ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ বন্ধ


বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আজ বন্ধ

 

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায়, আজ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ফলে এই সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে পুনরায় যথানিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাটোরে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসকের শুভেচ্ছা

তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায়, বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে এ দেশে সরকারি ছুটি থাকার কারণে, ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা জানিয়েছেন যে, এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্থ দিনের পরিকল্পনা জানালেন শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্থ দিনের পরিকল্পনা জানালেন শান্ত

 

ম্যাচ শুরুর আগে বিশ্লেষকরা মনে করেছিলেন তিন দিনেই শেষ হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। কিন্তু ডারইউনে রীতিমতো উড়ছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তিন দিন দাপট দেখিয়ে চতুর্থ দিনের পরিকল্পনা করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিন শেষে শান্ত বলেন, "আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।"

তিনি আরও বলেন, "আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।" প্রথম টেস্টের এই পর্যায়ে তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, "আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের পার্শ্ববর্তী নলিয়ান বাজার এবং দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে কোস্ট গার্ড আউটপোস্ট অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সভাপতি জাহিদ- সম্পাদক শামীম

ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


ভাণ্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।

এই ২১ সদস্যবিশিষ্ট কমিটি ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত আদেশে গঠন করা হয়। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যাংকার মো. জাহিদুল ইসলামকে সভাপতি হিসেবে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া, অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন, মো. মিজানুর রহমান ও মো. সোহেল রানাকে সহসভাপতি করা হয়েছে; অ্যাডভোকেট নিরব ও সাহিদা বানু সনিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে; তানজিম হাসান কামালকে দপ্তর সম্পাদক এবং সাংবাদিক মো. মাসুম বিল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১ জনকে রাখা হয়েছে।

নতুন এ কমিটির মাধ্যমে এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১৫ আগস্ট, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে যাচ্ছে।

আজ শনিবার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু জানান, সরকার গঠিত কারিগরি কমিটি শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে নতুন একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।

মন্ত্রী উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখা এবং নদীর পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী ভাটিতে নতুন ব্যারাজ নির্মাণের বিষয়টি সামনে এসেছে।

তিনি এই বিষয়েও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং অবকাঠামো পুনর্বাসনে সরকারি কার্যক্রম শুরু করা হয়েছে।

এরপর, পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%