প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।
এই ২১ সদস্যবিশিষ্ট কমিটি ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত আদেশে গঠন করা হয়। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যাংকার মো. জাহিদুল ইসলামকে সভাপতি হিসেবে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়া, অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন, মো. মিজানুর রহমান ও মো. সোহেল রানাকে সহসভাপতি করা হয়েছে; অ্যাডভোকেট নিরব ও সাহিদা বানু সনিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে; তানজিম হাসান কামালকে দপ্তর সম্পাদক এবং সাংবাদিক মো. মাসুম বিল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১ জনকে রাখা হয়েছে।
নতুন এ কমিটির মাধ্যমে এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন