ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মানুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতির মূল অঙ্গীকার


মানুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতির মূল অঙ্গীকার

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মোঃ মাহিদ।

জনগণের দুর্ভোগ লাঘব, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন মোঃ মাহিদ—আহ্বায়ক সদস্য, মগধরা ইউনিয়ন যুবদল এবং আমতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচিত সভাপতি।

সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমতলী বাজারের পূর্ব পাশে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

আরও পড়ুন: পাবনার জয়কালী বাড়ি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

আমরা মনে করি, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর পদ-পদবিতে নয়, বরং মানুষের কল্যাণে তাঁর কাজের মধ্যেই ফুটে ওঠে। সমাজ ও এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।

রাজনীতি হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার, জনদুর্ভোগ লাঘবের এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার মাধ্যম। কথায় নয়, জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জিত হোক।

মোঃ মাহিদের এই উদ্যোগকে জানাই আন্তরিক সাধুবাদ ও অভিনন্দন। ভবিষ্যতেও তিনি যেন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারেন—সেই প্রত্যাশা রইল।

মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন—এভাবেই গড়ে উঠুক সুন্দর, সমৃদ্ধ ও উন্নত মগধরা। 

আরও পড়ুন: সন্দ্বীপে রোকেয়া মুজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

#মোঃমাহিদ #মগধরা_ইউনিয়ন_যুবদল #আমতলী_বাজার #জনকল্যাণ #মানবিক_রাজনীতি #উন্নয়নের_পথে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে দলিল লেখক সমিতির সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


চরফ্যাশনে দলিল লেখক সমিতির সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

ভোলার লালমোহনে একটি ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও পূর্ব ওমরাবাজ আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যদিও পরিবারের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর ভোর ৬টায় লালমোহন পৌরসভা ৭নম্বর ওয়ার্ড স্থানীয় বাবুল এর মালিকানাধীন তিন তলা ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে লালমোহন থানা পুলিশ।
নিহত আবদুল্লাহ আল মাহমুদ চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিন এর ছেলে।
নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, আবদুল্লাহ আল মাহমুদ দলিল লেখক সমিতির সভাপতি থাকার সুবাদে লালমোহন পৌরসভার বাসিন্দা ও তত্কালীন চরফ্যাশন সাব - রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী নাহিদা পারভীন এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে তার আগের সংসারে দুই মেয়ে থাকা সত্ত্বেও স্ত্রীকে তালাক দেন। একই সঙ্গে নাহিদা পারভীনেরও একটি সন্তান রেখে তার আগের স্বামীকে তালাক দেন। পরে ২০২৩ সালে দু'জনেই দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে নাহিদা মাহমুদকে নিয়ে তার বাবা বাড়ি লালমোহনে গিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং মাহমুদকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিতো না বলেও অভিযোগ করেন তিনি। প্রায় তিন বছর ধরে সেখানে বসবাস করছেন একটি পুত্র সন্তান রয়েছে নাহিদা মাহমুদ দম্পতির।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে হঠাৎ পুত্র বধু নাহিদা মুঠোফোনে ছেলের মৃত্যুর খবর জানায়। তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখে এখন নাটক করছে ওরা।


আবদুল্লাহ আল মাহমুদের বড় ভাই দক্ষিণ আইচা ডিগ্রি কলেজের প্রভাষক মুহিবুল্লাহ বলেন," আমার ভাই আত্নহত্যা করতে পারেনা,তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্নহত্যার নাটক সাজানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আমরা আইনি পদক্ষেপ নিবে। "

এদিকে নিহতের স্ত্রী নাহিদা পারভীন এর ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার বাসায় বেশ কয়েকজনকে দেখা গেলেও তার সন্ধান মেলেনি।
নাহিদা পারভীন বর্তমানে তজুমদ্দিন সাব রেজিস্ট্রার অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, ভোর ৬টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

উল্লেখ্য, গতকাল গভীর রাতে আবদুল্লাহ আল মাহমুদ সর্ব শেষ ফেসবুক পোস্ট করেন তার আইডিতে।তিনি লিখেন"আমাকে হারানো সবচেয়ে সহজ উপায় - আমাকে অসম্মান করা। অন্যায় সহ্য করতে পারি,অবহেলাতেও ফিরে আসতে পারি।ভালোবাসার জন্য অনেক কিছু মেনে নিতে পারি।কিন্তু আত্মসম্মানে আঘাত করলে আমি নি:শব্দে শেষ হয়ে যাবো।
যেভাবে ইতিহাসে হারিয়ে যায়।
যেভাবে মায়ের কোল থেকে হারিয়ে যাব ছোট্ট শিশু।
আল্লাহ সহায়, আল্লাহ উত্তর বিচারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের নিন্দা, সৌদি আরবে হুতিদের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশের নিন্দা, সৌদি আরবে হুতিদের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

বাংলাদেশ সম্প্রতি সৌদি আরবে বেসামরিক স্থাপনার উপর হুথি হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে, বিশেষ করে বিমানবন্দরের ক্ষেত্রে।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।" বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের গুরুত্বকে তুলে ধরেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে হুতিরা পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন দেশি-বিদেশি নাগরিক আহত হন।

হামলার পর বিমানবন্দরে পার্ক করা সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া'র একটি বিমানে আগুন লেগে যায়। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীষ্মকালীন হ্যান্ডবলে চ্যাম্পিয়ন দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


গ্রীষ্মকালীন হ্যান্ডবলে চ্যাম্পিয়ন দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা, ৯ অক্টোবর ২০২৬ : ‘বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

আজ শুক্রবার কুমিল্লার ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে গোলাপ অঞ্চলের (খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গঠিত) হয়ে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ৩২-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত পদ্ম অঞ্চলকে। পদ্ম অঞ্চলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন উচ্চ বিদ্যালয়।

এই জয়ের ফলে, লিগ ভিত্তিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

পদ্ম অঞ্চলের বিপক্ষে দুর্বাচারার হয়ে সর্বোচ্চ ৮টি করে গোল করেন তাহসিনা আক্তার ও ফারজানা আক্তার নিধী। উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত ৫২তম আসরেও দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।

গত ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের এই বৃহত্তম আসরটি অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

লিগে নিজেদের দুই ম্যাচেই দাপুটে জয় পায় দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। প্রথম ম্যাচে দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা (উপ-অঞ্চল) নিয়ে গঠিত বকুল অঞ্চলকে ১৬-১ গোলে হারায় দুর্বাচারা।

এরপর দ্বিতীয় ম্যাচে দেশের তিনটি প্রশাসনিক বিভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর (উপ-অঞ্চল) নিয়ে গঠিত চাঁপা অঞ্চলকে ২৭-১ গোলে বিধ্বস্ত করে দুর্বাচারা।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির নিয়ম অনুযায়ী, পুরো দেশকে মোট ৪টি অঞ্চলে (বকুল, চাঁপা, গোলাপ ও পদ্ম) ভাগ করে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজের বাসভবনের অফিসকক্ষে ‘জাতীয় শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় খান ফাউন্ডেশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হওয়া একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তিনি প্রায় ৩৫ বছর ধরে একই আদর্শে রাজনীতি করার চেষ্টা করে আসছেন। নির্বাচনে ব্যক্তিগত অর্থ ব্যয় করে বা আপ্যায়নের মাধ্যমে ভোট চাওয়ার পরিবর্তে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। জনপ্রতিনিধিরা যেমন জনগণের কাছে জবাবদিহি রয়েছে, তেমনি সঠিক প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও জনগণের।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হতে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা পরিবর্তন করতে হবে। জনগণের সেবা করার আদর্শ ছাড়া রাজনীতি সঠিক পথে পরিচালিত হতে পারে না।

স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কার, জনগণের সেবা নিশ্চিত করা এবং পাঁচটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন তার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে আয়োজনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, এতে স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন ও পারস্পরিক বিদ্বেষ কমানোর সুযোগ তৈরি হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

সমাজ গঠনে এনজিওগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ড. আবদুল মঈন খান বলেন, দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের এনজিওগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও এনজিওগুলোর লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে হবে।

দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও খান ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার বলেন, এনজিও পরিচালনায় দাতাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজস্ব সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন। অর্থায়ন কমে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সম্পদের ব্যবহার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। সরকারি খাসজমি ও পুকুরসহ স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজ গঠনে এনজিওগুলোর ভূমিকা আরও জোরদার করা সম্ভব।

আলোচনা সভায় দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং খান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%