১১:৩৫ এম
মাদারীপুর সদর থানায় গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুনা) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুজনকে আটকের পর এই ঘটনা ঘটে।
পরবর্তী সময়ে আসামিপক্ষের কিছু লোকজন থানাকে ঘেরাও করার এবং অবরুদ্ধ করার চেষ্টা করলে পুলিশ আরো সাতজনকে আটক করে।
আরও পড়ুন: নীলফামারীতে জেলা ইজতেমা শেষ হচ্ছে কাল: বিদেশি মেহমানসহ লাখো মুসল্লির ঢল, সকালে আখেরি মোনাজাত
পুলিশের সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। সেই সাথে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও আটক করা হয়েছে। তাদের আটকের সময় স্থানীয় কিছু ব্যক্তি আরিফের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টটি দেখতে চান।
এতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর সদর সার্কেল কর্মকর্তা ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনার পূর্বধলার ৮ নম্বর বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবু হানিফ, জনসেবায় নানা উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন