ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

 

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বিশ্ব অর্থনীতির সঙ্গে সমন্বয় করে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে।

 

আরও পড়ুন: জনগণ বিএনপির রাজনীতির সঠিকতা প্রমাণ করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ জোগান থাকা সত্ত্বেও গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের জন্য ধাপে ধাপে ডলারের দাম বৃদ্ধি এবং টাকার মান হ্রাস করা হয়েছিল। তবে সম্প্রতি ডলারের মূল্য পূর্বের স্থানে ফিরে এসেছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। এরপর এটি বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল।

 

তবে আজকের বাজারে ডলারের দাম ১২২ টাকা ৭৮ পয়সায় লেনদেন হচ্ছে।

আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপে পারিবারিক বিভক্তির সুর

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, আজকের (০৮ সেপ্টেম্বর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে উপস্থাপন করা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৮ পয়সা

ইউরো : ১৪২ টাকা ৬৮ পয়সা

আরও পড়ুন: বিকল্প অর্থায়নে সহযোগিতার জন্য জাপানের প্রতি বাংলাদেশর আহ্বান

পাউন্ড : ১৬৬ টাকা ২১ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ৮৭ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৮ টাকা ৫৮ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৩০ পয়সা

আরও পড়ুন: নব্য স্বৈরাচার পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না: নাহিদ

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৯৭ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩৯ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৯৭ পয়সা

আরও পড়ুন: ঢাকার দুই সিটি মেয়র প্রার্থীর নাম ঘোষণা এনসিপির—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসিরউদ্দিন পাটোয়ারী

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭১ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৬ টাকা ৯৪ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৬ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: দেশ গণতন্ত্রের সংকটময় সময় অতিক্রম করছে: আসিফ মাহমুদ

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকার কারণে খোলাবাজার ও অফিসিয়াল রেটের মধ্যে ব্যবধান অনেকটাই কমে এসেছে।

যদিও আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় সম্প্রতি ডলারের দাম কিছুটা বেড়ে গিয়েছিল।

 

তবে বর্তমানে এটি পূর্বের স্থানে ফিরে এসেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের ময়দানে ভারতীয় টেনিস কিংবদন্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নির্বাচনের ময়দানে ভারতীয় টেনিস কিংবদন্তি

লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দেওয়ার ফলে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছিল। পরিস্থিতি ক্রমশ গম্ভীর হচ্ছিল—তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন আলোচনা চলছিল।

কিন্তু সেই গুঞ্জন পরবর্তীতে সত্যি হয়ে ওঠেনি। ৫৩ বছর বয়সী সাবেক টেনিস তারকা বিজেপিতে যোগ দিলেও বিধানসভা নির্বাচনে তিনি দাঁড়াননি।

তবে এবার লিয়েন্ডার ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে এটি রাজনৈতিক নয়, বরং ক্রীড়াঙ্গনের লড়াই।

 

গত বছর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন তিনি। এবার অলিম্পিক পদকজয়ী কিংবদন্তির লক্ষ্য অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ। সূত্রে জানা গেছে, স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন লিয়েন্ডার। এরপরেই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেছে বঙ্গ টেনিস সংস্থা।

 

লিয়েন্ডারের প্রতিদ্বন্দ্বী হিসেবে রোহিত রাজপাল হতে পারেন। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

চলতি বছরের মার্চ মাসের শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন ১৯৯৬ অলিম্পিকে এককে ব্রোঞ্জজয়ী। যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম মুখ ছিলেন ডাবলস ও মিক্স ডাবলস মিলিয়ে ১৮ গ্র্যান্ড স্লামজয়ী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার টিকিট পকেটে, বিমানবন্দরে পৌঁছানোর আগেই প্রাণ গেল ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


বাড়ি ফেরার টিকিট পকেটে, বিমানবন্দরে পৌঁছানোর আগেই প্রাণ গেল ৪ জনের

 

দীর্ঘ সময় সৌদিতে থাকার পর তারা দেশে ফিরছিলেন। তাদের কাছে ছিল বাড়ি ফেরার টিকিট।বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে তায়েফে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে দুজন সিলেটের কানাইঘাটের বাসিন্দা।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 

সিলেটের নিহতদের নাম আব্দুল করিম ও খালেদ আহমদ। তাদের বাড়ি উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, করিম ও খালেদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে আসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে তারা তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

 

পথে আল-খুরমা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

দেশে মৃত্যুর খবর পৌঁছানোর সাথে সাথে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। প্রিয়জনকে বরণ করার অপেক্ষায় থাকা দুই পরিবারে শোক নেমে আসে।

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।’

গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার আট প্রবাসীর মৃত্যু হয়েছে। এর আগে গত জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। ওই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরো এক প্রবাসীর মৃত্যু ঘটে। এবার আরো দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত : তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত : তথ্য উপদেষ্টা

রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ঢাকা দেশের সবচেয়ে বড় শহর হওয়ায় এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুতের ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’- এমন ধারণা থেকে সরকার সরে আসছে। এ কারণে ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময়েও দেশে লোডশেডিং ছিল।

 

তবে ঢাকায় তা একেবারেই দেওয়া হয়নি। কারণ ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি। ফলে অতীতে ঢাকার মানুষ লোডশেডিং না দেখায় তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে।

লোডশেডিংয়ের তুলনা করতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল।

 

২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের চিত্র তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিংয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে তা দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে ছিল ৪৬০ মেগাওয়াট।

তবে আগস্টের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। কিন্তু ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়।

‘আগস্টে কী সংকট হয়েছিল’ তা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন, ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়েছিল। তবে জুন ও জুলাইয়ে ২০২৬ সালের গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি আর থাকবে না বলে আশা করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েবাড়িতে নেচে আয় করেন ‘আশিকী’র অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


বিয়েবাড়িতে নেচে আয় করেন ‘আশিকী’র অভিনেতা

 

এক সময় তিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। রাহুল রায় ‘আশিকী’, ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন।

 

কিন্তু ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর তার জীবন পাল্টে যায়। দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকার পাশাপাশি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল তার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, অর্থের প্রয়োজনেই বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে তাকে।

 

এমনকি বিয়ের অনুষ্ঠানে নাচার কাজও করছেন তিনি। এই ধরনের অনুষ্ঠানে তিনি কখনো ২ লাখ, আবার কখনো ৪ লাখ টাকা পর্যন্ত আয় করেন বলে জানিয়েছেন।

রাহুল বলেন, ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর কাজ পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এরপর প্রায় পাঁচ বছর তিনি বিরতির মধ্যে কাটিয়েছেন।

 

এই সময় তিনি মূলত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছেন। এখন তিনি ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এবং আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিয়ের অনুষ্ঠানে নাচার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষও সহ্য করতে হয়েছে। তবে রাহুলের দাবি, বাইরে থেকে বিষয়টি সহজ মনে হলেও এ ধরনের কাজ করাও যথেষ্ট পরিশ্রমের। তিনি আর্থিক প্রয়োজন থেকেই এসব কাজ করছেন।

এদিকে, রাহুল ও তার ভাই একটি আইনি মামলায় জড়িয়ে পড়েছেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, মামলাটির আর্থিক অঙ্ক প্রায় ৩০ লাখ টাকা। সেটি মিটিয়ে ফেলতে তিনি ভাইয়ের সঙ্গে কাজ করছেন।

রাহুল আরো জানান, বিবাহবিচ্ছেদের সময় তিনি নিজের সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। ফলে বর্তমানে তিনি অনেকটা শূন্য থেকে জীবন ও ক্যারিয়ার নতুন করে গড়ে তুলছেন। ৬০ বছর বয়সে এসেও তিনি নিজের ‘সাম্রাজ্য’ আবার তৈরি করতে চান বলে জানিয়েছেন।

কঠিন সময়ে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানান রাহুল। তাদের মধ্যে সালমান খান, কারিশমা কাপুর, রাবিনা ট্যান্ডন, ফারাহ খান, অর্চনা পুরান সিং ও পূজা ভাট উল্লেখযোগ্য। স্ট্রোকের পর তার চিকিৎসার খরচেও সালমান খান সহযোগিতা করেছিলেন বলে জানান অভিনেতা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%