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইসলামী আন্দোলনের আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


জাতীয় মসজিদের খতিবের সমালোচকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইসলামী আন্দোলনের আমির

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের সমালোচনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম একটি হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আর কিন্তু সহ্য করবো না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রেজাউল করীম আরও বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যারা কুরুচিমূলক আলোচনা করছেন- আপনারা কি মনে করছেন? হযরত মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে একা মনে করছেন? না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।’

তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘যদি আর সামনে বাড়েন, আমরা বাধ্য হব আপনাদের দাঁত ভাঙা জবাব দিতে। বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাল্লাহ। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলামকে ব্যবহার করে জাতিকে আর প্রতারণা করবেন না, ধোকা দেবেন না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতির মূল অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মানুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতির মূল অঙ্গীকার

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ মাহিদ।

জনগণের দুর্ভোগ লাঘব, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন মোঃ মাহিদ—আহ্বায়ক সদস্য, মগধরা ইউনিয়ন যুবদল এবং আমতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচিত সভাপতি।

সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমতলী বাজারের পূর্ব পাশে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

আমরা মনে করি, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর পদ-পদবিতে নয়, বরং মানুষের কল্যাণে তাঁর কাজের মধ্যেই ফুটে ওঠে। সমাজ ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।

রাজনীতি হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার, জনদুর্ভোগ লাঘবের এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার মাধ্যম। কথায় নয়, জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জিত হোক।

মোঃ মাহিদের এই উদ্যোগকে জানাই আন্তরিক সাধুবাদ ও অভিনন্দন। ভবিষ্যতেও তিনি যেন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারেন—সেই প্রত্যাশা রইল।

মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন—এভাবেই গড়ে উঠুক সুন্দর, সমৃদ্ধ ও উন্নত মগধরা। 

#মোঃমাহিদ #মগধরা_ইউনিয়ন_যুবদল #আমতলী_বাজার #জনকল্যাণ #মানবিক_রাজনীতি #উন্নয়নের_পথে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে দলিল লেখক সমিতির সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


চরফ্যাশনে দলিল লেখক সমিতির সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

ভোলার লালমোহনে একটি ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও পূর্ব ওমরাবাজ আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যদিও পরিবারের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর ভোর ৬টায় লালমোহন পৌরসভা ৭নম্বর ওয়ার্ড স্থানীয় বাবুল এর মালিকানাধীন তিন তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে লালমোহন থানা পুলিশ।
নিহত আবদুল্লাহ আল মাহমুদ চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিন এর ছেলে।
নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, আবদুল্লাহ আল মাহমুদ দলিল লেখক সমিতির সভাপতি থাকার সুবাদে লালমোহন পৌরসভার বাসিন্দা ও তত্কালীন চরফ্যাশন সাব - রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী নাহিদা পারভীন এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে তার আগের সংসারে দুই মেয়ে থাকা সত্ত্বেও স্ত্রীকে তালাক দেন। একই সঙ্গে নাহিদা পারভীনেরও একটি সন্তান রেখে তার আগের স্বামীকে তালাক দেন। পরে ২০২৩ সালে দু'জনেই দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে নাহিদা মাহমুদকে নিয়ে তার বাবা বাড়ি লালমোহনে গিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং মাহমুদকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতো না বলেও অভিযোগ করেন তিনি। প্রায় তিন বছর ধরে সেখানে বসবাস করছেন একটি পুত্র সন্তান রয়েছে নাহিদা মাহমুদ দম্পতির।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে হঠাৎ পুত্র বধু নাহিদা মুঠোফোনে ছেলের মৃত্যুর খবর জানায়। তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখে এখন নাটক করছে ওরা।


আবদুল্লাহ আল মাহমুদের বড় ভাই দক্ষিণ আইচা ডিগ্রি কলেজের প্রভাষক মুহিবুল্লাহ বলেন," আমার ভাই আত্নহত্যা করতে পারেনা,তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্নহত্যার নাটক সাজানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আমরা আইনি পদক্ষেপ নিবে। "

এদিকে নিহতের স্ত্রী নাহিদা পারভীন এর ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার বাসায় বেশ কয়েকজনকে দেখা গেলেও তার সন্ধান মেলেনি।
নাহিদা পারভীন বর্তমানে তজুমদ্দিন সাব রেজিস্ট্রার অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, ভোর ৬টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

উল্লেখ্য, গতকাল গভীর রাতে আবদুল্লাহ আল মাহমুদ সর্ব শেষ ফেসবুক পোস্ট করেন তার আইডিতে।তিনি লিখেন"আমাকে হারানো সবচেয়ে সহজ উপায় - আমাকে অসম্মান করা। অন্যায় সহ্য করতে পারি,অবহেলাতেও ফিরে আসতে পারি।ভালোবাসার জন্য অনেক কিছু মেনে নিতে পারি।কিন্তু আত্মসম্মানে আঘাত করলে আমি নি:শব্দে শেষ হয়ে যাবো।
যেভাবে ইতিহাসে হারিয়ে যায়।
যেভাবে মায়ের কোল থেকে হারিয়ে যাব ছোট্ট শিশু।
আল্লাহ সহায়, আল্লাহ উত্তর বিচারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের নিন্দা, সৌদি আরবে হুতিদের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশের নিন্দা, সৌদি আরবে হুতিদের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

বাংলাদেশ সম্প্রতি সৌদি আরবে বেসামরিক স্থাপনার উপর হুথি হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে, বিশেষ করে বিমানবন্দরের ক্ষেত্রে।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।" বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের গুরুত্বকে তুলে ধরেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে হুতিরা পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন দেশি-বিদেশি নাগরিক আহত হন।

হামলার পর বিমানবন্দরে পার্ক করা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া'র একটি বিমানে আগুন লেগে যায়। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%