০২:৪০ এম
বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর বেঁচে নেই। তিনি প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী, যিনি ছিলেন একজন প্রখ্যাত লোকসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক।
সোমবার, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৭৪ বছর। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সুরকার-সংগীত পরিচালক শাহিন সরদার জানিয়েছেন, দীপ্তি রাজবংশী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন।
সত্তরের দশক থেকে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন। সংগীতের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত ছিলেন। সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন এই শিল্পী।
আরও পড়ুন: শিল্পীরা বরাবরই গরিব: বশির আহমেদ সম্মাননায় শিল্পীদের আর্থিক সমস্যার কথা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন